এক্সপ্লোর

Cut Money Controversy: কাটমানি নিয়ে মুখ খোলায় বড়ঞা থানার ওসি সন্দীপ সেনকে শোকজ

OC of Baroa : গণসাক্ষরের কপি শোকজের জবাবের সঙ্গে পাঠিয়েছেন বড়ঞা থানার ওসি।

বড়ঞা : কাটমানি (Cut Money) নিয়ে মুখ খোলায় বড়ঞার থানার ওসি সন্দীপ সেনকে (OC Sandip Sen) শোকজ করলেন মুর্শিদাবাদের পুলিশ সুপার। ওসি প্রকাশ্যে কেন এই ধরনের মন্তব্য করেছেন, তার জবাব তলব করেছেন এসপি কে শবরী রাজকুমার। চিঠি হাতে পেয়ে পুলিশ সুপারকে জবাব পাঠিয়েছেন সন্দীপ সেন। পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগে গ্রামবাসী বেহাল রাস্তা নিয়ে একটি গণস্বাক্ষর জমা দেয়। সেই গণসাক্ষরের কপি শোকজের জবাবের সঙ্গে পাঠিয়েছেন বড়ঞা থানার ওসি।

কাটমানি নিয়ে সরব-

রাস্তা তৈরিতে কাটমানি নিয়ে প্রকাশ্যে সরব হয়েছেন এই পুলিশ অফিসার ! ব্লক প্রশাসনের পাশাপাশি তাঁর আগের ওসি’দের বিরুদ্ধেও চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন ওসি সন্দীপ সেন। যা নিয়ে শোরগোল পড়ে গেছে মুর্শিদাবাদ জেলার রাজনীতিতেও !

২০১৯ সালে লোকসভা ভোটের পর রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিল কাটমানি-বিতর্ক ! বিভিন্ন জেলায় ক্ষোভের মুখে পড়েছিলেন তৃণমূল নেতারা। 
এবার পঞ্চায়েত ভোটের আগে, কাটমানি নিয়ে একেবারে মঞ্চ থেকে সরব হলেন পুলিশকর্তা। রাস্তা তৈরির কাজে কোথায় কত শতাংশ কাটমানি দিতে হয়, তা নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন বড়ঞা থানার ওসি। এমনকী, আগের OC’দের বিরুদ্ধেও আঙুল তুলেছেন তিনি ! ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে তাঁর বিস্ফোরক বক্তব্যের ভিডিও !

বড়ঞা থানার ওসি সন্দীপ সেন বলেছেন, ৪০% লেস করে, একটা এখানে সাহোড়ায়, রাস্তা তৈরি করবে। ১০০ টাকায় ৪০ টাকা লস করে রাস্তা তৈরি করবে। নিজে খাবে ২০ টাকা, হল কত ? ৬০। ব্লক অফিসে কত দেবে ? ৪%, হল ৬৪। আগের OC’দের কত দিত ? ৫%, হল ৬৯। আর খ্যাঁকশিয়ালের বাচ্চাদের দেবে আরও ৫%... ৬৯। আমি ৭৫ ধরলাম। ২৫ টাকায় আপনার সাহোড়া অঞ্চলে কী ঘণ্টা কাজ হবে, আপনি বুঝে নিন। এটা বন্ধ করে দিয়েছি। পেটের খিদে বন্ধ হয়ে যাবে।

কালীপুজো উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে এসেছিলেন বড়ঞা থানার ওসি। সেখানেই এনিয়ে সরব হন তিনি। এই মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন ওসি। যদিও পুলিশের অফিসারের পাশেই দাঁড়িয়েছেন সাহোড়া গ্রামের বাসিন্দারা। তাঁদের দাবি, কয়েক বছর আগে শেষ রাস্তার কাজ হয়েছিল। এখনও গ্রামে অনেক রাস্তাই কাচা।

আরও পড়ুন ; ‘অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত', বড়ঞা থানার ওসিকে নিশানা তৃণমূলের পূর্ত কর্মাধ্যক্ষর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport Mosque: নামাজ পাঠের কর্মসূচি থেকে এবার পিছু হঠলেন সিদ্দিকুল্লা, এয়ারপোর্টের মসজিদ এলাকায় রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর
নামাজ পাঠের কর্মসূচি থেকে এবার পিছু হঠলেন সিদ্দিকুল্লা, এয়ারপোর্টের মসজিদ এলাকায় রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর
Sonam Wangchuk: NEET-এর প্রশ্ন ফাঁসে উত্তাল দেশ, লাগাতার অনশনে 'ভাঙা শরীর' নিয়ে এবার বিশেষ অনুরোধ সোনম ওয়াংচুকের,
NEET-এর প্রশ্ন ফাঁসে উত্তাল দেশ, লাগাতার অনশনে 'ভাঙা শরীর' নিয়ে এবার বিশেষ অনুরোধ সোনম ওয়াংচুকের, "আমি আপনাদের কাছে .."
West Bengal LIVE News:অভিষেকের সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ, একাধিক নার্সিংহোম থেকে বাজেয়াপ্ত X-RAY-USG মেশিন
অভিষেকের সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ, একাধিক নার্সিংহোম থেকে বাজেয়াপ্ত X-RAY-USG মেশিন
Politics: 'স্বীকৃতি' পেতে চলেছে NCPI? সবর্দল বৈঠকে 'আমন্ত্রণ' বিদ্রোহী তৃণমূল সাংসদের?
'স্বীকৃতি' পেতে চলেছে NCPI? সবর্দল বৈঠকে 'আমন্ত্রণ' বিদ্রোহী তৃণমূল সাংসদের?

ভিডিও

ED Investigation: জোর করে জমি দখল ও বেআইনি নির্মাণ মামলায় ইডির দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিত পেশ
Chok Bhanga 6ta | বহরমপুরে পুলকারে ট্রেনের ধাক্কায় প্রাণ হারাল ৪ খুদে পড়ুয়া সহ ৫জন | ABP ANANDA
TMC MLA: জাল নোট মামলায়, আরও বিপাকে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক, কী অভিযোগ ?
Suvendu Adhikari: 'ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে', বহরমপুরে দুর্ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু
IVF Treatment: বেশি বয়সে মা হওয়া কি বিপদ? বাড়ছে বন্ধ্যাত্ব? কী চিকিৎসা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget