এক্সপ্লোর

Nadia: সেনকোর শোরুমে ডাকাতির ঘটনায় দোষী সাব্যস্ত ৪ জন, অধরা আরও ৩

৮ দুষ্কৃতীর মধ্যে ধরা পড়ে ৫ জন। ধৃতদের মধ্যে একজন পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে আহত হন, পরে মৃত্যু

নদিয়া: রানাঘাটে সেনকোর (Senco) শোরুমে ডাকাতির (Dacoity) ঘটনায় দোষী সাব্যস্ত হল ৪ জন। ১৪৯ দিনের মাথায় ৩৫ জনের সাক্ষ্যগ্রহণের পর রানাঘাট ফাস্ট ট্র্যাক কোর্ট এই চারজনকে দোষী সাব্যস্ত করে। ২০২৩ এর ২৯ অগাস্ট রানাঘাটে সেনকোর শোরুমে ডাকাতির ঘটনা ঘটে। ৮ দুষ্কৃতীর মধ্যে ধরা পড়ে ৫ জন। ধৃতদের মধ্যে একজন পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে আহত হন, পরে মৃত্যু। বাকি ৩ দুষ্কৃতী এখনও অধরা।               

নদিয়ায় (Nadia) সোনার শোরুমে ভয়াবহ ডাকাতির ঘটনায় ৪ জনকে দোষী সাব্যস্ত করল রানাঘাট ফাস্ট ট্র্যাক কোর্ট। ১৪৯ দিনের মাথায় ৩৫ জনের সাক্ষ্যগ্রহণের পর দোষী সাব্যস্ত করা হয় তাদের। জানানো হয়েছে কাল শাস্তি ঘোষণা করবেন বিচারক। এখনও ফেরার ৩ ডাকাত। প্রায় ৫ মাস আগের ঘটনা। কিন্তু তার ভয়াবহতায় এখনও শিউরে উঠতে হয়। গুলির পর গুলি! একদিকে পুলিশ, অন্যদিকে ডাকাতদল। নদিয়ার রাস্তায় ডাকাত-পুলিশ গুলির লড়াই! হাড়হিম করা এই ছবি কোনও অ্যাকশন থ্রিলারকেও য়েন হার মানায়।

কী হয়েছিল? গত বছরের ২৯ অগাস্ট মাত্র ২ ঘণ্টার ব্যবধানে ভয়াবহ ডাকাতি হয় রানাঘাট ও পুরুলিয়ার (Police), সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের দুই শোরুমে। রানাঘাট পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের দুর্গা দাস পার্ক এলাকায় সেনকো গোল্ডের শোরুমে ডাকাতি করে পালানোর সময় জনবহুল মিশন রোডে পুলিশের সঙ্গে গুলির লড়াই হয় দুষ্কৃতীদের। ৮ দুষ্কৃতীর মধ্যে ৫ জনকে গ্রেফতার করা হলেও, গুলিবিদ্ধ একজনের পরে মৃত্যু হয়। বর্ধমানের শক্তিগড়ে কয়লা মাফিয়া রাজু ঝা শ্যুটআউটের ঘটনায়, ডাকাতির ঘটনায় যুক্ত কুন্দন যাদবের নাম উঠে আসে। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ।  সাক্ষ্য নেওয়া হয় ৩৫ জনের। ঘটনার ১৪৯ দিনের মাথায় দোষী সাব্যস্ত হল ৪ জন। ডাকাতিতে জড়িত ৩ দুষ্কৃতী এখনও অধরা। বৃহস্পতিবার সাজা ঘোষণা।     

পরপর ডাকাতি: এর আগেও একাধিক ডাকাতির ঘটনা ঘটেছিল, গত বছরের ২৫ ডিসেম্বর মালদার চাঁচলে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। যা কার্যত হইচই ফেলে দিয়েছিল। ঘটনায় গ্রেফতার করা হয়ে একাধিক দুষ্কৃতীকে। পাশাপাশি পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। সাটার ভেঙে গয়না ও নগদ টাকা লুঠের অভিযোগ ওঠে। দোকান মালিকের দাবি, ৫০ থেকে ৬০ গ্রাম সোনা, ৪ কেজি রুপো ও নগদ প্রায় ২ লক্ষ টাকা খোয়া গেছে। এ দিকে, গত বছর বড়দিনের সন্ধ্য়ায় মালদার চাঁচলে সোনার দোকানে ডাকাতির ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ। 

আরও পড়ুন: Malviya On Mamata: 'I.N.D.I.A জোটের কফিনে..', মমতার 'একলা চলার ঘোষণা'য় কটাক্ষ মালব্যর

 

সেরা শিরোনাম

West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
CPM Durga Puja :
"দুর্গাপুজোয় না হলে কালীপুজোয় বুকস্টল করুন" সিপিএমকে পরামর্শ হাইকোর্টের
Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget