Murshidabad Weather Update: ফের গলদঘর্ম হবেন সাধারণ মানুষ, রবিতে পারদ পৌঁছতে পারে ৪০ ডিগ্রির ঘরে
Murshidabad News: কেমন থাকবে মুর্শিদাবাদের আবহাওয়া, জেনে নিন।

বহরমপুর: গ্রীষ্মের দাবদাহে প্রাণ ওষ্ঠাগত হবে বলে আগেই মিলেছিল পূর্বাভাস। মাঝে কয়েক দিন বৃষ্টিতে একটু হলেও রেহাই মিলেছিল। ফের চোখরাঙানি শুরু হতে চলেছে তাপমাত্রার। রবিবার ফের বাড়তে পারে তাপমাত্রা। এ দিন বৃষ্টির সম্ভাবনে নেই তেমন। তবে গরমে ফের ভুগতে হতে পারে।
শেষের কয়েক দিন বাদ দিলে, এপ্রিলে আগাগোড়া ভুগিয়েছে গরম। মে মাসেও তীব্র গরম অনুভূত হচ্ছে। বাড়ির বাইরে বেরনোর জো নেই কার্যত। তাপপ্রবাহ না থাকলেও ঘেমেনেয়ে একসা অবস্থা। তার মধ্যেই বৃষ্টি নামায় একধাক্কায় কমেছিল গরম। রবিবার থেকে ফের ফিরতে পারে গরম। আকাশ মূলত পরিষ্কারই থাকবে বলে জানা গিয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে পারদ। নি
রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আংশিক মেঘলা আকাশ
আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার মুর্শিদাবাদ জেলায় আকাশ মূলত পরিষ্কার মেঘলা থাকবে বলে জানা গিয়েছে। গায়ে জ্বালা ধরানো গরমও ফিরবে আবার। এ দিন ১০ থেকে ১৫ কিলোমিটার গতিবেগে বইতে পারে হাওয়া। তবে গরম থেকে রেহাই নেই। সেই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও অনুভূত হবে (District Weather Updates)।
রবিবার মুর্শিদাবাদ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশে পাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাতের দিকে তাপমাত্রা তুলনামূলক কম থাকবে। একই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে বেলার দিকে। জেলায় সকালে আপেক্ষিক আর্দ্রতার হার থাকবে ৫০ শতাংশের মতো। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার হার ৪২ শতাংশের মতোই থাকবে বলে পূর্বাভাস মিলেছে।
একনজরে দেখে নেওয়া যাক মুর্শিদাবাদের আজকের আবহাওয়ার আপডেট-
সর্বোচ্চ তাপমাত্রা- ৪০ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ২৮ ডিগ্রি সেলসিয়াস
বাতাসের আপেক্ষিক আর্দ্রতা-৪২ শতাংশ
সামগ্রিক আবহাওয়া-বৃষ্টির সম্ভাবনা রয়েছে, নামবে পারদ
সূর্যোদয়- সকাল ৪টৈ বেজে ৫৯ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৬টা বেজে ০৬ মিনিট
আরও পড়ুন: Weather Update: আসছে মোকা, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত, পশ্চিমবঙ্গে কতটা প্রভাব?
রাজ্য়ের পশ্চিমের জেলা মুর্শিদাবাদ ২৪ ডিগ্রি ৫০ মিনিট থেকে ২৩ ডিগ্রি ৪৩ মিনিট উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রি ৪৬ মিনিট পূর্ব থেকে ৮৭ ডিগ্রি ৪৯ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। মোট ৫ হাজার ৩৪১ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান।
এ দিকে, ফেব্রুয়ারির মাঝামাধি সময় থেকেই বঙ্গ থেকে বিদায় নেয় শীত। তার জায়গায় তাপমাত্রার পারদ লাগাতার চড়তে থাকে। তবে স,সম্প্রতি বৃষ্টির জেরে স্বস্তি পান সকলে। ঠান্ডা ঠান্ডা ভাব থাকায় শেষবেলায় শীতের আমেজটুকু চেটেপুটে নিতে দেখা যায় সকলকে। তবে ২০২৩ সালে গ্রীষ্ম নিয়ে এখন থেকেই উদ্বেগ দেখা দিয়েছে। কারণ এ বারে দীর্ঘমেয়াদি গরমের পাশাপাশি রেকর্ড তাপমাত্রার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। শুধু তাই নয়, যত দিন যাবে পারদ ক্রমশ সহ্যসীমার বাইরে চলে যেতে পারে বলেও আশঙ্কা। তাতে বিশেষত এশিয়ার দেশগুলিতে জলকষ্ট দেখা দেবে বলে সম্প্রতি জানিয়েছে রাষ্ট্রপুঞ্জের একটি রিপোর্ট।
Before You Go
Minakshi Mukherjee | পরপর পড়ল ডিম! শীতলকুচিতে গিয়ে হামলার মুখে মীনাক্ষী






















