এক্সপ্লোর

Nabanna: এগরা, ইংরেজবাজারে বিস্ফোরণে সর্তক প্রশাসন, নবান্নে বাজি ব্যবসায়ীদের নিয়ে বৈঠক

কলকাতা ও শিলিগুড়িতে দুটি বাজি হাব তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। পাশাপাশি প্রতিটি জেলায় ১৫ জন ব্যবসায়ীকে নিয়ে তৈরি হবে বাজি ক্লাস্টার।

কলকাতা: এগরা, ইংরেজবাজারে ভয়াবহ বিস্ফোরণের পর সর্তক প্রশাসন। মঙ্গলবার নবান্নে (Nabanna) ৭০ জন বাজি ব্যবসায়ীকে নিয়ে বৈঠকে বসলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ প্রশাসনিক আধিকারিকরা। কলকাতা ও শিলিগুড়িতে দুটি বাজি হাব তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। পাশাপাশি প্রতিটি জেলায় ১৫ জন ব্যবসায়ীকে নিয়ে তৈরি হবে বাজি ক্লাস্টার। তার জন্য ৬ কাঠা জমির ব্যবস্থা করবে সরকার। জমির দাম হবে ১কোটি ২০ লক্ষ টাকা। ১০ শতাংশ অর্থ দিতে হবে মালিককে। বাকি টাকা দেওয়া হবে রাজ্য সরকারের তরফে। 

কী ঘটেছিল? 

গত মাসে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রাম। স্থানীয়রা জানাচ্ছেন, পুকুরের পাশেই একটি বাড়িতে ছিল ২ টি ঘর। সেখানেই ছিল বেআইনি বাজি কারখানা। এই বাড়ির একটি ঘরেই বিস্ফোরণ হয়। দেহ ছিটকে গিয়ে পড়ে পুকুরে। ২ টি পুকুরেই দেহের খোঁজে চলে তল্লাশি। বিস্ফোরণে উড়ে যায় গোটা বাড়ি। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় গোটা এলাকা। যে বাড়িতে বিস্ফোরণ হয়, শুধু কাঠামোটুকু ছাড়া সেই বাড়িতে অবশিষ্ট নেই আর কিছুই। এগরার ঘটনার দিনকয়েক পরেই মালদার ইংরেজবাজারে বাজির দোকানে আগুন লাগে। তাতে মৃত্যু হয় দুজনের। পুরসভার নাকের ডগায় পুর বাজারের মধ্যে বাজির দোকান। ভয়াবহ আগুনে ঝলসে মৃত্যু হয় ২ জনের। দোকানের শাটার ভেঙে একজনের দগ্ধ দেহ উদ্ধার হয়। গুরুতর জখম আরেকজনের মৃত্যু হয় হাসপাতালে। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ পড়েন এক দমকল কর্মীও। ইংরেজবাজারে পুর-বাজারে ওই দোকানে প্রচুর বাজি মজুত করা ছিল। একের পর এক বিস্ফোরণ হয়। পাশের আরও ৪টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।                  

এর আগেও ক্লাস্টার তৈরির কথা জানিয়েছিল রাজ্য সরকার। এগরায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে তিনি জানান, বেআইনি বাজি কারখানা রুখতে ক্লাস্টার তৈরি করা হবে। জনবসতি থেকে দূরে তৈরি হবে গ্রিন ক্র্যাকার ক্লাস্টার। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ' গ্রিন ক্র্যাকার, যা মানুষের কাজে লাগে, অথচ জীবনে ক্ষতিকারক নয়, সেই রকম ধরনের আমরা ক্লাস্টার, যেখানে যেখানে বাজি কারখানা আছে, সেখান থেকে জনগণ সম্বলিত এলাকা, তার থেকে একটু দূরে আমরা করে দেব। ' 

আরও পড়ুন: Food Tips: পাতে কোন পেয়ারা? কাঁচা না কি পাকা? কোনটায় বেশি উপকার?

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
Kalimpong News: পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget