এক্সপ্লোর

Murshidabad News: কর্তব্যরত অবস্থায় নদীতে তলিয়ে গেলেন বিএসএফ জওয়ান, নামানো হল ডুবুরি টিম

Murshidabad BSF Incident: কর্তব্যরত অবস্থায় নদীতে তলিয়ে গেলেন উত্তরপ্রদেশের বাসিন্দা তথা বিএসএফ জওয়ান অমিত কুমার।

রাজীব চৌধুরী,মুর্শিদাবাদ: কর্তব্যরত অবস্থায় নদীতে তলিয়ে গেলেন বিএসএফ জওয়ান (BSF)।  শুক্রবার সকালে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের (Murshidabad) রঘুনাথগঞ্জের গিরিয়া সীমান্তে। তলিয়ে যাওয়া ওই বিএসএফ জওয়ানের বাড়ি উত্তরপ্রদেশ নাম অমিত কুমার বলে জানা গেছে। তলিয়ে যাওয়া বিএসএফ জওয়ানের সন্ধান চলছে। নামানো হয়েছে ডুবুরি টিম। এদিকে ডিউটিরত অবস্থায় বিএসএফ জওয়ানের নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে এলাকায়।

নদীর স্রোত যেমনই থাকুক, দক্ষ সীমান্তরক্ষী বাহিনী সকল বিপর্যয়েই সবার আগে বিপদের মুখে মুখোমুখি করে। দেশবাসীকে এভাবেই তাঁরা সুরক্ষা দেয়। সেক্ষেত্রে কীকরে একধিক বিষয়ে পারদর্শী হওয়া বিএসএফ-র ওই জওয়ান নদীতে তলিয়ে গেলেন প্রশ্ন উঠেছে। ঠিক কী ঘটেছিল সেই সময়, তার কী শারীরিক কোনও সমস্যা দেখা গিয়েছিল, নাকি অন্য কিছু, সব কিছুই এখনও ধোঁয়াশা। তবে ভরা পুজোর মরসুমে এই ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া এলাকায়। তবে আরও একাধিক  এমন ঘটনা রয়েছে।

প্রসঙ্গত, সেপ্টেম্বরের শেষে পুজোর আগে খোঁজ মেলে মালদায় অস্ত্র-সহ নিখোঁজ বিএসএফ জওয়ানের। মালদার মঙ্গলবাড়িতে খোঁজ মেলে ওই নিখোঁজ জওয়ান অখিলেশ কুমারের। ইনসাস রাইফেল, ২টি ম্যাগাজিন ও গুলি সহ উধাও হয়ে গিয়েছিলেন অখিলেশ। উদ্ধার হয় সঙ্গে থাকা ইনসাস ও গুলি ভর্তি ম্যাগাজিন। ‘ডিপ্রেসন থেকেই আত্মগোপন অখিলেশের, নেওয়া হচ্ছে মনোরোগ বিশেষজ্ঞের সাহায্য', খবর বিএসএফ সূত্রের। তবে দেশের সীমান্তে আরও একাধিক মর্মান্তিক ঘটনাও রয়েছে।

তখন সবে এপ্রিল পেরিয়ে মার্চ মাস। আচমকাই খবর প্রকাশ্যে আসে,পঞ্জাবের অমৃতসরে চারজন সহকর্মীকে গুলি করে মেরে আত্মঘাতী বিএসএফ জওয়ান। সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। আহত হন আরও দুজন জওয়ান।   এই প্রসঙ্গে বিএসএফের প্রাক্তন ডিআইজি সমীর মিত্র বলেন, 'খুবই দুঃখজনক ঘটনা। আমার মনে হচ্ছে, এই ঘটনার নেপথ্যে বিভিন্ন কারণ থাকতে পারে। পারিবারিক সমস্যা, অধিকার না মেলা, একপেশে কাজের ধরন ইত্যাদি বিভিন্ন কারণ থাকতে পারে।'

আরও পড়ুন, 'ইচ্ছামতো মেট্রোরুট বদল করেছেন মমতা, তাই বিপর্যয়' বউবাজারের ঘটনায় অভিযোগ দিলীপের

মার্চের শেষেও আরও একটি মর্মান্তিক ঘটনা হয়। একটি রাজনৈতিক মিছিলে বাইক নিয়ে ঢোকায় গণপিটুনির শিকার হন বিএসএফ জওয়ান।পিটুনির ছবি ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক। জানা যায়,  মিছিল চলাকালীন  বিএসএফ জওয়ান বাইক নিয়ে চলে এলে তাঁর ওপর কর্মী-সমর্থকরা ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ। তাঁকে মারধর করার অভিযোগ। যদিও আত্মরক্ষার খাতিরে তিনিও মারধর করেছেন বলে স্বীকার করেন ওই বিএসএফ জওয়ান। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : দুর্যোগের মধ্যেই মাছ ধরতে সমুদ্রে, উদ্ধার হল ৯ মৎস্যজীবীর মৃতদেহ
দুর্যোগের মধ্যেই মাছ ধরতে সমুদ্রে, উদ্ধার হল ৯ মৎস্যজীবীর মৃতদেহ
আজ থেকে রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন, কী কী কাজে গ্রেফতার করতে পারবে পুলিশ?
আজ থেকে রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন, কী কী কাজে গ্রেফতার করতে পারবে পুলিশ?
TMC News: গ্রেফতার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে তীর্থঙ্কর ঘোষ, লটারি প্রাপকের ১ কোটি টাকা মারধর করে আত্মসাতের অভিযোগ
গ্রেফতার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে তীর্থঙ্কর ঘোষ, লটারি প্রাপকের ১ কোটি টাকা মারধর করে আত্মসাতের অভিযোগ
Weather Update : কোথাও কমলা সতর্কতা, কোথাও হলুদ ! আজ তুমুল বৃষ্টি দক্ষিণবঙ্গে। ৯ জেলায় জারি অ্যালার্ট
কোথাও কমলা সতর্কতা, কোথাও হলুদ ! আজ তুমুল বৃষ্টি দক্ষিণবঙ্গে। ৯ জেলায় জারি অ্যালার্ট

ভিডিও

BJP News:
TMC Shahid Diwas: ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবস পালন নিয়েও শুরু রাজনৈতিক টানাপোড়েন
Baruipur News: “ছেলেকে মারার সেই দৃশ্য, ভুলতে পারছি না”, বললেন নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের মায়ের
BJP News: তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসতে 'না' বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার
Abhishek Banerjee: ভুল চিকিৎসায় পা বাদ রোগীর!সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mobile Recharge Plan : আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
CM On Land Policy: পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
Best FD Interest : কোন ব্যাঙ্ক ৫ লাখে ১ বছরে দেয় সবথেকে বেশি সুদ ? এখানে রইল FD-র হিসেব
কোন ব্যাঙ্ক ৫ লাখে ১ বছরে দেয় সবথেকে বেশি সুদ ? এখানে রইল FD-র হিসেব
Railway Jobs : রেলে বিপুল নিয়োগ, ৬৫৫৭ জন টেকনিশিয়ান পদের বিজ্ঞপ্তি, জেনে নিন যোগ্যতা, আবেদনের শেষ তারিখ ও খুঁটিনাটি
রেলে বিপুল নিয়োগ, ৬৫৫৭ জন টেকনিশিয়ান পদের বিজ্ঞপ্তি, জেনে নিন যোগ্যতা, আবেদনের শেষ তারিখ ও খুঁটিনাটি
Fire News : ভিড়েঠাসা পানশালায় বিধ্বংসী আগুন, পুড়ে-শ্বাস আটকে মৃত্যু ২৭ জনের, গুরুতর জখম বহু
ভিড়েঠাসা পানশালায় বিধ্বংসী আগুন, পুড়ে-শ্বাস আটকে মৃত্যু ২৭ জনের, গুরুতর জখম বহু
US-Iran Conflict: ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, ইরানে বিরাট হামলা আমেরিকার, পাল্টা উপসাগরীয় দেশে আক্রমণ তেহরানের, কী পরিস্থিতি বিশ্বের?
ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, ইরানে বিরাট হামলা আমেরিকার, পাল্টা উপসাগরীয় দেশে আক্রমণ তেহরানের, কী পরিস্থিতি বিশ্বের?
Embed widget