এক্সপ্লোর

East Medinipore Chaos : তৃণমূল বিধায়কের সামনেই 'চোর ধরো, জেল ভরো স্লোগান' বিজেপির, চেয়ার ছোড়াছুড়ি, মারপিট

TMC- BJP Chaos : শুভেন্দু অধিকারীর উস্কানিতেই অশান্তি, অভিযোগ তৃণমূল বিধায়কের। গন্ডগোলে বিজেপির পঞ্চায়েত প্রধান-সহ বেশ কয়েকজন আহত। 

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর : পূর্ব মেদিনীপুরের (East Medinipore) মহিষাদলে কেশবপুর সমবায় সমিতির অনুষ্ঠানে ধুন্ধুমার। মহিষাদলের তৃণমূল বিধায়কের সামনেই 'চোর ধরো, জেল ভরো স্লোগান' বিজেপির। যারপর তৃণমূল বিধায়ক (TMC MLA) তিলক চক্রবর্তীর সামনেই মারপিট, চেয়ার ছোড়াছুড়ি। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) উস্কানিতেই অশান্তি, অভিযোগ তৃণমূল বিধায়কের। গন্ডগোলে বিজেপির (BJP) পঞ্চায়েত প্রধান-সহ বেশ কয়েকজন আহত। 

মহিষাদলের কেশবপুর রাধাকৃষ্ণ কৃষি সমবায় সমিতির একশো বছর পেরিয়ে যাওয়ায় সোমবার ছিল সমাপ্তি অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই মহিষাদলের তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী এসে পৌঁছনোর পরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তৃণমূল বিধায়ক অনুষ্ঠানস্থলে হাজির হওয়ার পরই সেখানে তাঁরে দেখে 'গো ব্যাক' স্লোগান থেকে শুরু করে কিছুক্ষণের মধ্যে 'চোর ধরো জেল ভরো' স্লোগান দেন বিজেপির সমর্থকরা। তারপর চেয়ার ছোড়াছুড়ি থেকে একে-অপরকে মারধরে জড়িয়ে পড়েন তৃণমূল-বিজেপি সমর্থকরা। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা শুরু করে। যদিও এলাকায় তীব্র উত্তেজনা চলতে থাকায় শেষমেশ অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী। 

তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তীর অভিযোগ, 'বিজেপি তো এই কাজই করে। ওঁদের জেলার নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা যেভাবে উস্কানি দিচ্ছেন, সেভাবেই কাজ করছেন বিজেপি সমর্থকরা। ৩ হাজার লোকের সমবায়, শান্তিপূর্ণ মিটিং চলার মাঝে ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা তৈরি করল। দেখুক মানুষ দেখুক, ওঁরা কী করছে। মানুষ দেখুক কাদের হাতে সমবায়ের, গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব তুলে দিয়েছে। মানুষই ওসব দেখে মুখ ফিরিয়ে নেবে, বিশ্বাস রাখি।' এদিকে, পাল্টা বিজেপি কর্মী-সমর্থকদের দাবি, তাঁদের মারধর করা হয়েছে। গেরুয়া শিবিরের বেশ কয়েকজন কর্মী-সমর্থক জখম হয়েছেন বলেও দাবি তাঁদের।                                                                                                      

                                       

আরও পড়ুন- সপ্তাহের শেষ দিকে ১৫ ডিগ্রিতে নামবে পারদ ! শীতের কামড় কোথায় কোথায় ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu On Ananta Maharaj : নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
Voter Card: এবার জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, ঘটনায় শান্তিপুরে চাঞ্চল্য
এবার জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, ঘটনায় শান্তিপুরে চাঞ্চল্য
West Bengal News Live : রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি থানা থেকে বের করতেই
রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি থানা থেকে বের করতেই

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget