এক্সপ্লোর

Humayun Kabir: 'হুমায়ুনকে কান ধরে ওঠবোস করতে হবে', বিরাট চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল নেতা! কেন?

হুমায়ুন কবীরের প্রস্তাবিত বাবরি মসজিদ নিয়ে মুর্শিদাবাদে প্রবল উন্মাদনা তৈরি হয়েছে। একদিকে মসজিদের জন্য শয়ে শয়ে ইট নিয়ে আসছেন সমর্থকরা।

মুর্শিদাবাদ: দল থেকে সাসপেন্ড হয়েছেন। তবুও নিজের অবস্থানে অনড় হুমায়ুন কবীর। ৬ ডিসেম্বর, বাবরি মসজিদের শিলান্যাস করেছেন। এবার ২২ তারিখ, নতুন দল গঠন করতে চলেছেন ভরতপুরের বিধায়ক। সেই সঙ্গে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে  বলেছেন, ছাব্বিশের বিধানসভা ভোটে নির্ণায়ক শক্তি হবে তাঁর দল। 

বিধানসভা ভোটে হুমায়ুন কবীর কী করবেন? তাঁর দল  ঘোষণার পর কী হতে চলেছে? এসব নিয়ে জল্পনার শেষ নেই। তবে পর্যবেক্ষকদের মতে, হুমায়ুন কবীর যে সংখ্যালঘু ভোটে ভাগ বসালে তা তৃণমূলের কপালে চিন্তার ভাঁজ ফেলবে। ইতিমধ্যেই তিনি মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করেছেন।  

তৃণমূল সাসপেন্ড করলেও, নিজের সেই অবস্থান থেকে একচুলও নড়েননি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। বরং তা নিয়ে বারবার চ্যালেঞ্জ ছুড়েছেন তৃণমূলের শীর্ষনেতৃত্বকে।  এদিকে, ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল নেতা ও বিধায়ক হুমায়ুন কবীর বলেছেন, 'উনি ভোট কেনার জন্য মন্দির বানাবেন, হিন্দুদের দুর্গাপুজো করার জন্য সরকারি টাকায় কোষাগার থেকে দিন দিন লোনের পরিমাণ বাড়বে, ৭ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। সেইসব টাকা দিয়ে খেলা হবে, মেলা হবে, পুজো হবে।' 

হুমায়ুন কবীরের প্রস্তাবিত বাবরি মসজিদ নিয়ে মুর্শিদাবাদে প্রবল উন্মাদনা তৈরি হয়েছে। একদিকে মসজিদের জন্য শয়ে শয়ে ইট নিয়ে আসছেন সমর্থকরা। উপচে পড়েছে অনুদানের বাক্স। সূত্রের দাবি, বাবরি মসজিদের জন্য এখনও পর্যন্ত সাড়ে ৫ কোটি টাকার অনুদান জমা পড়েছে। তার মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে ৩ কোটি ৭৪ লক্ষ টাকা আর নগদ জমা পড়েছে ১ কোটি ৮০ লক্ষের মতো।

এরই মধ্যে আবার, ২২ তারিখ নিজের দলও ঘোষণা করতে চলেছেন ভরতপুরের বিধায়ক। এরই মধ্যে হুমায়ুন কবীর জানিয়েছেন, 'সরকার যেখানে যেখানে আমার... টেক্সটাইল মোড় বলেছিলাম, সেটা তো বুক করে রেখেছেই এবং আমি সম্ভাব্য স্টেডিয়াম নিতে পারি, সেটাও বুক করে নিয়েছে। আমাকে রুখতে পারবে না। আমি পরে এর জবাব দেব অপূর্ব সরকারকে। সভা হবে ২২ তারিখ, দল গঠন হবে এবং ৪ লক্ষ লোকের উপস্থিতিতে করব।' 

এদিকে এ প্রসঙ্গে, মুর্শিদাবাদ-বহরমপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার রীতিমতো চ্যালেঞ্জের সুরে জানিয়েছে, 'আমরা যদি জায়গা দখল করে রাখি, প্রমাণ দেখাক। প্রমাণ করতে পারলে কান ধরে ওঠবস করব। নাহলে ওকে করতে হবে। সব মিথ্যা কথা।' 

চ্যালেঞ্জের পাল্টা চ্যালেঞ্জের পালা চলছে। হুমায়ুন কবীরের নতুন দল কী চমক দেয়, এখন সেটাই দেখার।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Kolkata Housing Project: আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, জমি লেনদেনে মানি লন্ডারিং? তদন্তে ED
আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, জমি লেনদেনে মানি লন্ডারিং? তদন্তে ED
El Nino : ভয়ঙ্কর কিছুর অপেক্ষা? ওলটপালট হবে ভারতের আবহাওয়া? বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের
ভয়ঙ্কর কিছুর অপেক্ষা? ওলটপালট হবে ভারতের আবহাওয়া? বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget