এক্সপ্লোর

Mamata Banerjee Tweet: ইউক্রেনে আটকে পড়া বাঙালিদের ফেরাতে নবান্নে খুলল কন্ট্রোল রুম, ট্যুইট মমতার

Mamata Banerjee Tweet: এবার নবান্নে (nabanna) খোলা হল কন্ট্রোল রুম (control room)। নিজের ট্যুইটারে সে কথাই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (mamata banerjee)।

কলকাতা: ইউক্রেনে (ukraine) আটকে পড়া বাঙালি বাসিন্দা ও পড়ুয়াদের জন্য এবার নবান্নে (nabanna) খোলা হল কন্ট্রোল রুম (control room)। নিজের ট্যুইটারে সে কথাই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (mamata banerjee)। রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের ট্যুইটারে এ বিষয়ে লিখেছেন, ''ইউক্রেনে আটকে পড়া ছাত্রসহ রাজ্যের বাসিন্দাদের সাহায্য করার জন্য নবান্নে কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। এখনও পর্যন্ত ইউক্রেনে আটকে পড়া পশ্চিমবঙ্গের ১৯৯ জনকে দ্রুত নিরাপদে দেশে ফেরানোর ব্যবস্থা করার জন্য বিদেশ মন্ত্রকের কাছে অনুরোধ করা হয়েছে। এবিষয়ে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে রাজ্য। শীঘ্রই মুম্বই এবং দিল্লি পৌঁছবেন কিছু ছাত্র। রাজ্য সরকার তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। ওই ছাত্রদের বিনামূল্যে বিমানের টিকিট দেওয়ার পাশাপাশি, বিমানবন্দর থেকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এজন্য দমদম বিমানবন্দরে রাখা হয়েছে বিশেষ সাহায্যকারী দল।''

রাশিয়ার আগ্রাসনের জেরে ইউক্রেনে আটকে পড়েছেন বহু ভারতীয়। এই পরিস্থিতিতে নতুন নির্দেশিকা জারি করল ভারতীয় বিদেশ মন্ত্রক। নির্দেশিকায় বলা হয়েছে, ভারত সরকারের সঙ্গে যোগাযোগ না করে ইউক্রেনের সীমান্ত এলাকায় না যেতে। নির্দেশিকায় বলা হয়েছে, আটকে পড়া ভারতীয়রা দূতাবাস বা ভারতীয় আধিকারিকদের সঙ্গে আগাম যোগাযোগ ছাড়া যেন সীমান্ত এলাকাগুলির দিকে না যান।   পশ্চিম ইউক্রেনে জল, খাবার ও থাকার জায়গা রয়েছে। সেখানে থাকাই আপাতত নিরাপদ। যারা পূর্ব ইউক্রেনে রয়েছেন, তাঁদের বাড়ির ভিতর অথবা শেল্টারে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে কিভের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার কথা জানিয়েছে বিদেশ মন্ত্রক। নয়া নির্দেশিকায় বলা হয়েছে, দূতাবাস বা আধিকারিকদের সঙ্গে সমন্বয় ছাড়া ভারতীয় নাগরিকরা যদি কোথাও যান বা চেক পয়েন্টে পৌঁছন তাহলে তাঁর সঙ্গে যোগাযোগ করার কাজ কঠিন হয়ে পড়বে।  নির্দেশিকায় আরও বলা হয়েছে,  ইউক্রেনের বিভিন্ন সীমান্ত চেকপয়েন্টের পরিস্থিতি খুবই স্পর্শকাতর এবং কিভের দূতাবাস আমাদের নাগরিকদের সমন্বয়সাধনের মাধ্যমে বের করে আনার ব্যাপারে আমাদের প্রতিবেশী দেশগুলির দূতাবাসগুলির সঙ্গে কাজ করছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
RG Kar Case : আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget