এক্সপ্লোর

Congress: মহিলা কংগ্রেস সমর্থককে পিটিয়ে খুন, অধীরকে নিয়ে বিরূপ মন্তব্য শুনে প্রতিবাদ করতেই মৃত্যু?

Murshidabad News: পরিবারের দাবি, অধীর চৌধুরী সম্পর্কে বিরূপ মন্তব্য শুনলেই প্রতিবাদ করতেন বছর ৬৫-এর মহিলা কংগ্রেস সমর্থক খাতুন বেওয়া। গতকালও একই ঘটনা ঘটে। 

অনির্বাণ বাগচী, মুর্শিদাবাদ: মগরাহাট, নাকাশিপাড়ার পর ডোমকল। ভোট-সন্ত্রাসে ২ দিনে ৩টি খুন। ডোমকলের ১০ নম্বর ঘোড়ামারা এলাকায় মহিলা কংগ্রেস সমর্থককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। 

পরিবারের দাবি, অধীর চৌধুরী সম্পর্কে বিরূপ মন্তব্য শুনলেই প্রতিবাদ করতেন বছর ৬৫-এর মহিলা কংগ্রেস সমর্থক খাতুন বেওয়া। গতকালও একই ঘটনা ঘটে।                                                                                              

অভিযোগ, এরপরই বাঁশ, লাঠি নিয়ে মহিলা কংগ্রেস সমর্থকের ওপর চড়াও হয় তৃণমূলের লোকজন। গুরুতর জখম মহিলাকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই আজ ভোররাতে মৃত্যু হয় মহিলা কংগ্রেস সমর্থকের। 

যদিও পুলিশের দাবি, মারামারির ঘটনা ঘটেনি, উনি অসুস্থ ছিলেন।

মুর্শিদাবাদে এই সন্ত্রাস নতুন নয়, পঞ্চায়েত ভোটের দিন বাড়ি থেকে বেরিয়েছিলেন হাত চিহ্নে ভোট দেবেন বলে। কিন্তু, বোমা, গুলির আঘাতে নিজের হাতই হারাতে হল মুর্শিদাবাদের রানিনগরের কংগ্রেসকর্মীকে। NRS হাসপাতালে অস্ত্রোপচার করে তাঁর হাত বাদ দেন চিকিৎসকরা। কিন্তু, এরপর সংসার চলবে কীকরে, তা ভেবে উদ্বিগ্ন তাঁর পরিবার।

আরও পড়ুন, টাকা উপার্জনের জন্য নয়, মন ভাল রাখতে চপ বিক্রি করে চলেছেন অশীতিপর বৃদ্ধ! মন কেড়েছে নেটিজেনদের

প্রসঙ্গত, ৮ জুলাই, পঞ্চায়েত ভোটের দিন, রণক্ষেত্রের চেহারা নেয় মুর্শিদাবাদের রানিনগর। হেরামপুরের নতুনপাড়া গ্রামে বোমাবাজি হয়, এমনকী গুলিও চলে বলে অভিযোগ। অভিযোগ, ভোট দিতে যাওয়ার পথে কংগ্রেস কর্মীদের লক্ষ্য করে পরপর সকেট বোমা ছোড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।

হামলায় গুরুতর জখম হন কংগ্রেস কর্মী ইশাক শেখ। আশঙ্কাজনক অবস্থায় নিয়ে তাঁকে আসা হয় NRS মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু, হাতে পচন ধরায়, বছর পঞ্চান্নর কংগ্রেস কর্মীর বাঁ হাত কনুইয়ের নিচ থেকে বাদ দিতে হল।- তাঁর পরিবারের এখন চিন্তা, সংসারটা চলবে কীকরে!

একদিকে যখন বোমার আঘাতে কংগ্রেসকর্মীর অঙ্গহানির ঘটনা ঘটছে, তখন ভোট মিটলেও মুর্শিদাবাদে বোমা উদ্ধার চলছেই। রবিবারও ফরাক্কার শিবতলা গ্রাম থেকে মিলেছে ৩০টি তাজা বোমা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget