এক্সপ্লোর

Murshidabad TMC Leader Murder : 'পার্টি করতে গিয়েই মৃত্যু', ডুকরে উঠলেন খুন হওয়া তৃণমূল নেতার স্ত্রী

তৃণমূল নেতা মতিরুল ইসলাম বিশ্বাসের খুনের ঘটনায় শাসকদলের নেতা-নেত্রীদের বিরুদ্ধেই থানায় এফআইআর করল নিহতের পরিবার।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : পঞ্চায়েত ভোটের ( Panchayet poll ) আগে উত্তপ্ত বাংলা। বেজে গিয়েছে ভোটের দামামা। দিন ঘোষণা না হলেও, জেলা-জেলা থেকে পাওয়া যাচ্ছে বারুদের গন্ধ । বইছে রক্তস্রোত। পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদে খুন হলেন, নদিয়ার ( Nadia ) এক তৃণমূল নেতা ( TMC Leader ) । বৃহস্পতিবার নওদায় বাইকে করে যাওয়ার সময়, রাস্তা আটকে, গুলি-বোমা ছুড়ে তাঁকে খুন করা হয়। অভিযোগ উঠেছে নওদার ব্লক তৃণমূল সভাপতির বিরুদ্ধেই। ফলে জোরাল হচ্ছে সেই গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব। যদিও, এই অভিযোগ মানতে নারাজ তৃণমূলের ব্লক সভাপতি।

খুনের নেপথ্যে কি তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্ব? 
শাসকের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই কি রাজনৈতিক ( Political Murder ) রক্তপাত? জোরাল হচ্ছে এই প্রশ্ন। তৃণমূল নেতা মতিরুল ইসলাম বিশ্বাসের খুনের ঘটনায় শাসকদলের নেতা-নেত্রীদের বিরুদ্ধেই থানায় এফআইআর করল নিহতের পরিবার। নওদা থানায় ১০ জনের বিরুদ্ধে এফআইআর করেছে নিহতের পরিবার। যাঁদের বিরুদ্ধে এফআইআর হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক ও নওদার তৃণমূল ব্লক সভাপতি সফিউজাম্মান শেখ। যে কারণে এই খুনের ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্বই জোরাল হয়েছে।                                                                   

আরও পড়ুন: TET: জারি একাধিক বিধি, নবান্ন ঠিক করল এই পথেই সুষ্ঠভাবে হবে টেট

সিআইডি তদন্তের দাবি
তবে নিহতের স্ত্রী প্রথম সিবিআই তদন্তের দাবি করলেও নওদা থানায় অভিযোগ দায়েরের পর তিনি সিআইডি তদন্তের দাবি করেছেন।  স্বামীর এভাবে প্রাণ যাওয়ার ঘটনায় কার্যত দিশেহারা তাঁর পরিবার। চোখের জল মানছে না বাধা। কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী, একপ্রকার দায়ী করেছেন স্বামীর রাজনীতি করাকেই। নিহত স্ত্রীর অভিযোগ, পার্টি করতে গিয়েই তাঁর স্বামীর মৃত্যু হল। কান্নায় ভেঙে পড়ে বললেন মুর্শিদাবাদে নিহত তৃণমূল নেতার স্ত্রী। 

মুর্শিদাবাদে তৃণমূল নেতা খুনের ঘটনায় এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, কয়েক মিনিট পরেই তিনি ঘটনাস্থলে এসে দেখেন, দেহ পড়ে রয়েছে। তখন সেখানে কেউ ছিল না। তাঁর দাবি, একটু এগোতেই একটি স্কুলের কাছে ২টি বোমা পড়ে থাকতে দেখেন তিনি।

পঞ্চায়েত ভোটের আগে দিকে দিকে বোমা উদ্ধার, বিস্ফোরণ ঘিরে রাজনীতির পারদ চড়ছিল। এবার তাতে নতুন মাত্রা যোগ করল নওদার খুন।

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Embed widget