এক্সপ্লোর

Murshidabad News: পাটবোঝাই মোটরভ্যান আটকানোয় ট্রাফিক পুলিশকে ঘুসি মারার অভিযোগ ! গ্রেফতার তৃণমূল নেতা

TMC Leader: যদিও অভিযোগ অস্বীকার করেছেন উপপ্রধান। তিনি বলেন, "এরকম কিছু হয়নি।"

রাজীব চৌধুরী, ফরাক্কা : ফের শাসকের পুলিশ শাসন ! এবার মুর্শিদাবাদের ফরাক্কায়। ট্রাফিক পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার করা হল তৃণমূলের উপপ্রধানকে। ট্রাফিক পুলিশকে ঘুসি মারার অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে। শুক্রবার বিকেলে তৃণমূল নেতার পাটবোঝাই মোটরভ্যান আটকায় পুলিশ। তার জেরেই ট্রাফিক পুলিশকে মারধর করা হয়েছে বলে অভিযোগ।

বিস্তারিত...

গতকাল বিকালে জাতীয় সড়কে একটি পাঠবোঝাই মোটরভ্যান আটক করে কর্তব্যরত ট্রাফিক পুলিশ। তাঁদের বলা হয়, এভাবে নিয়ে যাওয়া যাবে না। ঠিক তখনই ওই গ্রাম পঞ্চায়েত উপপ্রধান আসেন। তিনি পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। তাঁর দাবি ছিল, তিনি একজন উপপ্রধান। তাঁর গাড়ি কেন আটকাবে পুলিশ। সেই নিয়ে বচসা থেকে ওই আধিকারিকে ঘুসি মারা হয় বলে অভিযোগ। এরপরই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। একাধিক ধারায় তাঁকে অভিযুক্ত করা হয়েছে।

যদিও অভিযোগ অস্বীকার করেছেন উপপ্রধান। তিনি বলেন, "এরকম কিছু হয়নি। আমি এসে বললাম, আমার ভ্যানটাকে কেন আটকানো হল। আমার ড্রাইভারকে গালিগালাজ করেন। আমার ড্রাইভারকে গালিগালাজ করতে পারেন না, এই কথাটা বলেছি। আমার গাড়ির চাবিটাও কেড়ে নিয়েছিল। আমাকে চাবিটা দিলেন না। আমি বললাম, আমার ড্রাইভারকে কেন গালিগালাজ করছেন। পুলিশের গায়ে হাত তুলিনি। কেউ যদি মিথ্যা বলে আমার কিছু বলার নেই।"

ওই আধিকারিক বলেন, "একটা ফর্ম আছে। নাম-ঠিকানা লিখে ছেড়ে দেওয়া হয়। ওঁকে (চালককে) বলা হয়েছিল, আপনি এটা করে দিন। বলেন, আমি করব না। উনি ফোন করলেন...কোথাকার সদস্য আমি জানি না, জানতামও না। উনি এসেই উল্টোপাল্টা...আমার উপর চড়াও হলেন। অভিযুক্তকে এখন থানায় নিয়ে যাওয়া হচ্ছে।"

অন্যদিকে অপর একটি ঘটনায়, এক শিক্ষিকাকে ছুটি না দেওয়া নিয়ে গন্ডগোল বাধল মালদায়। আর তার জেরেই মালদার হবিবপুরে স্কুলে ঢুকে তৃণমূল নেতার বিরুদ্ধে ‘দাদাগিরি‘ করার অভিযোগ উঠেছে। অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি দেন শাসকদলের শ্রমিক নেতা।

ওই শ্রমিক নেতা স্কুলের পরিচালন সমিতির সভাপতি। এই ঘটনা ঘটেছে, হবিবপুরের বুলবুলচণ্ডী আর এন রায় বিদ্যানিকেতনে। শিক্ষিকাকে হুমকির ছবি ভাইরাল হওয়ার পর শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনায় আতঙ্কে ভুগছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। জেলা স্কুল পরিদর্শক ও হবিবপুরের BDO-কে অভিযোগ জানিয়েছেন এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Former State Minister Asish Banerjee Death Mystery: “এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা
“এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের BJP বিধায়ক ধ্রুব সাহা
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
Asish Banerjee Death: অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget