এক্সপ্লোর

Murshidabad News: ভয়ঙ্কর, নদী পার হওয়ার সময়ই যাত্রীবাহী নৌকায় বজ্রপাত, মুহূর্তে প্রাণ গেল ৪ জনের, আহত একাধিক

প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হতেই মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়েন একাধিক যাত্রী।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: ধুলিয়ান–পারলালপুর গঙ্গাঘাটে মর্মান্তিক ঘটনা। বজ্রপাতে প্রাণ গেল চারজনের, আহত অন্তত ১৫।

কোথায় ঘটল দুর্ঘটনা?

মুর্শিদাবাদের ধুলিয়ান গঙ্গাঘাট থেকে মালদার পারলালপুর ঘাটের উদ্দেশে যাত্রা করা একটি যাত্রীবাহী নৌকায় হৃদয়বিদারক ঘটনা। প্রতিদিনের মতোই প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রী নিয়ে নৌকাটি গঙ্গা পেরিয়ে পারলালপুর ঘাটে পৌঁছেছিল। কিন্তু ঘাটে নামার কয়েক মুহূর্তের মধ্যেই আচমকা আকাশ কালো করে নামে প্রবল বৃষ্টি। শুরু হয় তীব্র বজ্রবিদ্যুৎ। আর সেই সময়ই ঘটে যায় ভয়ঙ্কর বিপর্যয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হতেই মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়েন একাধিক যাত্রী। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও অন্তত ১৫ জন। বজ্রাঘাতে আহতদের আর্তচিৎকারে মুহূর্তে শোক ও আতঙ্কে ঢেকে যায় গোটা ঘাট চত্বর। স্বজনদের কান্না, ছুটোছুটি আর অসহায় চিৎকারে ভারী হয়ে ওঠে পরিবেশ।                                                        

আরও পড়ুন, 'আর জি করের বিচার দিতে বাংলা জিতিয়ে এনেছে', কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, কান্নায় ভাঙলেন অভয়ার মা

মৃত ও আহতদের পরিচয়

এই আকস্মিক ঘটনায় ধুলিয়ান পারলালপুর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। যারা কয়েক মুহূর্ত আগেও পরিবারের কাছে ফেরার স্বপ্ন নিয়ে নৌকায় চেপেছিলেন, তাদের মধ্যেই কেউ আর বাড়ি ফিরতে পারলেন না। স্বজন হারানোর যন্ত্রণা আর আহতদের জীবন-মৃত্যুর লড়াইয়ে স্তব্ধ দুই পাড়ের মানুষ। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম। আসাদুল্লাহ শেখ, আনসার শেখ, একরামুল শেখ এবং কোচি শেখ। মৃতদের সকলের বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার অন্তর্গত পারলালপুর এলাকায়। মৃত্যু এবং জখমের সংখ্যা আরো বাড়তে পারে বলে। ঘটনাস্থলে রয়েছে শামসেরগঞ্জ থানার পুলিশ।

কী বলছে প্রশাসন?

স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের উদ্যোগে দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। কয়েকজন আহতকে মালদার হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অধিকাংশকেই শামসেরগঞ্জের অনুপনগর ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় বেশ কয়েকজনকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

অন্যদিকে, কোচবিহারে বজ্রপাতের পৃথক কয়েকটি ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। শীতলখুচির শাটিমারি এলাকায় মঙ্গলবার সকালে মেনকা বর্মন নামে এক মহিলার মৃত্যু হয়। এদিন বৃষ্টি চলাকালীন মাঠে গরু আনতে গিয়েছিলেন ওই  মহিলা। সেখানেই প্রাণ হারাণ তিনি। 

কোচবিহার ১  ব্লকের শুকটাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় এদিন মাঠে কাজ করছিলেন পাঁচ জন। সেই সময় বজ্রাঘাতে চারজন আহত হন। তার মধ্যে আরমান হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আরো তিনজন কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি আছে। মাথাভাঙ্গা ২ ব্লকের নিশিগঞ্জে বাজ পড়ে জখম হয়েছে এক ব্যক্তি।তার নাম  নাম পিন্টু পাটোয়ারী। বাজার থেকে সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে আহত হন। কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে তাকে।         

  

 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Durgapur Blood Donation: টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
Dilip Ghosh on Annapurna Yojana: 'টাকা পাবে কি না, সেই নিয়ে সবার চিন্তা, দুর্নীতি বন্ধ নিয়ে চিন্তা নেই', অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন দিলীপ ঘোষ
'টাকা পাবে কি না, সেই নিয়ে সবার চিন্তা, দুর্নীতি বন্ধ নিয়ে চিন্তা নেই', অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন দিলীপ ঘোষ
West Bengal Live News Update: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনে চার্জশিট সিবিআইয়ের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনে চার্জশিট সিবিআইয়ের
NCPI-Modi Meeting: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠকে নেই তৃণমূলের এই সাংসদ! কেন?
দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠকে নেই তৃণমূলের এই সাংসদ! কেন?
Advertisement

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget