এক্সপ্লোর

Kandi News: অশ্লীল ভিডিও দেখিয়ে ধর্ষণ ছাত্রীকে, কান্দিতে ২০ বছরের সাজা গৃহশিক্ষকের

Murshidabad News: মুর্শিদাবাদের (Murshidabad News) কান্দির (Kandi News) হাজারপাড়া নবগ্রাম এলেকার ঘটনা।

রাজীব চৌধুরী, কান্দি: বাড়িতে টিউশন (Home Tutor) পড়াতে এসে ছাত্রীকে ধর্ষণ। অশ্লীল ভিডিও দেখিয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর উপর নির্যাতন (Physical Assault) প্রায় তিন বছর পর দোষী সাব্যস্ত হয়ে শাস্তি পেলেন বাড়িতে পড়াতে আসা গৃহশিক্ষক (Imprisonment)। দীর্ঘ সওয়াল-জবাব পর্ব কাটিয়ে তাঁকে কারাবাসারে সাজা শোনাল আদালত। যৌন নির্যাতন থেকে শিশুর সুরক্ষা আইনে ২০ বছরের সাজা শোনানো হল তাঁকে (POCSO)। 

অভিযোগ দায়েরের প্রায় তিন বছর পর সাজা দোষী সাব্যস্তকে

মুর্শিদাবাদের (Murshidabad News) কান্দির (Kandi News) হাজারপাড়া নবগ্রাম এলেকার ঘটনা। দোষী সাব্যস্ত গৃহশিক্ষক নির্যাতিতাকে পড়াতে আসতেন বাড়িতে। সেই সময়ই অশ্লীল ভিডিও দেখিয়ে সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে তিনি যৌন নিগ্রহ করতেন বলে অভিযোগ ছিল। এমনকি ভিডিও দেখিয়ে নাবালিকা ছাত্রীকে ওই গৃহ শিক্ষক ধর্ষণও করেন বলে অভিযোগ জানান নির্যাতিতার পরিবার। 

সেই ঘটনায় ২০২০ সালের ৫ জানুয়ারি কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা। তিনি জানান, বাড়িতে মেয়েকে পড়াতে আসতেন ওই গৃহশিক্ষক। সেই সময় অশ্লীল ভিডিও দেখিয়ে মেয়েকে উত্যক্ত করতেন। এমনকি ব্ল্যাকমেলও করতেন তিনি। গৃহশিক্ষক মেয়েকে ধর্ষণও করেন বলে পুলিশকে জানান নির্যাতিতার মা।

আরও পড়ুন: Anubrata Mandal: ৮৩-তে কথা পাকা করে ধরান মাত্র ৭ লক্ষ, আসল বিজেতার কাছ থেকে টিকিট বাগিয়ে নেন অনুব্রত!

সেই অভিযোগের ভিত্তিতে ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারিকে ওই গৃহশিক্ষককে গ্রেফতার করে পুলিশ। সেই থেকে মামলা চলছিল। আদালতে চলছিল শুনানি, সওয়াল-জবাব। মোট ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। শেষমেশ চলতি বছরের ২৩ নভেম্বর কান্দি স্পেশাল কোর্টে দোষী সাব্যস্ত হন ওই গৃহশিক্ষক। বিচারক সোমা দাস তাঁকে দোষী সাব্যস্ত করেন। 

পকসো আইনে ২০ বছরের সাজা গৃহশিক্ষকের

এর পর, বৃহস্পতিবার কান্দি মহকুমা আদালতের স্পেশাল কোর্ট পকসো আইনে ওই গৃহশিক্ষককে সাজা শোনাল। তাঁকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত।  জরিমানা করা  হয়েছে ৫০ হাজার টাকা। জরিমানার টাকা না দিতে পারলে আরও চার বছর বাড়বে কারাদণ্ডের মেয়াদ। দোষী সাব্যস্ত গৃহশিক্ষকের সাজায় বহু দিন পর স্বস্তি পেল নির্যাতিতার পরিবার। 

কলকাতায় বিহারের তরুণীর দেহ উদ্ধার

সম্প্রতি কলকাতার এন্টালিতে এক তরুণীকে গলার নলি কেটে হত্যার ঘটনা সামনে এসেছে। আদতে বিহারের বাসিন্দা ওই তরুণী। শিয়ালদা স্টেশন সংলগ্ন রেলের একটি পরিত্যক্ত কোয়ার্টার থেকে তাঁর গলা কাটা দেহ উদ্ধার হয়। চিকিৎসা করাতে এসে খুন হন। চিত্তরঞ্জন কুমার নামে মৃত তরুণীর এক  আত্মীয়ের অভিযোগ, ঘটনায় হাত রয়েছে ৩ পরিচিত ব্যক্তির। কিন্তু কী কারণে এই খুন? তদন্তে এন্টালি থানা ও লালবাজারের হোমিসাইড শাখার পুলিশ। ৩ অভিযুক্তর বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
Cyclone Alert: গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?
গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget