এক্সপ্লোর

Murshidabad News: অশান্ত মুর্শিদাবাদ থেকে ঘরছাড়া, সুকান্তকে দেখে কান্নায় ভাঙলেন মহিলারা! হাতজোড় করে ঘরে ফেরানোর আর্জি!

মালদার বৈষ্ণবনগরের ত্রাণ শিবিরে যান সুকান্ত মজুমদার। আর সুকান্তকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন ঘরছাড়ারা।

অশান্ত মুর্শিদাবাদ থেকে এক কাপড়ে মালদায় পালিয়ে আসতে বাধ্য হয়েছিল একাধিক হিন্দু পরিবার। সামশেরগঞ্জের ধুলিয়ান থেকে বৈষ্ণবনগরের একটি স্কুলে আশ্রয় নিয়েছেন প্রায় ৫০০ জন হিন্দু। পালিয়ে আসা হিন্দুদের এমনটাই অভিযোগ। এও বলা হয়েছে যে তাঁদের বাড়ি ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। পুকুরের জলে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে। বিএসএফের সহযোগিতায় কোনও রকমে বাড়ি ছেড়ে পালিয়ে এসেছেন ৭৭টি পরিবার। 

সেই হিন্দু পরিবারদের সঙ্গে এদিন দেখা করতে মালদার বৈষ্ণবনগরের ত্রাণ শিবিরে যান সুকান্ত মজুমদার। আর সুকান্তকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন ঘরছাড়ারা। তাঁদের উপর কী অত্যাচার হয়েছে, কীভাবে কেড়ে নেওয়া হয়েছে জিনিসপত্র, সেই কথা সুকান্তকে জানান ঘরছাড়ারা। 'কী অবস্থা বাংলার, অমিত শাহ, জেপি নাড্ডাকে জানাব', ত্রাণ শিবিরে গিয়ে জানিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি। 

সংবাদমাধ্যমকে সুকান্ত মজুমদার বলেন, 'প্রশাসনকে অনুরোধ করব যতক্ষণ না এঁদের সুরক্ষা রাজ্য সরকার দিতে পারছে ততক্ষণ পর্যন্ত এদের ওখানে যেন না নিয়ে যাওয়া হয়। সুরক্ষা দিলে তবেই নিয়ে যাওয়া উচিত। অন্যায় কাজ করছে এঁরা আর কথা শুনতে হচ্ছে আমাদের। কেন এই ঘটনা ঘটছে সেই জবাবদিহি করতে হবে মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদ-মালদার একাংশকে বাংলাদেশে পরিণত করেছেন মুখ্যমন্ত্রী। দরকারে আদালতে যাব। মা বোনদের সম্মান রক্ষা করতে পারছেন না মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় বাহিনীকেও ঠিকভাবে ব্যবহার করছে না রাজ্য।'                                            

প্রসঙ্গত, বিজেপি মালদায় কন্ট্রোল রুম খুলছে। দুর্গতরা সেখানে ফোন করলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে জানানো হবে, তারপর ওই সব এলাকায় পৌঁছবে BSF, প্রতিশ্রুতি সুকান্ত মজুমদারের।


যদিও মুর্শিদাবাদ-মালদাজুড়ে দুর্গতদের বাড়ি ফেরার ছবি পোস্ট করেছে কলকাতা পুলিশ। সাংবাদিক বৈঠকে এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম বলেন, 'মুর্শিদাবাদ-মালদা জুড়ে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। ঘরছাড়ারা ধীরে ধীরে ঘরে ফিরে আসছেন। জঙ্গিপুরে ধীরে ধীরে দোকানপাট খুলছে'। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানিয়েছেন, গত ৩৬ ঘণ্টায় মুর্শিদাবাদে অশান্তির খবর নেই। দুশো জনের বেশি গ্রেফতার হয়েছে। ঘরছাড়াদের মধ্যে ১৯ জন ফিরে এসেছেন। আরও শতাধিক ব্যক্তি শীঘ্রই ফিরবেন। পুলিশ, বিএসএফ, সিআরপিএফ মোতায়েন রয়েছে।                                           

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalighat TMC On 21 July: “আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
“আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
CM Suvendu Adhikari: ১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Kalighat TMC:কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ
কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ

ভিডিও

Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July
21 July | প্রয়াত পঙ্কজ ব্যানার্জি বলেছিলেন, গুলিচালনার জন্য দায়ী ছিলেন মণীশ গুপ্ত : মুখ্যমন্ত্রী
Delhi CJP Protest: পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget