এক্সপ্লোর

Nadia: নতুন নেতারাও দুর্নীতিগ্রস্ত, তৃণমূলে রদবদলের পরে তোপ বিজেপির

Nadia News: সব ঠিক থাকলে আগামী বছরেই রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে দুর্নীতি ইস্যুতে রাজ্যের শাসক দলকে বিঁধতে কোমর বাঁধছে পদ্ম-শিবির।

সুজিত মণ্ডল, নদিয়া: সম্প্রতি নদিয়াতেও তৃণমূলের দলীয় স্তরে রদবদল হয়েছে। তারপরেই আসরে নেমেছে বিজেপি। তৃণমূল (TMC) নতুন যাদের নেতা করেছে, তাঁদের বিরুদ্ধেও দুর্নীতির একাধিক অভিযোগ তুলেছে স্থানীয় বিজেপি (BJP) নেতৃত্ব। সব ঠিক থাকলে আগামী বছরেই রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে দুর্নীতি ইস্যুতে রাজ্যের শাসক দলকে বিঁধতে কোমর বাঁধছে পদ্ম-শিবির।  

নিয়োগ দুর্নীতি মামলা ও গরু পাচার মামলা নিয়ে রাজ্য এখন তোলপাড়। তৃণমূলের ২ হেভিওয়েট নেতা গ্রেফতার হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। ধৃতদের মধ্যে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও তৃণমূলের প্রাক্তন মহাসচিব এবং তৃণমূলের আরও এক দোর্দণ্ডপ্রতাপ নেতা। তারপরেই দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করে আরও বেশি করে আন্দোলনে নেমেছে বিরোধীরা। এরই মধ্য়ে বিভিন্ন ব্লকস্তরে দলীয় নেতৃত্বের বদল করেছে তৃণমূল। তা নিয়ে ইতিমধ্যেই তৃণমূলের মধ্য়েই অসন্তোষের ঘটনা দেখা দিয়েছে।   

বিজেপির অভিযোগ;
এবার নদিয়া (Nadia) জেলায় তৃণমূলের সাংগঠনিক রদবদলের পর সরব হল বিজেপি। শনিবার নদিয়ায় সাংগঠনিক রদবদল ঘটিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।  একাধিক ব্লকের সভাপতি বদলে দেওয়া হয়েছে। কোনও কোনও যুব নেতার পদোন্নতি হয়েছে। সবেমাত্র দায়িত্ব পাওয়া এই নেতারাও দুর্নীতিতে যুক্ত বলে অভিযোগ করতে শুরু করেছে বিজেপি! নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি পার্থসারথি চট্টোপাধ্যায় বলেন, 'ওরা কয়েনের এ পিঠ আর ও পিঠ। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন চোর ধরে জেলে ভর্তি হবে। অথচ যাঁদের সরিয়ে নতুন করে যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁরা বিভিন্ন দুর্নীতিতে যুক্ত।  সাধারণ মানুষ এর যথার্থ জবাব দেবে পঞ্চায়েত নির্বাচনে।"

তৃণমূলের কটাক্ষ:
বিজেপির এই অভিযোগকে আমল দিতে চায়নি নদিয়া জেলার তৃণমূল নেতৃত্ব। বিজেপির যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের নদিয়ার মুখপাত্র বাণীকুমার রায়। পাল্টা বিজেপিকে কটাক্ষ করেছেন তিনি।

নানা জায়গায় অসন্তোষ:
ইতিমধ্যেই মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের মতো বিভিন্ন জেলায় রদবদল নিয়ে অসন্তোষের ছবি ধরা পড়েছে। ভগবানগোলা, নওদা, ইসলামপুর, উত্তর দিনাজপুর, উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় রদবদল নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন অনেক নেতা। কয়েক জায়গায় কর্মীদের একাংশ রাস্তায় নেমে বিক্ষোভও করেছেন। তৃণমূলের নতুন ব্লক সভাপতিদের নিয়ে অসন্তোষ প্রকাশ্যে এসেছে একাধিক এলাকায়। যদিও সেই ছবি এখনও দেখা যায়নি নদিয়ার ক্ষেত্রে।

হাড্ডাহাড্ডি লড়াই:
নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্র আছে বিজেপির দখলে। ভোটের পরিসংখ্যান অনুযায়ী, জেলার ১৭টি বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল ৯টিতে এবং বিজেপি জিতেছে ৮টিতে। দুই দলেরই সংগঠন যথেষ্ঠ শক্তিশালী বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এবার দু’পক্ষের সামনে জেলার ১৮টি ব্লকের ১৮৫টি গ্রাম পঞ্চায়েতের চ্যালেঞ্জ। তা নিয়েই এখন থেকে চড়ছে নদিয়ার রাজনৈতিক উত্তাপ।

আরও পড়ুন: বর্ষায় বাড়ছে মশার আতঙ্ক, চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, ম্যালেরিয়া! কী করবেন, কী করবেন না?

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Kolkata Police : কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
Abhishek Banerjee: 'মন্তব্য অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক' - DJ মামলায় অভিষেককে আর কী বললেন বিচারপতি?
'মন্তব্য অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক' - DJ মামলায় অভিষেককে আর কী বললেন বিচারপতি?

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget