এক্সপ্লোর

Murshidabad News: ওয়াকফ-হিংসায় ফের আগুন ধুলিয়ানে, পুড়ে খাক TMC নেতার দাদার দোকান

Murshidabad Waqf Protest : ঘটনাস্থল থেকে ৩ কিলোমিটার দূরে ব্যবসায়ীর বাড়ি। তিনি এসে দেখেন সব শেষ।

আবির দত্ত, মুর্শিদাবাদ : ওয়াকফ-হিংসায় ফের আগুন জ্বলল ধুলিয়ানে। এবার তৃণমূল পরিচালিত ধুলিয়ান পুরসভার ভাইস চেয়ারম্যানের দাদার দোকানে আগুন লাগানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ধুলিয়ানের উপ পুরপ্রধান সুমিত সাহার দাদা প্রবীর সাহার ধুলিয়ানের ৫ নম্বর ওয়ার্ডে কসমেটিক্সের দোকান রয়েছে। ব্যবসায়ীর পরিবারের সন্দেহ, বুধবার সকালে দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়। 

ঘটনাস্থল থেকে ৩ কিলোমিটার দূরে ব্যবসায়ীর বাড়ি। তিনি এসে দেখেন সব শেষ। কেন্দ্রীয় বাহিনীর টহল, পুলিশের নজরদারি, তারপরও কীভাবে তাণ্ডব? উঠছে প্রশ্ন।  

হাইকোর্টের দ্বারস্থ  শুভেন্দু

এরই মধ্যে ধুলিয়ানে যেতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বুধবারই বিকেলে এই মামলার শুনানি হবে। 'অন্য রাজনৈতিক দলের নেতাদের অনুমতি দিলেও শুভেন্দু অধিকারীকে কিছু জানাচ্ছে না পুলিশ', হাইকোর্টে দাবি বিরোধী দলনেতার আইনজীবীদের। 

 NIA তদন্তের আবেদন

অন্যদিকে, মুর্শিদাবাদের ঘটনায় NIA তদন্তের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আক্রান্তরা। মলাকারীদের প্রত্যেকের বাড়িতে বা বাড়ির কাছে বোমাবাজি হয়েছে বলে অভিযোগ। পুলিশকে বারবার ফোন করলেও কোনও সাহায্য পাওয়া যায়নি বলে দাবি করছেন তাঁরা। দাবি, 'ই-মেল মারফত অভিযোগ জানানো হলেও, কোনও পুলিশি সাহায্য মেলেনি'।  মামলা দায়েরের অনুমতিও দিয়েছে আদালত। বুধবার, এই মামলার শুনানি হবে। 

মুর্শিদাবাদে যাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন়           

ওয়াকফ-বিক্ষোভে অশান্ত মুর্শিদাবাদ। প্রাণ গিয়েছে ৩ জনের। আতঙ্কে ঘরছাড়ারা কেউ পালিয়ে গেছেন মালদায়, কারও ঠাঁই হয়েছে ঝাড়খণ্ডে। এই প্রেক্ষাপটে মুর্শিদাবাদে যাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন। পরিস্থিতি খতিয়ে দেখতে বিশেষ টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ৩ সপ্তাহের মধ্য়ে তদন্ত রিপোর্ট কমিশনে জমা দিতে হবে।  মুর্শিদাবাদে হিংসার ঘটনা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ জমা পড়ে। তার ভিত্তিতেই প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। পরিস্থিতি খতিয়ে দেখে ওই প্রতিনিধিদল রিপোর্ট জমা দিলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে NHRC-র তরফে জানানো হয়েছে। 

থমথমে ভাঙড়ও                

মুর্শিদাবাদ ছাড়া ভাঙড়েও ওয়াকফ-বিক্ষোভে অশান্তির আগুন ছড়িয়ে পড়ে। সেখানেও প্রবল চলছে ধরপাকড়। 
ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬। হাতিশালা থানার পুলিশ ৩ জনকে এবং উত্তর কাশীপুর থানার পুলিশ গতকাল আরও ৪ জনকে গ্রেফতার করে। প্রথম দফায় ৯ জন ISF কর্মীকে গ্রেফতার করা হয়েছিল। তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। আরও কয়েকজনের খোঁজ চলছে। সোমবারের ঘটনার পর এখনও থমথমে ভাঙড়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
News Live Updates: ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget