এক্সপ্লোর

Nabanna Abhijan Arrest: নবান্ন অভিযানে ইঁটের ঘায়ে ক্ষতিগ্রস্ত পুলিশ সার্জেন্টের বাঁ চোখ, মহিলাকে গ্রেফতার করল পুলিশ

Kolkata Police: মঙ্গলবারের নবান্ন অভিযানে ইঁটের ঘায়ে ক্ষতিগ্রস্ত হয় সার্জেন্ট দেবাশিসের বাঁ চোখ।

কলকাতা: নবান্ন অভিযানে পুলিশকর্মীর আহত হওয়ার ঘটনায় গ্রেফতার এক মহিলা। রিঙ্কু সিংহ নামের এক মহিলাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। মঙ্গলবার বাবুঘাটে আক্রান্ত হন কলকাতা পুলিশের ইস্ট ডিভিশনের সাইবার বিভাগের সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। ইঁটের ঘায়ে ক্ষতিগ্রস্ত হয় তাঁর বাঁ চোখ। ঘটনার দিন বাবুঘাটেই রিঙ্কু ছিলেন, পাথর হাতে তাঁকে দেখা গিয়েছিল বলে দাবি পুলিশের। রিঙ্কুর ছবিও প্রকাশ করা হয়েছে। (Nabanna Abhijan Arrest)

মঙ্গলবারের নবান্ন অভিযানে ইঁটের ঘায়ে ক্ষতিগ্রস্ত হয় সার্জেন্ট দেবাশিসের বাঁ চোখ। পুলিশ জানিয়েছে, মহেশতলার বাসিন্দা রিঙ্কুকে গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুলিশের সার্জেন্ট বাবুঘাট চত্বরে চোখে আঘাত পান। সেখানে রিঙ্কু এবং আরও কয়েক জনকে পাথর ছুড়তে দেখা যায়। সেই ছবিও প্রকাশ করা হয়। পরে রিঙ্কুকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে।  রিঙ্কুর রঙ্গে ছবিতে বাকি যাঁদের দেখা গিয়েছে, তাঁদেরও খোঁজ চলছে। (Kolkata Police)

নবান্ন অভিযানে আহত পুলিশ অফিসার দেবাশিসকে দেখতে বৃহস্পতিবার হাসপাতালে যান মুখ্যসচিব। ধীরে ধীরে দেবাশিসের বাঁ চোখের দৃষ্টিশক্তি ফিরে আসছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁরা জানিয়েছেন, একাধিক অস্ত্রোপচার হয়েছে। গত দু'দিন ধরে একটু একটু করে সুস্থ হয়ে উঠছেন। হাত নড়াচড়া বুঝতে পারছেন, চোখে আলো ফেললে, ক'টি আঙুল রয়েছে বুঝতে পারছেন।

আরও পড়ুন: Sukanta Majumdar: মমতার উপর গোয়েন্দা নজরদারি? জামাতের সঙ্গে তুলনা, যা বললেন সুকান্ত...

হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছেন, আরও দুই সপ্তাহ ওঁকে পর্যবেক্ষণে রাখতে হবে। কারণ আঘাতের ফলে রক্ত জমাট বেঁধেছে। ওঁর চোখেও জমাট বেঁধএ রয়েছে রক্ত। আগামী দুই সপ্তাহে আপনা আপনি মিলিয়ে গেলে ভাল। দৃষ্টিশক্তি আগের মতো হওয়ার সহায়ক হবে। নইলে আরও একটি অস্ত্রোপচার করা নিয়ে ভাবনা-চিন্তা হবে। উনি হয়ত নিজের কাজ করতে পারবেন, দেখতে পাবেন। আমরা আশাবাদী।

নবান্ন অভিযানে অশান্তির ঘটনায় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আরও এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। প্রবীর নামের ওই ছাত্রনেতাকে গতকাল রাতে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা। ধৃতের বিরুদ্ধে অবৈধ জমায়েতের জন্য অপরাধমূলক ষড়যন্ত্র, খুনের উদ্দেশ্য নিয়ে কর্তব্যরত পুলিশকর্মীর উপর হামলা, সরকারি সম্পত্তিতে অগ্নি সংযোগ ও তা নষ্ট করা, এমন একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে নবান্ন অভিযানের অন্যতম আয়োজক ছাত্রনেতা সায়ন লাহিড়িকে গ্রেফতার করেছিল পুলিশ।

পুলিশের প্রকাশ করা ভিডিওতে শহরের একটি পাঁচতারা হোটেলে ঢুকতে দেখা যায় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়িকে। সেখানে তিনি কোনও রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করেছিলেন বলে দাবি করে পুলিশ। লালবাজার সূত্রে দাবি, নবান্ন অভিযানকাণ্ডে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। 

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Calcutta High Court: যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget