এক্সপ্লোর

Nababarsha 2025:নববর্ষের সকালে তমলুকে শোভাযাত্রায় শুভেন্দু ! 'সবাই রাজ্যের হাল ফেরানোর প্রার্থনা করুন..'

Suvendu On Nababarsha 2025: শোভাযাত্রায় শুভেন্দু, চৈতন্য মহাপ্রভুর মন্দির থেকে বর্গভীমা মন্দির পর্যন্ত হবে শোভাযাত্রা

পূর্ব মেদিনীপুর: আজ পয়লা বৈশাখ। নববর্ষের সকালে তমলুকে শোভাযাত্রায় শুভেন্দু অধিকারী। চৈতন্য মহাপ্রভুর মন্দির থেকে বর্গভীমা মন্দির পর্যন্ত হবে শোভাযাত্রা। নববর্ষে শুভেন্দুর হাতে 'হাল ফেরানোর খাতা'। 'সবাই নিজেদের হাল ফেরানোর সঙ্গে রাজ্যের হাল ফেরানোর প্রার্থনা করুন', এই রাজ্য বেহাল, তমলুকে নববর্ষের মিছিল থেকে তৃণমূল সরকারকে নিশানা শুভেন্দুর। বর্গভীমা মন্দিরে 'হাল ফেরানোর খাতায়' সিঁদুর লাগালেন শুভেন্দু। 

আরও পড়ুন, নিঃশব্দে এসে দাঁড়াল ট্যাঙ্কার হুগলির পোলবায়, দুধে মেশানো হল জল ও ক্যামিকেল !..

তৃণমূলকে নিশানা করে পয়লা বৈশাখে পথে বিজেপি

অপরদিকে, তৃণমূলকে নিশানা করে পয়লা বৈশাখে পথে বিজেপি। সাংস্কৃতিকসেলের তরফে নববর্ষের শোভাযাত্রায় চমক। ট্যাবলোতে উঠে এসেছে DA থেকে শুরু করে RG কর-কাণ্ড এবং ২৬ হাজার চাকরি বাতিলের প্রসঙ্গ। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দর বাড়ি পর্যন্ত যাবে বিজেপির এই শোভাযাত্রা।সামিল হয়েছেন দিলীপ ঘোষ। নববর্ষের সকালে রবীন্দ্রসঙ্গীতের বদলে বোমা-গুলির শব্দ, কটাক্ষ প্রাক্তন বিজেপি সাংসদের। 

'গানের সুরটা বেসুরো হয়ে গেল'

এদিন পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন,' বাংলা দিবসে সকল নাগরিককে জানাই শুভনন্দন। ছোটছোট ভাইবোনদের জানাই শুভেচ্ছা। আরও বিকশিত হোক, রাজ্যের ঐতিহ্যময় সংষ্কৃতি। আরও সুদৃঢ় হোক রাজ্যবাসীর ভাতৃত্ববন্ধন।' এরপরেই শুভেন্দু তীব্র কটাক্ষ করে লেখেন,' রাজ্যে যখন সাম্প্রদায়িক হিংসার আগুন জ্বলছে আপনিও গান গাইবেন, সেটাই স্বাভাবিক। তবে গানের সুরটা বেসুরো হয়ে গেল !' বিরোধী দলনেতার সংযোজন, নাগরিকদের শুভনন্দন জানানোর আগে, যে সকল বরাহ-নন্দন দাঙ্গা করছে, সরকারি সম্পত্তি পোড়াচ্ছে, খুন করছে, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করলে, রাজ্যে নাগরিকরা নিজেদের সরক্ষিত মনে করত।'

আজ পয়লা বৈশাখ

আজ পয়লা বৈশাখ। ১৪৩১-কে বিদায় জানিয়ে বাংলা ক্যালেন্ডারে নতুন বছর ১৪৩২। নতুন পোশাক, গঙ্গাস্নান, দোকানে দোকানে হালখাতার আয়োজন করা হয়েছে। সঙ্গে শুভেচ্ছা-মিষ্টিমুখ-গান আর জমজমাট আড্ডা। নববর্ষের আবাহনে মেতে উঠেছে গোটা বাংলা। প্রিয়জনের সঙ্গে ভাগ করে নেওয়া নতুন বছরের আনন্দ। কালীঘাট থেকে দক্ষিণেশ্বর, লেক কালীবাড়ি থেকে তারাপীঠ, সকাল থেকে মন্দিরে মন্দিরে পুজো দেওয়ার লম্বা লাইন।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

Delimitation Bill: আজ লোকসভায় পেশ ডিলিমিটেশন বিল, তাকিয়ে গোটা দেশ
আজ লোকসভায় পেশ ডিলিমিটেশন বিল, তাকিয়ে গোটা দেশ
TMC News: কাকলিরা এখন তৃণমূল? ডিলিমিটেশন নিয়ে ভোটাভুটির আগে ঘোষণা, জালিয়াতির অভিযোগ তুললেন মহুয়া মৈত্র
কাকলিরা এখন তৃণমূল? ডিলিমিটেশন নিয়ে ভোটাভুটির আগে ঘোষণা, জালিয়াতির অভিযোগ তুললেন মহুয়া মৈত্র
TMC News: ডিলিমিটেশন বিল: NCPI হিসেবে নয়, সর্বভারতীয় তৃণমূল হিসেবেই ভোটাভুটিতে অংশ নেবেন ২০ জন, জানালেন কাকলি ঘোষ দস্তিদার, বললেন, ‘স্পিকারের মান্যতা মেলেনি’
ডিলিমিটেশন বিল: NCPI হিসেবে নয়, সর্বভারতীয় তৃণমূল হিসেবেই ভোটাভুটিতে অংশ নেবেন ২০ জন, জানালেন কাকলি ঘোষ দস্তিদার, বললেন, ‘স্পিকারের মান্যতা মেলেনি’
West Bengal News Live: বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন

ভিডিও

PM Narendra Modi | প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক
Delimitation Bill 2026 | NCPI সাংসদদের ভোট দেওয়া রুখতে স্পিকারকে চিঠি Abhishek Banerjee-এর
Rahul Gandhi |
Delimitation Bill 2026 | “২৭ বছর ধরে আটকে, এটা সুবর্ণ সুযোগ”, বললেন Saayoni Ghosh
NCPI News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget