এক্সপ্লোর

South 24 Pargana News: ৩৬০০ লিটার ভেজাল কেরোসিন তেল উদ্ধার, গ্রেফতার ২

South 24 Pargana News: অভিযান চালিয়ে উদ্ধার করা হল বিপুল পরিমাণ ভেজাল কেরোসিন তেল। ঘটনাস্থল কাকদ্বীপের বনঘেরী এলাকা।

জয়দীপ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল। কেরোসিন তেলে ভেজাল মিশিয়ে বিক্রি হচ্ছে সুন্দরবন পুলিশ জেলার একটি বড় এলাকায়। এখন খোলাবাজারেই পাওয়া যায় কেরোসিন। সুন্দরবনের মতো এলাকায় বিভিন্ন কারণে এর চাহিদাও খুব বেশি। তার সুযোগেই ভেজাল তেল বিক্রি করে চড়া মুনাফা লোটার কারবার ফেঁদে বসেছিল একটি দুষ্কৃতী চক্র। বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিল এর জাল। অবশেষে ওই চক্রে ধাক্কা দিল সুন্দরবন জেলা পুলিশ। অভিযান চালিয়ে উদ্ধার করা হল বিপুল পরিমাণ ভেজাল কেরোসিন তেল (adulterated kerosene oil)। ঘটনাস্থল কাকদ্বীপের বনঘেরী এলাকা।

সুন্দরবন পুলিশ জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চের (enforcement branch) তরফে অভিযান চালানো হয়। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে প্রথমে একটি এলাকায় চলে অভিযান। সেখান থেকে উদ্ধার হয় একাধিক ব্যারেল। মোট উদ্ধার হওয়া ভেজাল কেরোসিন তেলের পরিমাণ ১৬০০ লিটার। সেখান থেকেই খবর মেলে চক্রের আরও একটি গুদামের। সেখানেও অভিযান চালায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। সেখান থেকে উদ্ধার হয় এর চেয়েও বেশি ব্যারেল। উদ্ধার হওয়া তেলের পরিমাণ ২০০০ লিটার। অর্থাৎ একই দিনে উদ্ধার হয়েছে মোট ৩৬০০ লিটার ভেজাল কেরোসিন তেল (adulterated kerosene oil)। গোটা ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই জনকে। ধৃতদের নাম রূপন দাস এবং অশোক করণ। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে পুলিশের তরফে। কাকদ্বীপ আদালতে তোলা হলে আদালত ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

কীভাবে তৈরি হয় এই ভেজাল কেরোসিন তেল? জানা গিয়েছে, কেরোসিনের সঙ্গে বিভিন্ন ধরনের রাসায়নিক মিশিয়ে তৈরি হয় ভেজাল কেরোসিন তেল। মূলত ওই এলাকায় বিভিন্ন অটো-মোটরভ্যানের ব্য়বহার হয় এই তেল। এছাড়া, বিভিন্ন বোট ও ট্রলারে ব্যবহার করা হয় এই ভেজাল তেল।   

কাকদ্বীপের এসডিপিও প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই অভিযোগ আসায় আগে থেকেই তদন্তে নেমেছিল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে চলে অভিযান। তারপরেই মিলেছে সাফল্য। চক্রে আর কেউ জড়িত রয়েছে কিনা তার খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ। 
 
আরও পড়ুন: মাটি মাফিয়াদের দৌরাত্ম্যে নাজেহাল কৃষকরা, তদন্তে প্রশাসন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Canning Trinamool: তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার বোমা ও আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ওই তৃণমূল নেতা
তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার বোমা ও আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ওই তৃণমূল নেতা
Weather Update: রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?

ভিডিও

Jaish-E-Mohammed Terrorist Arrested | জঙ্গি-যোগে ধৃত আদিত্য হাওড়ার একটি কলেজের ছাত্র, কীভাবে এল জঙ্গিদের নেটওয়ার্কে?
Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget