এক্সপ্লোর

Nadia News: বিপুল ভক্ত সমাগম, ৫৬ ভোগ নিবেদন, নবদ্বীপে মহাপ্রভুর অন্নপ্রাশন উৎসবের আয়োজন

Nabadwip News: মহাপ্রভুর মন্দিরে ৫৬ রকমের সবজি, মিষ্টি সহ অন্যান্য সামগ্রীর আয়োজন করা হয়।

প্রদ্য়োৎ সরকার, নদিয়া: দোলের (Dolyatra 2024) পরের দিন নবদ্বীপ মহাপ্রভু মন্দিরে মহাসমারহে পালিত হল মহাপ্রভুর অন্নপ্রাশন উৎসব। ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে অসংখ্য ভক্ত সমাগম হয়। ৫৬ ভোগ নিবেদনের মধ্যে দিয়ে মহাপ্রভুর অন্নপ্রাশন উৎসবে আয়োজন করা হয়।                

মহাপ্রভুর অন্নপ্রাশন উৎসব: মঙ্গলবার ভোর থেকে ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে শ্রীমন মহাপ্রভুর শুভ অন্নপ্রাশন অনুষ্ঠান উদযাপনের তোরজোর শুরু হয়। মহাপ্রভুর মন্দিরে ৫৬ রকমের সবজি, মিষ্টি সহ অন্যান্য সামগ্রীর আয়োজন করা হয়। হাজারও ভক্তের উপস্থিতিতে মঙ্গলবার দুপুরবেলা থেকে শুরু হয় শ্রীমান মহাপ্রভুর অন্নপ্রাশন অনুষ্ঠান। মহাপ্রভুর অন্নব্যঞ্জন পরিবেশন করা হয় মহামূল্যবান পাত্রে। সাধারণত রুপো, পিতল, কাঁসার বাসনে পরিবেশিত হয় একাধিক পদ। অন্ন, পরমান্ন, পুষ্পান্ন, মিষ্টান্ন, তরকারি, ভাজা, পুরি, নিমকি, চাটনি সহ একাধিক পদের আয়োজন করা হয়। সন্ধেয় হয় মহাপ্রসাদ বিতরণ। গত এক মাস ধরে শুরু হয়েছিল ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে দোলযাত্রা বা শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৩৮ তম আবির্ভাব তিথি উদযাপন। যদিও অন্নপ্রাশন উৎসব সূচনার নির্দিষ্ট সময় লিপিবদ্ধ নেই। তবে শোনা যায়, মহাপ্রভুর সেবায়েত শচীনন্দন গোস্বামীর সময় থেকে এই উৎসব জাঁকজমক আকারে পালিত হয়ে আসছে। মন্দির সূত্রে খবর, বিষ্ণুপ্রিয়া দেবীর উত্তরাধিকার সেবায়েতরাই এই উৎসবের আয়োজন করে আসছেন।            

এদিকে, দোলের আগের রাতে অধিবাসের মাধ্যমে মায়াপুরের ইসকন মন্দিরে গৌড় পূর্ণিমা উৎসবের সূচনা হয়। চৈতন্য মহাপ্রভুর ৫৩৮ তম আবির্ভাব দিবস উপলক্ষ্যে মন্দিরে দেশ-বিদেশ থেকে হাজার হাজার ভক্ত আসেন। মায়াপুরে দোল খেলায় নিষেধ রয়েছে। দোলের দিন সকালে মঙ্গলারতি হয়। দিনভর চলে হরিনাম সংকীর্তন, বিশেষ পুজো। বিকেলে অভিষেকের মাধ্যমে শ্রী চৈতন্যের আবির্ভাব উৎসবের পরিসমাপ্তি হয়। অন্যদিকে, সোমবার দোলযাত্রা  উপলক্ষে সেজে উঠেছিল লেক কালীবাড়ি। দোলপূর্ণিমার পুণ্য় তিথিতে আয়োজন হয় বিশেষ অনুষ্ঠানের। মা কালীর পায়ে আবির দিয়ে শুরু হয় লেক কালীবাড়ির পুজো। প্রত্য়েক বছরই শ্রীচৈতন্য় দেবের জন্ম তিথিতে লেক কালীবাড়িতে বিশেষ আয়োজন করা হয়। বছরের পর বছর ধরে এই রীতিই চলে আসছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Train Service Disruption: হাওড়া-ব্যান্ডেল শাখায় ব্যাহত ট্রেন চলাচল, কখন স্বাভাবিক হবে পরিষেবা?

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget