এক্সপ্লোর

Waqf Protest Sealdah: ওয়াকফ আইনের প্রতিবাদে ISF এর মহামিছিল ঘিরে শিয়ালদায় ধুন্ধুমার, বিরাট জমায়েত স্টেশন চত্বরে

শিয়ালদা স্টেশন চত্বরে আইএসএফ সমর্থকদের জমায়েত ঘিরে বাধে ধুন্ধুমার। আইএসএফ সমর্থকদের জমায়েতে পুলিশের বাধায় তুমুল উত্তেজনা।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: ওয়াকফ আইনের প্রতিবাদে শিয়ালদা থেকে ধর্মতলার বি আর অম্বেদকরের মূর্তি পর্যন্ত ISF-এর মহামিছিল আজ। এদিকে এই মিছিলের অনুমতিই নেই বলে শুরুতে মিছিল আটকাল পুলিশ। যা নিয়ে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। নৌশাদ সিদ্দিকি অনুমতিপত্র আনলে তবে মিছিল এগোবে, সাফ জানাল পুলিশ। এরপরও শিয়ালদা স্টেশন চত্বরে আইএসএফ সমর্থকদের জমায়েত ঘিরে বাধে ধুন্ধুমার। আইএসএফ সমর্থকদের জমায়েতে পুলিশের বাধায় তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।

এদিন শিয়ালদায় পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে বিক্ষোভকারীরা। যা নিয়ে উত্তেজনা ছড়ায়। তাঁদের তরফে বলা হয়েছে, এই মিছিল তাঁরা করবে। ইতিমধ্যেই শিয়ালদায় পৌঁছেছেন নৌশাদ সিদ্দিকি। সেখানে পৌঁছে তিনি শান্তিপূর্ণভাবে মিছিল ও জমায়েতের ডাক দেন।  

নৌশাদ সিদ্দিকি এও বলেন যে, এই মিছিলে ভারতের জাতীয় পতাকা ছাড়া আর কোনও পতাকা থাকবে না। এমনকী আইএসএফ-এর দলীয় পতাকাও থাকবে না। এই ওয়াকফ বিল ইস্যু যেহেতু জাতীয় ইস্যু, তাই সেই বিরোধিতা করতে নেমে তারা জাতীয় পতাকা নিয়েই এই মিছিল করবেন। তবে এখনও অবরুদ্ধ হয়ে রয়েছে শিয়ালদা।                         

অন্যদিকে, ওয়াকফ আইনের প্রতিবাদে ভাঙড়ে বিক্ষোভ- প্রতিবাদ চলে। ভাঙড়ের বাসন্তী হাইওয়েতে বিক্ষোভকারীদের আটকায় পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটিও হয়। পুলিশ গাড়ি আটকানোয় তুমুল বিক্ষোভ শুরু হয়।  বিক্ষোভের জেরে বাসন্তী হাইওয়েতে আটকে পড়েছে প্রচুর গাড়ি।  

ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে রামলীলা ময়দানে কর্মসূচি, সেখানে বক্তব্য রাখার কথা নৌশাদ সিদ্দিকির। তার আগে ভাঙড়ের বাসন্তী হাইওয়েতে ওয়াকফ-বিক্ষোভকারীদের গাড়ি আটকাল কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। পুলিশের সঙ্গে কথা কাটাকাটি, ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের। একজনের মাথা ফাটে। কয়েকজন আহত হন। ওয়াকফ-বিক্ষোভকারীরা রাস্তায় বসে পড়ায় বাসন্তী হাইওয়েতে প্রচুর গাড়ি আটকে পড়েছে।                    

এদিকে, ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদের নামে তাণ্ডবের দায় কার? এ নিয়ে শুরু হয়েছে রাজনীতির লড়াই।মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সরকারকে নিশানা করতে শুরু করেছে বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব।পাল্টা বিজেপির বিরুদ্ধে ভেদাভেদের রাজনীতির অভিযোগ তুলেছে তৃণমূল। সূত্রের খবর, এরইমধ্যে বুধবার ইমাম-মোয়াজ্জেমদের সভায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। সেইদিনটিই আবার হিন্দু শহিদ দিবস পালনের ডাক দিয়েছে বিজেপি।        

সেরা শিরোনাম

West Bengal News Live: কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় ভয়াবহ আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা
কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় ভয়াবহ আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা
CPM News: SIR বাতিলের দাবিতে এবার পথে নামল বাম সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা, মিছিল থেকে উঠল জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি
SIR বাতিলের দাবিতে এবার পথে নামল বাম সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা, মিছিল থেকে উঠল জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি
Kolkata News : নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
Katwa Station : ভয়াবহ, কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন ; কী ক্ষতি হল ?
ভয়াবহ, কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন ; কী ক্ষতি হল ?

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget