এক্সপ্লোর

Cut Money Controversy: ‘অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত', বড়ঞা থানার ওসিকে নিশানা তৃণমূলের পূর্ত কর্মাধ্যক্ষর

Murshidabad Cut Money Controversy: কাটমানি নিয়ে বিস্ফোরক হতেই তৃণমূলের পূর্ত কর্মাধ্যক্ষের নিশানার মুখে মুর্শিদাবাদের বড়ঞা থানার ওসি। ঠিক কী হয়েছিল ?

মুর্শিদাবাদ: কাটমানি নিয়ে (Cut money Controversy) বিস্ফোরক হতেই তৃণমূলের পূর্ত কর্মাধ্যক্ষের নিশানার মুখে মুর্শিদাবাদের (Murshidabad) বড়ঞা থানার ওসি। বড়ঞার ওসিকে নিশানা করে এবার তৃণমূলের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ বলেন, ‘মুখ্যমন্ত্রীর (CM) দফতরের বিরুদ্ধে ভাষণ ওসির, অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত। বিরোধী নেতাকে পাশে বসিয়ে উনি তৃণমূলকে (TMC)  বিপদে ফেলার চেষ্টা করছেন।’

প্রসঙ্গত, কাটমানির বিরুদ্ধে সরব বড়ঞার ওসি । ‘কাটমানি-লাভ রেখে ২৫ শতাংশ টাকায় কী কাজ হবে?’। ‘৪০% লেস করে, একটা এখানে সাহোড়ায়, রাস্তা তৈরি করবে’। ‘নিজে খাবে ২০ টাকা, হল কত? ৬০। ব্লক অফিসে কত দেবে? ৪%, হল ৬৪’। ‘আগের ওসিদের কত দিত? ৫%, হল ৬৯’ ..। ‘ দেবে আরও ৫%... ৬৯। আমি ৭৫ ধরলাম’। ‘২৫ টাকায় অঞ্চলে কী কাজ হবে? আপনি বুঝে নিন’। কালীপুজোর অনুষ্ঠানে ওসির কাটমানি নিয়ে ভাইরাল-মন্তব্যে তোলপাড়। ‘তুমি খাও না, তুমি ১%-২% খাও, যেটা করছ, সেটা প্রকৃত করো’। সরকার চাইছে প্রকৃত উন্নয়ন, কাটমানির বিরুদ্ধে বিস্ফোরক বড়ঞার ওসি। কাটমানির বিরুদ্ধে যারা কথা বলবে, তাদেরই পাশে থাকব, দাবি তৃণমূল বিধায়কের। সব জানলে, কেন পদক্ষেপ করছেন না? ওসিকে পাল্টা প্রশ্ন বিরোধীদের। 

 ২০১৯ সালে লোকসভা ভোটের পর রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিল কাটমানি-বিতর্ক! বিভিন্ন জেলায় ক্ষোভের মুখে পড়েছিলেন তৃণমূল নেতারা। এবার পঞ্চায়েত ভোটের আগে, কাটমানি নিয়ে একেবারে মঞ্চ থেকে সরব হন  ওই পুলিশকর্তা। রাস্তা তৈরির কাজে কোথায় কত শতাংশ কাটমানি দিতে হয়, তা নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন মুর্শিদাবাদের বড়ঞা থানার ওসি। এমনকী, আগের OC’দের বিরুদ্ধেও আঙুল তুলেছেন তিনি! ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে তাঁর বিস্ফোরক বক্তব্যের ভিডিও! 

আরও পড়ুন, ৫৯২ দিনে পড়ল ধর্না, পথেই ভাইফোঁটা, চোখ ভিজল চাকরিপ্রার্থীদের

কালীপুজো উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে এসেছিলেন বড়ঞা থানার ওসি সন্দীপ সেন। সেখানেই এনিয়ে সরব হন তিনি। সন্দীপ সেন আরও বলেন, কাজ বুঝে নেবেন। আপনার সাহোড়া অঞ্চলের কনট্রাক্টর সাহোড়া অঞ্চলে কাজ করবে। বড়ঞা (১)’এর কনট্রাক্টর বড়ঞা অঞ্চলে কাজ করবে। প্রত্যেকটা অঞ্চলের কনট্রাক্টর, আপন আপন এলাকায় দম থাকলে, ওখানে করবে। কারা আছে, কারা ভাল-মন্দ আমি বলে দিয়েছি, যে একটা রিকনস্ট্রাকশনাল কমিটি হবে... ভাল ভাল ছেলে... তুমি খাও না, তুমি ১%-২% খাও। যেটা করছ, সেটা প্রকৃত করো, যেটা আমাদের গভর্নমেন্ট চাইছে, প্রকৃত উন্নয়ন, প্রকৃত ডেভলপমেন্ট হোক, এই ডেভলপমেন্টটা হোক। কাটমানি নিয়ে একাধিকবার সতর্কবার্তা দিয়েছেন তৃণমূলের শীর্ষনেতৃত্ব। তারপরও কি থামেনি কাটমানি-কালচার? খোদ ওসি’র বক্তব্য উস্কে দিয়েছে সেই জল্পনা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: মুকুন্দপুরে বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, সেখান থেকে হাতাহাতি, কানের একাংশ কাটা গেল যুবকের
মুকুন্দপুরে বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, সেখান থেকে হাতাহাতি, কানের একাংশ কাটা গেল যুবকের
Abhishek Banerjee: অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে গুরুতর অভিযোগ জুনিয়র চিকিৎসকের, চিঠি লিখলেন মুখ্যমন্ত্রীকে, বিধানসভায় তা পড়লেন শুভেন্দু অধিকারী
অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে গুরুতর অভিযোগ জুনিয়র চিকিৎসকের, চিঠি লিখলেন মুখ্যমন্ত্রীকে, বিধানসভায় তা পড়লেন শুভেন্দু অধিকারী
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার

ভিডিও

Sebasray: দিলীপ মণ্ডলের গুদামে পুলিশ, মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে স্ট্রেচার, অস্কিজেন কনসেনট্রেটর!
Sebaasroy Scam: 'সেবা'র আড়ালে তোলাবাজি , রিসর্টের ঘর দখল করে সেবাশ্রয়-র ক্যাম্প !
Panchayet Bill : ক্ষমতায় এসেই রাজ্যের পঞ্চায়েত প্রধান, উপ-প্রধানদের ক্ষমতা ছেঁটে দিল বিজেপি সরকার
Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget