এক্সপ্লোর

NIA Arrest : বিস্ফোরক সরবরাহেও কি প্রভাবশালী যোগ ? মদত পুলিশের ? জোড়া গ্রেফতারের পর বৃহত্তর ষড়যন্ত্রের দাবি এনআইএ-র

Explosive Supply : সূত্রের খবর, NIA গ্রেফতারি এড়াতে বিকাশ ভাবনে সফটওয়ার ডেভেলপার হিসেবে কাজে যোগ দিয়েছিলেন গ্রেফতার হওয়া মীর মহম্মদ নুরুজ্জুমান।

আবির দত্ত, কলকাতা : এবার বিস্ফোরক সরবরাহেও (Explosive supply) কি প্রভাবশালী যোগ ? রানিগঞ্জ, রাজারহাট ও মঙ্গলপুরে NIA তল্লাশিতে মীর মহম্মদ নুরুজ্জুমান ও মোয়াজউদ্দিন নামে দুই ব্যক্তির গ্রেফতারিতে জোরাল হচ্ছে তেমনই জল্পনা। সূত্রের খবর, প্রভাবশালীদের সাহায্যেই দিনের পর দিন প্রচুর পরিমাণে বিস্ফোরক সরবরাহ করে গেছে এই ২ জন। পুলিশের সাহায্যেও এই কাজ চলত কিনা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্রের খবর, NIA  গ্রেফতারি এড়াতে বিকাশ ভাবনে (Bikash Bhavan) সফটওয়ার ডেভেলপার হিসেবে কাজে যোগ দিয়েছিলেন মীর মহম্মদ নুরুজ্জুমান। NIC প্রজেক্টে কাজ করছিলেন তিনি। সূত্রের খবর, ৮১ হাজার জিলেটিন স্টিক আর ২৭ হাজার কেজি অ্য়ামোনিয়াম নাইট্রেট সাপ্লাই করেছিল এরা। এত পরিমানে বিস্ফোরক উদ্ধারের পরও কেন এরা ধরা পড়েনি উত্তর খুঁজছে NIA। যে পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে তা থেকে বোমা বা বিস্ফোরক জাতীয় কোনও জিনিস বানানো হলে, তার বিস্ফোরণে কম করে ১০০ জনের প্রাণ যেতে পারত বলেই দাবি করা হচ্ছে। আর পঞ্চায়েত ভোটের প্রাক্কালে এই গ্রেফতারি ঘিরেই সরগরম রাজ্য রাজনীতি। 

বীরভূম বিস্ফোরককাণ্ডে (Birbhum Blast) গ্রেফতার, বৃহত্তর ষড়যন্ত্রের দাবি এনআইএ-র। 'রাজ্য সরকারের লাইসেন্স নিয়ে বেআইনিভাবে বিস্ফোরক পাচার. যাদের লাইসেন্স নেই, তাদেরও সরবরাহ করা হয়েছে বিস্ফোরক, বিস্ফোরককাণ্ডে ধৃতের ৫দিন হেফাজতে চেয়ে সওয়াল ইডির। পাল্টা 'রাজ্য সরকারি কর্মীকে ধরেছে এনআইএ, পারিবারিক ব্যবসা',পারিবারিক ব্যবসা, লাইসেন্স থাকার দাবি অভিযুক্তের আইনজীবীর।

এনআইএ সূত্রের দাবি, বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এর আগে মহম্মদবাজার থেকে রিন্টু শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল এনআইএ। রিন্টুকে জেরা করে পাওয়া যায় নুরুজ্জামান এবং মোয়াজদ্দিনের নাম। রানিগঞ্জ, রাজারহাট ও মঙ্গলপুরে NIA তল্লাশিও শুরু করে । যার পরে গ্রেফতার করা হয়েছে মীর মহম্মদ নুরুজ্জুমান ও মোয়াজউদ্দিন নামে দুই ব্যক্তিকে। আর যে গ্রেফতারির পরই প্রভাবশালী যোগ থেকে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে কেন্দ্রীয় সংস্থাটি।

NIA-এর যে দাবির পরই শুরু হয়ে গিয়েছে প্রবল রাজনৈতিক চাপানউতোর। এমনিতেই রাজ্যের দুয়ারে পঞ্চায়েত ভোট। নির্বাচনের প্রাক্কালে শাসক দল রাজ্যকে অশান্ত করতে চাইছে বলেই দাবি তুলছে বিরোধীরা। অপরদিকে, রাজ্যের শাসকদলের দাবি আইনশৃঙ্খলা বজায় রাখতে রাজ্যের পুলিশ যে সর্বদা সজাগ, সেই প্রমাণই বারবার মিলেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ক্রমাগত অস্ত্র, বোমা উদ্ধারের একাধিক ঘটনায়।

আরও পড়ুন- রাস্তার ধারে পড়ে বস্তাভর্তি উচ্চমাধ্যমিকের উত্তরপত্র ! শোরগোল

সেরা শিরোনাম

ধসে পড়ল পাহাড়, নেমে এল বিরাট বিরাট পাথর, নিচেই সারি সারি গাড়ি, শিমলায় ভয়াবহ বিপর্যয়
ধসে পড়ল পাহাড়, নেমে এল বিরাট বিরাট পাথর, নিচেই সারি সারি গাড়ি, শিমলায় ভয়াবহ বিপর্যয়
Nandigram Bypoll Election Result LIVE Updates: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর? আজ জোড়া উপনির্বাচনের রেজাল্ট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর? আজ জোড়া উপনির্বাচনের রেজাল্ট
West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget