এক্সপ্লোর

Hanskhali : হাঁসখালিকাণ্ডের তদন্তে সিবিআই, অভিযুক্তের বাড়ির দরজা ভেঙে ঢুকল সিএফএসএল

Hanskhali : হাঁসখালিতে নির্যাতিতার বাড়িতে সিবিআই তদন্ত চলাকালীন হঠাৎ লোডশেডিং ! সমস্যায় পড়লেন গোয়েন্দারা

হাঁসখালি : হাঁসখালিকাণ্ডের তদন্তে সিবিআই (CBI)। অভিযুক্ত তৃণমূল নেতার ছেলের বাড়ির দরজা ভেঙে ঢুকল সিএফএসএল (CFSL)। এদিকে নির্যাতিতার বাড়িতে সিবিআই তদন্ত চলাকালীন হঠাৎ লোডশেডিং হয়ে যায়। অসুবিধেয় পড়েন তদন্তকারীরা। দীর্ঘক্ষণ বিদ্যুৎহীন হয়ে পড়ে গ্রাম। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যখন তথ্যপ্রমাণ সংগ্রহ করার কাজ শুরু করেছে, ঠিক তখনই লোডশেডিং হয়ে যায়। সমস্যার মধ্যে টর্চ জ্বেলে চলে কাজ। 

কলকাতা হাইকোর্টের নির্দেশে CBI হাঁসখালিকাণ্ডের তদন্তভার নেওয়ার পরে, গণধর্ষণ ও খুনের মামলায় FIR দায়ের করেছে তারা। FIR-এ নাম রয়েছে শুধুমাত্র তৃণমূল নেতার ছেলে তথা মূল অভিযক্তর।

বুধবার রাতেই হাঁসখালি থানায় গিয়ে তথ্য সংগ্রহ করে সিবিআইয়ের ৩ সদস্যের দল। CBI সূত্রের খবর, পুলিশের কাছ থেকে কেস ডায়েরি-সহ অন্যান্য তথ্য সংগ্রহ করা হয়। প্রায় ৪ ঘণ্টা হাঁসখালি থানায় ছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। 

এরপর আজ বিকেলে সিবিআইয়ের অফিসাররা CFSL-এর বিশেষজ্ঞদের নিয়ে পৌঁছন মৃতার বাড়িতে। ৪ এপ্রিল রাতে নিজের বাড়িতে যে ঘরে নাবালিকাকে রাখা হয়েছিল, সেই ঘরে ঢুকে নমুনা সংগ্রহ করেন তাঁরা। সেখান থেকেই সিবিআই ও ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল চলে আসে অভিযুক্তর বাড়িতে। যেখানে গণধর্ষণের অভিযোগ উঠেছে, সেই ঘরের দরজার তালা ভেঙে ভিতরে ঢোকেন তাঁরা।

ঠিক ওই একই সময়ে কেন্দ্রীয় ফরেন্সিক বিশেষজ্ঞদের অপর দলটি নাবালিকার ঘরে নমুনা সংগ্রহের কাজ চালিয়ে যায়। বিকেলে এসে প্রথমে মায়ের সঙ্গে কথা বলেন গোয়েন্দারা। পরে বাবাকে ডেকে পাঠায়। এর পরে আশপাশের আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা হয়।  

নির্যাতিতাকে কোন জায়গায় একাংশ গ্রামবাসী রেখে গিয়েছিল, সেই সময় তার মা কোথায় ছিল-সমস্ত ঘটনা বোঝার চেষ্টা করেন গোয়েন্দারা। এর পাশাপাশি রাস্তার ভিডিওগ্রাফি করা হয়। ছবি তোলেন। সেই সময়ই বিদ্যুই বিভ্রাট দেখা দেয়। এমনকী মোবাইল পরিষেবাও ব্যাহত হয়ে যায় বলে জানা যায়। নেটওয়ার্ক মেলেনি। 

লোডশেডিংয়ের জেরে বিদ্যুৎহীন হয়ে পড়ে অভিযুক্তের বাড়িও। অন্ধকারের মধ্যে তল্লাশি অভিযান চালান সিবিআই আধিকারিকরা। তবে, বিদ্যুৎ যতক্ষণ ছিল, তার মধ্যে অনেকটা নমুনা সংগ্রহ করে ফেলে সিএফএসএল। অন্যকারের মধ্যে নমুনা সংগ্রহে যথেষ্ট বেগ পেতে হয় গোয়েন্দাদের। তারই মধ্যে টর্চ জ্বালিয়ে চলে কাজ। অভিযুক্তের বাড়িতে আগ্নেয়াস্ত্র থাকতে পারে বলে খবর পাওয়ার পর সেবিষয়েও তারা তল্লাশি চালায়। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee Death Mystery:
"তৃণমূলের সবাই চোর নয়..", আশিস বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুর পর মন্তব্য অগ্নিমিত্রার

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget