এক্সপ্লোর

Lakshmir Bhandar : বিরাট চক্র ফাঁস ! নদিয়ার একটি ব্লকেই লক্ষ্মীর ভাণ্ডার পেত ১৭৩ পুরুষ! পেছনে কে?

জেলায় জেলায়, গ্রেফতার হচ্ছেন অনৈতিক ভাবে লক্ষ্মীর ভান্ডার পাওয়া তৃণমূলের পুরুষ নেতারা। এদের কাউকে ছাড়া হবে না বলে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

প্রদ্যোৎ সরকার, নদিয়া : দিকে দিকে হদিশ মিলছে 'পুরুষ লক্ষ্মীর'! অর্থাৎ পুরুষ হয়েও যাঁরা, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়েছেন। 
গ্রেফতার হচ্ছে একের পর এক। বহরমপুরের রাকিবুল শেখ থেকে রঘুনাথগঞ্জের তারিকুর রহমান, মুস্তাফিজুর রহমান..একের পর এক নাম তালিকায়। জেলায় জেলায়, গ্রেফতার হচ্ছেন অনৈতিক ভাবে লক্ষ্মীর ভান্ডার পাওয়া তৃণমূলের পুরুষ নেতারা। এদের কাউকে ছাড়া হবে না বলে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

এবার পুরুষ 'লক্ষ্মীর' তালিকা আরও লম্বা হল।  হদিশ। নদিয়ার কৃষ্ণনগর ২ ব্লকে, অন্তত ১৭৩ জন পুরুষ 'লক্ষ্মী'র হদিশ মিলল। BDO অফিস সূত্রে খবর, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে এই ব্লকে অন্তত ১৭৩ জন পুরুষ উপভোক্তাদের নাম ঢোকানো হয়েছে তালিকায়। এতদিনে তাদের অ্যাকাউন্টেও পৌঁছেছে টাকা। বিজেপি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প শুরুর আগে তালিকা ঝাড়াই বাছাই শুরু করেছে। আর তাতেই বেরিয়ে পড়েছে এই ঘটনা! 

ইতিমধ্যেই তাদের চিহ্নিত করে তালিকা থেকে নাম বাতিলের জন্য জেলাশাসকের কাছে আবেদন জানিয়েছেন কৃষ্ণনগর ২ নম্বর ব্লকের BDO । অন্যদিকে, এই ঘটনায় ভোলা শীল নামে BDO অফিসের এক কর্মীকে শোকজ করা হয়েছে। তৃণমূল করায় ছেলেকে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ ভোলা শীলের মায়ের। 

'যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার লুঠ করেছেন, কাউকে ছাড়া হবে না। DGP-কে বলা হয়েছে SIT গঠন করতে।' সোমবারই ফের একবার লক্ষ্মীর ভাণ্ডারে দুর্নীতির অভিযোগ নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী । তদন্ত কি যেতে পারে কেন্দ্রীয় এজেন্সির হাতে? তেমন ইঙ্গিতও মিলেছে শুভেন্দু অধিকারীর মন্তব্যে। ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী ? ' অবৈধ অনুপ্রবেশকারীরা তো পাচ্ছেন, তার সাথে সাথে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতা যাঁরা মহিলা নন, বা এই কর্মসূচির আওতায় আসেন না, তাঁরা লক্ষ্মীর ভাণ্ডার লুঠ করেছেন। সেটা আমরা পেয়েছি। আমরা কাউকে ছাড়ব না।'  

বাড়ির লক্ষ্মী, মানে মহিলাদের জন্য তৃণমূল সরকার চালু করেছিল লক্ষ্মীর ভাণ্ডার। কিন্তু  সেই প্রকল্পের উপভোক্তার তালিকাতেও মিশেছিল জল ! যার জেরে পুরুষও হয়ে গেছিলেন লক্ষ্মী ! সেই তালিকা যে কতটা লম্বা , তা প্রতিনিয়ত সামনে আসছে। এবার এর পিছনে কাজ করছে কি বড় একটা চক্র? কেঁচো খুঁড়তে এখন কেউটে না বেরিয়ে পড়ে।       

                

আরও পড়ুন : টিভি-মিস্ত্রি থেকে প্রাসাদের মালিক, আন্ডারগ্রাউন্ড চেম্বার! বিরাট দুর্নীতির অভিযোগে আটক তৃণমূলের প্রাক্তন বিধায়ক

 

সেরা শিরোনাম

Chandranath Rath Murder Case : চন্দ্রনাথ রথ খুনে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর, কুণালের প্রশ্ন, 'এতদিন ব্যবস্থা নেননি কেন'...
Chandranath Rath Murder Case : চন্দ্রনাথ রথ খুনে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর, কুণালের প্রশ্ন, 'এতদিন ব্যবস্থা নেননি কেন'...
BJP News: 'রাজনীতিমুক্ত' হল না কলেজ পরিচালন সমিতি ! কলেজের মাথায় এবার বিজেপি নেতারা, তালিকায় কারা ?
'রাজনীতিমুক্ত' হল না কলেজ পরিচালন সমিতি ! কলেজের মাথায় এবার বিজেপি নেতারা, তালিকায় কারা ?
Dev and Suvendu Adhikari: ঘাটালের সাংসদের গণেশ পুজোর আমন্ত্রণে সাড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও
ঘাটালের সাংসদের গণেশ পুজোর আমন্ত্রণে সাড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও
CJP: মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ককরোচ জনতা পার্টির নেতা, কী কথা হল ? পাল্টা আক্রমণ মুখ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ককরোচ জনতা পার্টির নেতা, কী কথা হল ? পাল্টা আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

Chandranath Rath Death |
Tarapith Temple | তারাপীঠে শুরু হল মন্দিরের সংস্কার, দেবী দর্শন করবেন কীভাবে?
Chandranath Rath Death |
BJP Government in Bengal |
BJP Government in Bengal | নীল-সাদা 'জেহাদি রং', নিদান BJP নেতার! ভাইরাল হল ভিডিয়ো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
CM Suvendu Adhikari:
" অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা.."-সহ রাজ্য সরকারের এই প্রকল্পগুলি নিয়ে জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী 'প্রতিশ্রুতি' পূরণের বার্তা ?
Success Story: মা-বাবা করতেন চাষ, গ্রামে শুনতেন তিরস্কার! বিনা কোচিংয়ে UPSC পাস করে IAS সুলোচনা
মা-বাবা করতেন চাষ, গ্রামে শুনতেন তিরস্কার! বিনা কোচিংয়ে UPSC পাস করে IAS সুলোচনা
AI Risks: পদত্যাগ করলেন আরও এক AI গবেষক, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে পৃথিবীতে?
পদত্যাগ করলেন আরও এক AI গবেষক, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে পৃথিবীতে?
Gold Price: হু হু করে কমছে সোনার দাম? না কি ফের বড় লাফ? আজকের রেট চার্ট দেখে নিন
হু হু করে কমছে সোনার দাম? না কি ফের বড় লাফ? আজকের রেট চার্ট দেখে নিন
Embed widget