এক্সপ্লোর

DA Agitation : 'নাটক বন্ধ না করলে মঞ্চ ওড়ানোর হুমকি', DA ধর্না মঞ্চে কে দিল এমন পোস্টার ?

DA Agitation : রবিবারই সরকারি কর্মীদের আন্দোলনকে নাটক বলে কটাক্ষ করেছিলেন ফিরহাদ হাকিম

সত্যজিৎ বৈদ্য, কলকাতা :  বকেয়া DA-র দাবিতে রাজ্য সরকারি কর্মীদের ধর্নামঞ্চে ( DA Agitation )  এবার পড়ল রহস্যময় পোস্টার। তাতে লেখা, 'নাটক বন্ধ না করলে মঞ্চ ওড়ানো হবে' । এমনই হুমকি দেওয়া হয়েছে পোস্টারে। এই নিয়ে ময়দান থানায় অভিযোগ জানিয়েছেন DA-আন্দোলনকারীরা। 

রবিবারই সরকারি কর্মীদের আন্দোলনকে নাটক বলে কটাক্ষ করেছিলেন ফিরহাদ হাকিম ( Firhad Hakim ) । সেই একই শব্দবন্ধ পোস্টারে ব্যবহার হওয়ায় নেপথ্যে কারা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। যদিও রবিবার রাজ্যপালের সঙ্গে বৈঠকের পরেও আন্দোলনে অনড় সংগ্রামী যৌথ মঞ্চ। এই ঘটনার পর ডিএ আন্দোলনকারীদের একাংশ মিল খুঁজে পাচ্ছেন 'বিশেষ একজনের' বক্তব্যের। এতে লাভ হবে না বলেও জানান তাঁরা, বলেন চলবে আন্দোলন, বাড়বে ঝাঁঝ। 

বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারে ধর্না-অবস্থান আজ ৪৬ দিনে পড়ল। অনশন আন্দোলনের ৩২ তম দিন। রাজ্যপাল সি ভি আনন্দ বোস অনশন তুলে নেওয়ার অনুরোধ জানালেও, রাজ্য সরকার সদর্থক ভূমিকা না নিলে আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। 

আরও পড়ুন :

নিয়োগ দুর্নীতিতে বাজেয়াপ্ত সম্পত্তির বাজার মূল্য ১১১ কোটি ! আরও চাঞ্চল্যকর তথ্য আনল ED

বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের টাগ অফ অয়্যার অব্যাহত। সমাধান খুঁজতে রবিবার আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। কিন্তু, সেই বৈঠকের পরও অধরাই থেকে  যায় সমাধান সূত্র! রাজ্য সরকার সম্মানজনক শর্তে রাজি হলে তবেই প্রত্যাহার করা হবে অনশন, রাজভবনের বৈঠক থেকে বেরিয়ে এসে অবস্থান স্পষ্ট করে দেয় সংগ্রামী যৌথ মঞ্চ! পাল্টা আন্দোলনের নেপথ্যে বিরোধীদের ইন্ধন রয়েছে বলে সুর চড়ান মন্ত্রী ফিরহাদ হাকিম। 

রাজ্য বাজেটে ৩ শতাংশ ডিও বৃদ্ধির ঘোষণার পরও, ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের DA-এর ফারাক ৩২ শতাংশ। এই ইস্যুতে সরকারের ওপর চাপ বাড়াতে কর্মবিরতি, ধর্মঘটের পথে হেঁটেছেন সরকারি কর্মীদের একাংশ। অন্যদিকে, সংগ্রামী যৌথ মঞ্চে গত ৩২ দিন ধরে চলছে অনশনও! অসুস্থ হয়ে পড়ছেন আন্দোলনকারীদের অনেকে।  

রবিবার সকাল সোয়া ১১টা নাগাদ সংগামী যৌথমঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল রাজভবনে যান। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে প্রায় কুড়ি মিনিট বৈঠক হয় তাঁদের।কিন্তু কোনও সমাধান সূত্র বেরিয়ে আসেনি! 

সামনে পঞ্চায়েত ভোট। বকেয়া ডিএ ইস্যু নিয়ে সংঘাত কি তাতে প্রভাব ফেলবে? সেটাই এখন সবচেয়ে ব়ড় প্রশ্ন।

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget