এক্সপ্লোর

Murshidabd News: বেলডাঙা তদন্ত নিয়ে NIA-র সঙ্গে "অসহযোগিতা" ? অভিযোগ খোদ মুর্শিদাবাদের SP-র বিরুদ্ধে !

Beldanga Incident: বেলডাঙা তদন্ত নিয়ে NIA-র সঙ্গে অসহযোগিতার অভিযোগ মুর্শিদাবাদের SP-র বিরুদ্ধে !

আবির দত্ত, কলকাতা: বেলডাঙা তদন্ত নিয়ে NIA-র সঙ্গে অসহযোগিতার অভিযোগ মুর্শিদাবাদের SP-র বিরুদ্ধে ! নগর দায়রা আদালতকে জানালেন NIA-র আইনজীবী, খবর সূত্রের। 'বেলডাঙা তদন্তে ধৃত ৩৬ অভিযুক্তকে এখনও আনা হয়নি আদালতে।বহরমপুর জেল থেকে আনার কথা থাকলেও আনা হয়নি অভিযুক্তদের', পর্যাপ্ত গাড়ি ও রক্ষীর অভাবে অভিযুক্তদের পাঠানো যাচ্ছে না বলে শুনছি, মন্তব্য NIA-র আইনজীবীর। পাঠাতে পারছি না এমন কথা বলতে পারে জেল? প্রশ্ন আদালতের। পুলিশ সূত্রে খবর, এই মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে জেলা পুলিশ। 

 

আরও পড়ুন, রাজ্য বাজেটের দিনে বড় কিছু অপেক্ষায় ? শুভেন্দুর মুখে লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গ !

মুর্শিদাবাদের বেলডাঙায় অশান্তির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। এবার সেই ঘটনার তদন্তে রাজ্য় পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলল NIA.ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের রহস্য়মৃত্য়ুর প্রতিবাদের নামে দু'দিন ধরে নৈরাজ্যের আগুন জ্বলেছিল মুর্শিদাবাদের বেলডাঙায়। গাড়ি ভাঙচুর। বাঁশ, লাঠি হাতে তাণ্ডব। সাংবাদিকদের উপর হামলা। বাদ যায়নি কিছুই। সেই ঘটনাতেই তদন্তভার হাতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA. 
 
বৃহস্পতিবার, কলকাতার নগরদায়রা আদালতে ছিল সেই মামলার শুনানি। এদিন আদালতে NIA-এর আইনজীবী শ্য়ামল ঘোষ অভিযোগ করেন, বহরমপুর জেল থেকে ৩৬জন অভিযুক্তকে আদালতে হাজির করার কথা থাকলেও তা করা হয়নি। জেল সুপারের তরফে জানানো হয়েছে, অভিযুক্তদের আদালতে আনার জন্য় পুলিশ পর্যাপ্ত ফোর্স এবং গাড়ি দেয়নি। তাই অভিযুক্তদের পাঠানো যায়নি। এদিন NIA-র তরফে দাবি করা হয়েছে, আদালতের নির্দেশের পরও তাঁদেরকে কেস ডায়েরি হস্তান্তর করা হয়নি। যার ফলে তাঁরা তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারছেন না। 

NIA-এর আইনজীবী আরও অভিযোগ করেন মুর্শিদাবাদের পুলিশ সুপার তদন্তে কোনও সহযোগিতা করেননি। এই সমস্ত অভিযোগ শোনার পর, বিচারক সুকুমার রায় প্রশ্ন করেন, কেন কেস ডায়েরি হস্তান্তর করা হয়নি? মুর্শিদাবাদের পুলিশ সুপারকে ১২ তারিখ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন বিচারক। পাশাপাশি, রাজ্য় পুলিশের তদন্তকারী আধিকারিককে সশরীরে আদালতে হাজির হতে বলেন। অভিযুক্তদের আদালতে পেশ করার জন্য় মুর্শিদাবাদের পুলিশ সুপারকে পুলিশ এসকর্ট দেওয়ার নির্দেশ দেন তিনি। NIA-এর এসব দাবি প্রসঙ্গে পুলিশ সূত্রে দাবি,এই মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য় সরকার। সেই বিষয়ে জেল কর্তৃপক্ষ ও NIA-কে জানানো হয়েছে। যদিও NIA সূত্রে দাবি, কেস ডায়েরি হস্তান্তরের ক্ষেত্রে কোনও স্থগিতাদেশ দেয়নি আদালত।  তারপরও পুলিশের তরফে কেস ডায়েরি হস্তান্তর করা হয়নি। এই বিষয়টি তারা আদালতে জানিয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
News Live Updates: জোড়াবাগানে ভাঙল বাড়ির একাংশ, মৃত ১
জোড়াবাগানে ভাঙল বাড়ির একাংশ, মৃত ১
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন

ভিডিও

Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget