এক্সপ্লোর

Hooghly News: নিঃশব্দে এসে দাঁড়াল ট্যাঙ্কার হুগলির পোলবায়, দুধে মেশানো হল জল ও কেমিক্যাল !..

Hooghly Fake Milk : নীল রঙের কন্টেনারে ভরা হচ্ছিল ভেজাল দুধ, শেষ রক্ষা হল না..

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: একের পর এক দুর্নীতি প্রকাশ্যে আসছে। এবার দুধে ভেজালের ঘটনা ফাঁস হল হুগলিতে! পোলবার হোসনাবাদের একটি হোটেলের সামনে দুধের ট্যাঙ্কার সহ গ্রেফতার তিনজন।আটক দুটি গাড়ি।

আরও পড়ুন, পেশায় বিড়ি শ্রমিক, মেয়ের বিয়ের জন্য জমানো দেড় লক্ষ টাকার জিনিস লুঠ, ওয়াকফ অশান্তিতে সর্বস্বান্ত মা..

পুলিশ সূত্রে জানা গেছে, হুগলির পোলবা থানার হোসনাবাদে একটি হোটেলের সামনে দুধের ট্যাঙ্কার থেকে দুধ নামিয়ে কনটেনারে ভরা হচ্ছিল।অভিযোগ, দুধে জল ও কেমিক্যাল মিশিয়ে দুধের পরিমাণ বাড়িয়ে ভেজাল দুধ হুগলির বিভিন্ন জায়গায় বিক্রি করা হত।নীল রঙের প্লাস্টিকের সেই কনটেনারে ভেজাল দুধ ছোটো গাড়িতে করে নিয়ে যাওয়ার আগেই গতকাল পোলবা থানার ওসি নাজিরুদ্দিন আলি পুলিশ নিয়ে সেখানে রেড করেন।তিনজনকে গ্রেফতার করে পুলিশ।ধৃতরা হল সৌরভ পাল।বাড়ি নদিয়ার তেহট্ট।ফিরদৌস মল্লিক ও শুভ্রজ মালিক।দুজনের বাড়ি হুগলির ধনিয়াখালির হারপুরে। ধৃতদের চুঁচুড়া আদালতে পেশ করে হেফাজতে নিয়ে এই ভেজাল দুধ চক্রে আর কারা জড়িত তার খোঁজ চালাবে পুলিশ। 

প্রসঙ্গত, চলতি মাসেই নামী কোম্পানির মৃগি রোগের ওষুধের মোড়কে জাল ওষুধের কারবারের অভিযোগ উঠেছিল। উল্টোডাঙ্গায় দু'টি গোডাউনে হানা দিয়েছিল রাজ্যের ড্রাগ কন্ট্রোল। উদ্ধার করা হয়েছে, বেশ কিছু সন্দেহজনক ওষুধের নমুনা। জাল ওষুধ চক্রে ফের সামনে এসেছিল উত্তরপ্রদেশ যোগ। নিম্নমানের ওষুধ নিয়ে সেন্ট্রাল ড্রাগস স্ট্য়ান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের রিপোর্ট আগেই আতঙ্ক ধরিয়েছে সাধারণ মানুষের মনে।তারপর মিলেছিল জাল মৃগি রোগেের ওষুধ। জাল ওষুধ চক্র ফের সামনে এসেছিল উত্তপ্রদেশ যোগ। CDSCO-র রিপোর্ট সামনে আসার পরই তৎপর হয় রাজ্য ড্রাগ কন্ট্রোল।জায়গায় জয়গায় চলেছিল অভিযান। 
 
এবার উল্টোডাঙ্গার মুচিবাজারের চাউল পট্টির কাছে দু'টি গোডাউনে হানা দিয়েছিলেন রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। অভিযান ও তালা লাগানোর অংশ।  লেনদেন বন্ধ রাখতে বলা হয়েছিল।রাজ্যের ড্রাগ কন্ট্রোল সূত্রের খবর, মহারাষ্ট্র, তেলঙ্গানা সহ বেশ কয়েকটি রাজ্যের ড্রাগ কন্ট্রোল থেকে অভিযোগ এসেছিল, নামী কোম্পানির মৃগি রোগের ওষুধের মোড়কে জাল ওষুধ বিক্রি করা হচ্ছে সেখানে। শুধু তাই নয়, বেশ কিছু জায়গায় অভিযান চালিয়ে বিভিন্ন দোকানের পার্চেস অর্ডার রশিদে পাওয়া গিয়েছিল উল্টোডাঙার ২টি দোকান - ডিডিএম ফার্মা ও জয়সওয়াল ফার্মা-র নাম। 

সেই অভিযোগের তদন্তে নেমে পুলিশকে সঙ্গে নিয়ে  ওই দোকান ২টিতে হানা দিয়েছিল রাজ্য ড্রাগ কন্ট্রোল। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছিল, বেশ কিছু সন্দেহজনক ওষুধের নমুনা। তালা লাগিয়ে দেওয়া হয়েছিল ২টি গোডাউনে। রাজ্যের ড্রাগ কন্ট্রোল সূত্রের খবর, ২টি দোকানের মালিকের দাবি ছিল, তাঁরা ওষুষগুলি কিনেছিলেন উত্তরপ্রদেশ থেকে। এর আগে গত ২৮ মার্চ , কেষ্টপুরের ঘোষপাড়ায়, একটি হোলসেল ওষুধ ডিস্ট্রিবিউটরের দোকানে অভিযান চালিয়েছিলেন রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। 

 

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো

ভিডিও

Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget