এক্সপ্লোর

Nabanna New Rule : নতুন সরকার শপথ নিতেই কড়াভাবে প্রয়োগ করা হচ্ছে হাজিরা বিধি

সূত্রের খবর, সকাল ১০টা ৪৮ মিনিট পর্যন্ত কয়েকজন কর্মীকে নবান্নে প্রবেশ করতে দেখা গিয়েছে।

রুমা পাল, কলকাতা : মুখ্যমন্ত্রী হওয়ার পর সোমবার শুভেন্দু অধিকারী নবান্নে যান। মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক করেন পুলিশ - প্রশাসনের সঙ্গেও।  নবান্নে সরকারি কর্মীদের অফিসে আসা ও বেরোনোর সময় নিয়েও কড়া হয়েছে নিয়ম। আগেও চালু ছিল সরকারি অফিসে হাজিরার এই নিয়ম, তবে বেশিরভাগ ক্ষেত্রে মানা হত না সে নিয়ম।

এবার নির্দেশ অনুযায়ী, সকাল ১০টা ১৫ মিনিটের মধ্যে সমস্ত কর্মীদের অফিসে ঢোকা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি বিকেল ৫টা ১৫ মিনিটের আগে অফিস ছাড়া যাবে না বলেও জানানো হয়েছে। নতুন নিয়ম কার্যকর হওয়ার পর আজ ছিল কার্যত প্রথম পূর্ণ কর্মদিবস। সকাল থেকেই নবান্নে নজরে পড়ে কর্মীদের বাড়তি তৎপরতা।

সময় মেনে অফিসে পৌঁছলেন অনেকেই

আজ, বুধবার, দেখা যায়, বহু সরকারি কর্মী নির্দিষ্ট সময়ের মধ্যেই নবান্নে পৌঁছে গিয়েছেন। তবে কিছু কর্মীকে নির্ধারিত সময়ের পরেও অফিসে ঢুকতে দেখা যায়। সূত্রের খবর, সকাল ১০টা ৪৮ মিনিট পর্যন্ত কয়েকজন কর্মীকে নবান্নে প্রবেশ করতে দেখা গিয়েছে। ফলে নতুন নিয়ম কতটা কঠোরভাবে কার্যকর করা হবে, তা নিয়ে কর্মীদের মধ্যেও আলোচনা শুরু হয়েছে।

নতুন সিদ্ধান্তকে স্বাগত কর্মীদের একাংশের

অফিসে আসা ও বেরোনোর সময় নির্দিষ্ট করে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সরকারি কর্মীদের একাংশ। তাঁদের মতে, এতে কাজের পরিবেশ আরও শৃঙ্খলাবদ্ধ হবে এবং প্রশাসনিক কাজের গতি বাড়বে। নতুন সরকারের পদক্ষেপ সরকারি কাজে শৃঙ্খলাবোধ নিয়ে আসার উদ্যোগ হিসেবেই দেখছেন অনেকে। আগামী দিনে কর্মী উপস্থিতি ও অফিস টাইমিং নিয়ে  নজরদারি বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে।  

বিধানসভায় শপথগ্রহণ 

বুধবার  বিধানসভায় শপথ নেন জয়ী প্রার্থীরা। প্রথমে শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরে ৫জন মন্ত্রী শপথ নেন। মুখ্যমন্ত্রীর পরে শপথ নেন দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিক। এরপরে জেলা অনুযায়ী শপথগ্রহণ চলে।  বিধানসভায় ঢোকার মুখে আনত হয়ে প্রণাম করেন মুখ্যমন্ত্রী। এরপরে বিধানসভায় নিজের জন্য নির্দিষ্ট ঘরে ঢুকে পুজো দেন তিনি। বৃহস্পতিবারও বিধানসভায় চলবে শপথগ্রহণ। জয়ী প্রার্থীদের শপথবাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার তাপস রায়। বিধানসভায় আসতে শুরু করেছেন জয়ী প্রার্থীরা।                                        

আরও পড়ুন : ভয়ঙ্কর অভিযোগ, একেবারে অস্ত্রশস্ত্র নিয়ে পাকড়াও তৃণমূল নেতা

 

 

সেরা শিরোনাম

Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget