এক্সপ্লোর

Nadia News: 'মেরুদণ্ড বিক্রি করে ফেলেছেন,' বিডিওর উদ্দেশে বিতর্কিত মন্তব্য বিজেপি বিধায়কের

রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী বলেন, বিডিও WBCS অফিসার। উনি মেরুদণ্ড শুধু বিক্রি করেছেন তাই নয়, হয়তো মেরুদণ্ড বংশ পরম্পরায় বিক্রি করে ফেলেছেন।

সুজিত মণ্ডল, নদিয়া: কৃষক বিক্ষোভ সমাবেশ থেকে বিডিওর (BDO) উদ্দেশে বিতর্কিত মন্তব্য করলেন রানাঘাট (Ranaghat) দক্ষিণের বিজেপি বিধায়ক (BJP) । যা নিয়ে আক্রমণ করেছে তৃণমূল (TMC ) । যদিও এই নিয়ে সাফাইয়ের সুর বিজেপি (BJP) নেতৃত্বের গলায়। প্রতিক্রিয়া দিতে চাননি বিডিও ।

রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী বলেন, 'বিডিও WBCS অফিসার। উনি মেরুদণ্ড শুধু বিক্রি করেছেন তাই নয়, হয়তো মেরুদণ্ড বংশ পরম্পরায় বিক্রি করে ফেলেছেন। যে মানুষ শিক্ষিত, সে মানুষ যদি সত্যি কথার পক্ষে দাঁড়াতে না পারেন, বা দাঁড়ানোর চেষ্টা না করতে পারেন, সেটা লজ্জার ।

দু’হাত দূরে বিডিও অফিস, সেখানে বিক্ষোভ সমাবেশ থেকে এভাবেই, বিডিওকে আক্রমণ করলেন রানাঘাট দক্ষিণের বিজেপি (BJP) বিধায়ক । কৃষকদের চাষের জমি দখলের অভিযোগে, শুক্রবার রানাঘাট ১ নম্বরের বিডিও অফিসে বিক্ষোভ কর্মসূচি নেয় বিজেপি । নেতৃত্বে ছিলেন রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী ।

সেখানেই বিতর্কিত মন্তব্য করেন বিজেপি (BJP) বিধায়ক। সেই সময় অফিসেই ছিলেন রানাঘাট (Ranaghat) ১ নম্বর ব্লকের বিডিও সঞ্জীব সরকার। BDO’কে আক্রমণ বিজেপি বিধায়কের, বিজেপি বিধায়ককে কটাক্ষ তৃণমূলের ।

আরও পড়ুন: উত্তপ্ত পরিস্থিতিতে হাওড়ায় দিলীপ, বাড়িতেই আটকে সুকান্ত, পথে থামানো হল প্রিয়ঙ্কাকে

রানাঘাট পঞ্চায়েত সমিতির তৃণমূল নেতা ও সভাপতি তাপস ঘোষ এ প্রসঙ্গে বলছেন, বিজেপি নেতাদের চরিত্র এমনই। কোথাও বিশৃঙ্খলা করবে, উস্কানিমূলক মন্তব্য করবে, এটাই বাংলাজুড়ে করছেন বিজেপি (BJP) নেতারা।

নদিয়া (Nadia)দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি পার্থসারথি চট্টোপাধ্যায় জানান, বিডিওর দায়িত্ব চেয়ারের গুরুত্ব বজায় রাখা। কিন্তু, তিনি যদি দায়িত্ব না পালন করেন, স্বাভাবিকভাবে মেরুদণ্ডর কথা বলেছেন, সরাসরি কিছু বলেননি। ভুল ব্যাখ্যা হচ্ছে। অফিস ঘেরাও করে, তাঁর উদ্দেশে বিজেপি বিধায়কের বক্তব্য প্রসঙ্গে,  মন্তব্য করতে চাননি রানাঘাট ১ নম্বর ব্লকের বিডিও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: কাল ঝড়-বৃষ্টির সম্ভাবনা কতটা ? মাসের শুরু থেকেই ফের বাড়তে পারে তাপমাত্রা ? কী বলছে IMD
কাল ঝড়-বৃষ্টির সম্ভাবনা কতটা ? মাসের শুরু থেকেই ফের বাড়তে পারে তাপমাত্রা ? কী বলছে IMD
News Live: ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম এখন কত ?
ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম এখন কত ?
Governor RN Ravi:
"জিতলে সমস্যা নেই, হারলেই বলা হচ্ছে ভোট চুরি..", মন্তব্য রাজ্যপালের
Bengal Cabinet Expansion: সোমবারই ৩৫ জন মন্ত্রীকে নিয়ে গঠিত হচ্ছে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা, মন্ত্রী হতে পারেন কারা?
সোমবারই ৩৫ জন মন্ত্রীকে নিয়ে গঠিত হচ্ছে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা, মন্ত্রী হতে পারেন কারা?

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget