এক্সপ্লোর

Malviya On Mamata: 'I.N.D.I.A জোটের কফিনে..', মমতার 'একলা চলার ঘোষণা'য় কটাক্ষ মালব্যর

Malviya On Mamata I.N.D.I.A : রাহুলের জোট বার্তা কার্যত খারিজ, বাংলায় একলা চলোর ডাক মমতার, কী প্রতিক্রিয়া অমিত মালব্যর ?

কলকাতা: অসম থেকে বৃহস্পতিবার বাংলায় ঢুকছে রাহুল গান্ধীর 'ভারত জোড়ো ন্যায়যাত্রা।' তার আগেই কাটল সুর ?এখনও পেরোয়নি ২৪ ঘণ্টা। আসন-রফা নিয়ে তৃণমূলের সঙ্গে জটিলতার মধ্যেই, গতকাল জোট-বার্তা দিয়েছিলেন রাহুল গান্ধী।  রাহুল গাঁধী বলেছিলেন, 'আমাদের সিট নেগোশিয়েশন চলছে, মমতাজির সঙ্গে আমার কথা হয়-পার্টির কথা হয়।' এদিকে বুধে পা দিতেই রাহুলের জোট বার্তা কার্যত খারিজ, বাংলায় একলা চলোর ডাক মমতার। এই আবহেই মমতা বন্দ্যোপাধ্যায়ের 'একলা চলার ঘোষণা'-কে কটাক্ষ করে ট্যুইট বিজেপি আইটি সেল প্রধান অমিত মালব্যর (Amit Malviya)। বললেন, 'বাংলায় রাহুল গাঁধীর সার্কাস আসার ঠিক আগে, তাঁর এই একলা চলার ঘোষণা ইন্ডিয়া জোটের কফিনে শেষ পেরেক।'

' ইন্ডিয়া জোটের কফিনে শেষ পেরেক..'

অমিত বলেছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে একলা লড়াইয়ের সিদ্ধান্ত বুঝিয়ে দিচ্ছে যে তিনি মরিয়া হয়ে গেছেন। নিজের রাজনৈতিক অস্তিত্ব ধরে রাখতে পারছেন না। তাই সব আসনে লড়াই করতে চাইছেন এই আশায় যে ভোটের পর তাঁর গুরুত্ব থাকবে। তাঁর বিরোধীদের মুখ হওয়ার ইচ্ছা ছিল অথচ এখনও পর্যন্ত কেউ তাঁর নাম প্রস্তাবও করেনি। বারবার দিল্লি গিয়ে জাতীয় স্তরের নেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করার ইচ্ছাও কাজ করেনি। নির্বাচন পরবর্তী হিংসা এবং রক্তস্রোতের ঘটনা তিনি লুকোতে পারছেন না। অস্বস্তি থেকে বাঁচতে নিজেকে বাইরে রেখে মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করছেন। মমতা বুঝতে পেরেছেন বিরোধী শিবিরে তাঁর কানাকড়িও মূল্য নেই। তবে বাংলায় রাহুল গাঁধীর সার্কাস আসার ঠিক আগে তাঁর এই একলা চলার ঘোষণা ইন্ডিয়া জোটের কফিনে শেষ পেরেক।'

কী বলেছেন মমতা ?

 এদিন কংগ্রেস প্রসঙ্গে ফের বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্য়ায়। বলেন, 'বাংলার ব্যাপারে কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক নেই। আমার প্রস্তাব প্রথমদিনই প্রত্যাখ্যান করেছে। বাংলায় যে আসছে, ইন্ডিয়ার জোটসঙ্গী হিসেবে আমাদের জানায়নি। কারও সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। সর্বভারতীয় ক্ষেত্রে ভোটের পর সিদ্ধান্ত নেব। ৩০০ আসনে কংগ্রেস একা লড়াই করুক, সেখানে আঞ্চলিক দলগুলি হস্তক্ষেপ করবে না। বাকি আসনে যদি হস্তক্ষেপ করে, তাহলে আমরা বুঝে নেব', হুঙ্কার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আরও পড়ুন, 'লক্ষ্মীর ভাণ্ডার' নিয়ে বড়সড় বার্তা মুখ্যমন্ত্রীর, বললেন..

অপরদিকে,তাৎপর্যপূর্ণভাবে সোমবার সংহতি মিছিলের পর ভাষণে সিপিএমকে এবং নাম না করে কংগ্রেসকে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেছিলেন,আমি যখন 'INDIA'র মিটিং করি, 'INDIA' নাম আমি দিয়েছি। কিন্তু, আমার দুঃখ হয় এটা বলতে গিয়ে, আমি যখন বৈঠকে যাই দেখতে পাই, সিপিএম মিটিং পরিচালনা করছে। যার সঙ্গে আমার জীবনের ৩৪ বছর লড়াই করেছি, আমি তার কোনও উপদেশ মানব না। 'সম্প্রতি I.N.D.I.A জোটের এই বৈঠক নিয়ে যদিও কটাক্ষ করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তাঁর বক্তব্য, 'এদের না আছে নেতা, না আছে নীতি। বাংলায় চৌধুরী সাহেব এক কথা বলেন, মমতাদি আর এক কথা বলেন। এই অহঙ্কারী জোট চলবে না।' 

সেরা শিরোনাম

West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
Bankura Bridge: টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা
টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা
Howrah Waterlogged: ডিভিসির জলে ভাঙল একাধিক বাঁশের সাঁকো, বিচ্ছিন্ন হাওড়ার একাধিক অঞ্চলের যোগাযোগ, সমস্যায় হাজার হাজার মানুষ
ডিভিসির জলে ভাঙল একাধিক বাঁশের সাঁকো, বিচ্ছিন্ন হাওড়ার একাধিক অঞ্চলের যোগাযোগ, সমস্যায় হাজার হাজার মানুষ

ভিডিও

Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Bankura News | CJP আন্দোলনকারীর বাবাকে হত্যার অভিযোগ, ঘটনাস্থলে ফরেন্সিক দল | ABP Ananda LIVE
BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget