এক্সপ্লোর

Jalpaiguri News: পঞ্চায়েত ভোটের আগে সমীকরণ? বিজেপি নেতার বাড়িতে তৃণমূল নেতা

বিজেপি নেতার বাড়িতে এলাকার উন্নয়ন নিয়ে বৈঠক করলেন তৃণমূল নেতা! যুযুধান দুই দলের নেতা মধ্যাহ্নভোজ সারলেন এক টেবিলে! তারপর বিজেপি নেতার স্কুটারে চড়ে এলাকা পরিদর্শন করলেন তৃণমূল নেতা!

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: জলপাইগুড়িতে বিজেপি নেতার বাড়িতে গিয়ে খাওয়াদাওয়া সারলেন তৃণমূল নেতা। স্কুটারে চড়ে ঘুরলেন। সৌজন্য না কি পঞ্চায়েত ভোটের আগে কি অন্য রাজনৈতিক সমীকরণ? বিজেপি নেতা জল্পনা উড়িয়ে দিলেও তাঁকে আক্রমণ করেছেন দলেরই জেলা সভাপতি।

বিজেপি নেতার বাড়িতে এলাকার উন্নয়ন নিয়ে বৈঠক করলেন তৃণমূল নেতা! যুযুধান দুই দলের নেতা মধ্যাহ্নভোজ সারলেন এক টেবিলে! তারপর বিজেপি নেতার স্কুটারে চড়ে এলাকা পরিদর্শন করলেন তৃণমূল নেতা! পঞ্চায়েত ভোটের আগে যখন এক দল আরেক দলের নেতাদের দাড়ি গোঁফ ওপড়ানো থেকে বাঁশ-লাঠি-জুতো দিয়ে পেটানোর হুঁশিয়ারি দিচ্ছেন তখন এই উলটপুরাণ দেখা গেল জলপাইগুড়িতে। 

রাজনৈতিক সৌজন্য? না কি পঞ্চায়েত ভোটের আগে অন্য রাজনৈতিক সমীকরণ? সন্দেহ প্রকাশ করছে বিজেপিরই একাংশ। রবিবার জলপাইগুড়ি সদর ব্লকের নগর বেরুবাড়িতে বিজেপির রাজ্য কমিটির সদস্য দীপেন প্রামাণিকের বাড়িতে হাজির হন তৃণমূলের জেলা মুখপাত্র ও জেলা পরিষদের সহ সভাধিপতি দুলাল দেবনাথ। শীতের রোদে উঠোনে বসে এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা করতে দেখা যায় দুজনকে।

এক টেবিলে বসে, ভাত-ডাল-শাক-মাছের ঝোল দিয়ে ভুরিভোজ সারেন দুই নেতা। তারপর নিজের গাড়ি রেখে বিজেপি নেতার স্কুটার নিয়ে তাঁকে পিছনে বসিয়ে এলাকা পরিদর্শন করেন তৃণমূল নেতা। পঞ্চায়েত ভোটের আগে এই ছবি সামনে আসতেই শুরু হয়েছে তুমুল জল্পনা। তৃণমূল নেতার মন্তব্যে সেই জল্পনা আরও জোরাল হয়েছে। 

জলপাইগুড়ির তৃণমূল কংগ্রেস জেলা মুখপাত্র দুলাল দেবনাথের কথায়, দীপেনবাবু খুবই বাস্তববাদী ভালো নেতা তিনি যদি তৃণমূলে আসেন তবে ভালোই হবে, এত বড় মাপের নেতাকে বিজেপির জেলার কিছু নেতা ওনাকে ইগনোর করেন। 

বিজেপির রাজ্য কমিটির সদস্য দীপেন প্রামাণিকের কথায়, দুলাল দেবনাথকে এলাকার রাস্তার সমস্যা, মন্দিরের কথা জানিয়েছিলাম, তিনি বাড়িতে এসে শুনেছেন। তৃণমূলে যাব এ সব প্রসঙ্গ আসছে কেন আমি তো বুঝতেই পারছি না। বিজেপি রাজ্য কমিটির সদস্য, তৃণমূলে যোগদানের সম্ভাবনার কথা উড়িয়ে দিলেও দলের নেতা-কর্মীদের একাংশ এনিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছে। দুই দলকে একযোগে কটাক্ষ করেছে সিপিএম। 

জলপাইগুড়ির  বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামীর কথায়, আজ সত্যিটা প্রকাশ্যে এলো উনি বিজেপি কর্মীদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন বেইমানি করলেন। সিপিএমের জেলা সম্পাদক সলিল আচার্যের কথায়, উনি যে তৃনমূলে যোগদান করবেন বাজারে এরকম খবর আছে, বিজেপি বাস্তবে ভেঙে খান খান হয়ে যাবে, জলপাইগুড়ি জেলাতে তৃনমূল বিজেপি দুটো দলই ভাঙছে এতে সমীকরণ বদলানোর কিছু নেই। 

দীপেন প্রামাণিক বিজেপির জলপাইগুড়ি জেলার প্রাক্তন সভাপতি, লোকসভা ভোটেও প্রার্থী হয়েছেন। তবে সূত্রের খবর, ইদানিং তাঁকে দলের কোনও কর্মসূচিতে দেখা যাচ্ছে না। সেই আবহেই, পঞ্চায়েত ভোটের আগে তাঁর বাড়িতে পৌঁছে গেলেন তৃণমূলের নেতা। নেপথ্যের রাজনৈতিক সমীকরণ কী, তা সময়ই বলবে। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget