এক্সপ্লোর

Police Attacked : তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের, মুর্শিদাবাদে জনরোষের মুখে পড়তে হল পুলিশকে !

Murshidabad News : পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) সময় থেকে এই মুর্শিদাবাদে একাধিকবার গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হয়েছে তৃণমূল (TMC)

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : সম্প্রতি কলকাতা, উত্তর দিনাজপুর থেকে জলপাইগুড়ি, একাধিক ঘটনায় আক্রান্ত হতে হয়েছে পুলিশকে। কিন্তু অভিযোগ, এবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের (TMC Inner Clash) জেরে, মুর্শিদাবাদে (Murshidabad) জনরোষের মুখে পড়তে হল পুলিশকে !

স্থানীয় সূত্রে দাবি, রেজিনগরের তৃণমূল বিধায়ক (TMC MLA) রবিউল আলম চৌধুরী ও বেলডাঙা ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি আতাউর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ রয়েছে। অভিযোগ দিন কয়েক আগে তৃণমূল বিধায়কের অনুগামী এক কলেজ পড়ুয়াকে মারধর করে ব্লক তৃণমূল সভাপতির অনুগামীরা। মারধরের সেই ফুটেজ ভাইরাল হয়। আক্রান্ত ছাত্রের পরিবারের দাবি, এ নিয়ে থানায় গেলেও অভিযোগ নিতে রাজি হয়নি পুলিশ।

এই পরিস্থিতিতে ছাত্রের পরিবারের দাবি, রবিবার আক্রান্ত কলেজ পড়ুয়াকেই গ্রেফতার করতে আসে পুলিশ। আর তাতে বাধা দিতেই উত্তেজনা ছড়ায়। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। জনরোষের মুখে পড়ে কোনওক্রমে পালিয়ে বাঁচেন পুলিশ কর্মীরা (Police)। আক্রান্তের পড়ুয়ার এক আত্মীয়ের দাবি, 'আমার দেওরকে মেরেছে। পুলিশ এসে বলছে যে ওপরমহলে চাপ আছে, থানায় যেতে হবে। আমাদের ওপর অত্যাচার করছে আতাউরের লোকরা। আমরা রবিউলের পার্টি করি।' আতাউর রহমান ও রবিউল আলম চৌধুরী একে অপরের অনুগামীদের দিকে দোষ চাপিয়েছেন। এদিকে, গোটা ঘটনা ঘিরে রাজ্যের শাসকদলকে খোঁচা দিতে ছাড়ছে না বিরোধীরা। 

পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) সময় থেকে এই মুর্শিদাবাদে একাধিকবার গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হয়েছে তৃণমূল (TMC)। বেনজিরভাবে সাংবাদিক বৈঠক করে শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছিলেন একাধিক বিধায়ক। সম্প্রতি নওদায় আলাদা আলাদা করে বিজয়া সম্মিলনী পালন করতে দেখা যায় তৃণমূলের বিধায়ক ও ব্লক সভাপতিকে।

আর এবার সেখানেই মুর্শিদাবাদেই তৃণমূল বিধায়ক ও তৃণমূলের ব্লক সভাপতির অনুগামীদের লড়াইয়ে আক্রান্ত হতে হল পুলিশকে। পুলিশ সূত্রে দাবি, গাড়ি ভাঙচুরের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে।                                                                                                                                                      

আরও পড়ুন- তৃণমূল বিধায়কের সামনেই 'চোর ধরো, জেল ভরো স্লোগান' বিজেপির, চেয়ার ছোড়াছুড়ি, মারপিট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget