এক্সপ্লোর

Murshidabad News: 'তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডব', সাংগঠনিক বৈঠকেই আক্রান্ত বিজেপি নেতা

Murshidabad Clash: সাংগঠনিক বৈঠকেই আক্রান্ত বিজেপির জেলা সভাপতি ! নবগ্রামে বৈঠক চলাকালীন দুষ্কৃতী হামলার অভিযোগ বিজেপির।

মুর্শিদাবাদ: সাংগঠনিক বৈঠকেই আক্রান্ত বিজেপির জেলা সভাপতি (BJP Leader)! নবগ্রামে বৈঠক চলাকালীন দুষ্কৃতী হামলার অভিযোগ বিজেপির। বিজেপির উত্তর মুর্শিদাবাদ (Murshidabad) জেলা সভাপতি-সহ নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ। ১০-১৫জন দুষ্কৃতীর বিরুদ্ধে লাঠি, বাঁশ নিয়ে হামলার অভিযোগ। 'তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডব', অভিযোগ বিজেপির। হামলার প্রতিবাদ রঘুনাথগঞ্জে বিজেপির পথ অবরোধ। 'জনভিত্তি নেই, শুধুই অশান্তির চেষ্টা', অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি তৃণমূলের (TMC)।

অপরদিকে উত্তর ২৪ পরগনা জেলার কেষ্টপুরে, তৃণমূল কাউন্সিলারের অফিসে ডেকে, বিজেপি (BJP) কর্মীদের মারধরের অভিযোগ উঠল কেষ্টপুরে (Kestopur)। 'আখের রসের মেশিনে ঢুকিয়ে মুড়ে দেব ', কর্মীরা আক্রান্ত হওয়ার পর হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা। মারধরের অভিযোগ অস্বীকার করে, পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও (TMC)। বিজেপি কর্মীর পারিবারিক বিবাদ মেটাতে অফিসে ডেকেছিলেন তৃণমূল কাউন্সিলর।সেখানেই বিজেপি যুব নেতা-কর্মীদের মারধরের অভিযোগ উঠল! 

 অন্যদিকে অশান্তি, শ্লীলতাহানির অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে FIR দায়ের করল তৃণমূলও। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় কেষ্টপুরে। বিজেপির দাবি, পারিবারিক বিবাদ মেটানোর কথা বলে, তাদের এক কর্মীকে পার্টি অফিসে ডেকেছিলেন বিধাননগরের ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রসেনজিৎ নাগ। সেখানেই বিজেপির কয়েকজন নেতা-কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আক্রান্ত হয়েছেন রাজারহাট নিউটাউন মণ্ডলের বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক-সহ দু-তিনজন। বিজেপি নেতা বিকাশ বিশ্বাস বলেন,'রাজীবের কিছু একটা পারিবারিক সমস্যা নিয়ে বিচার ডেকেছিল। ওই পৌরপিতার অফিসে গেলাম, আমি ভিতরে যেই ঢুকলাম, উনি চেয়ার ছেড়ে উঠে এসে বলছেন, তোর নেতাগিরি ছুটিয়ে দেব, চড়-থাপ্পর মারলেন। প্রকাশ্যে পাবলিক প্লেসে মেরে অজ্ঞান করে দিলেন।'

আরও পড়ুন, মৃত্যুর পর সামনে এল রোগীর 'ডেঙ্গি আক্রান্ত'-র রিপোর্ট ! 'গাফিলতি'-র অভিযোগ সিপিএমের

এই সমস্ত অভিযোগ উড়িয়ে, বিজেপির যুব নেতা-কর্মীদের বিরুদ্ধেই অশান্তি, গালিগালাজ, শ্লীলতাহানির অভিযোগে বাগুইআটি থানায় FIR দায়ের করা হয়েছে তৃণমূলের তরফে। বিধাননগর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর প্রসেনজিৎ নাগ বলেন,'আমি কাউকে ডাকিনি, আমার পার্টি অফিসের বাইর মহিলাদের সঙ্গে গন্ডগোল হওয়ায় আমি বেরিয়ে এসে বারণ করি, ওরা যে বিজেপি করে জানি না। অভিযোগ ভিত্তিহীন। 'এদিকে দলীয় কর্মীরা আক্রান্ত হওয়ার পরই, হুমকির সুর শোনা গেছে এক বিজেপি নেতার গলায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget