এক্সপ্লোর

Child Death: দুপুরে খেলতে বেরিয়েছিল, ৮ বছরের বালককে শ্বাসরোধ করে খুন করে দেহ ফেলে দেওয়া হল জলে!

Nadia News Update: বয়স মাত্র ৮...জীবন যখন শুরু হওয়ার কথা... তখনই সব শেষ... নদিয়ার তেহট্টের বাসিন্দা, ৮ বছরের ছোট্ট স্বর্ণাভকে নৃশংসভাবে খুন করা হয়েছে

পার্থপ্রতিম ঘোষ, সৌমিত্র রায় ও শিবাশিস মৌলিক, কলকাতা: প্রথমে শ্বাসরোধ করে খুন । তারপর মৃতদেহ ফেলে দেওয়া হয় জলে । নদিয়ার তেহট্টে বালক খুনের ঘটনায় ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এমনই তথ্য় উঠে এসেছে বলে পুলিশ সূত্রে খবর । কিন্তু প্রশ্ন হল, কী কারণে খুন? মাত্র ৮ বছরের বালকের ওপর কার এত রোষ? 

বয়স মাত্র ৮...জীবন যখন শুরু হওয়ার কথা... তখনই সব শেষ... নদিয়ার তেহট্টের বাসিন্দা, ৮ বছরের ছোট্ট স্বর্ণাভকে নৃশংসভাবে খুন করা হয়েছে । পরিবারের দাবি, শুক্রবার দুপুরে খেলতে বেরিয়েছিল সে । তারপর থেকে আর কোনও খোঁজ নেই । নিহত বালকের বাবা বলছেন, 'আমি বাড়ি ছিলাম না । ওর মা ছিল । বেশি সময় বাড়ির বাইরেই থাকে, যেদিন স্কুল থাকে না । দুপুরের সময় ঘুমায় ।'

তেহট্ট থানায় অপহরণের অভিযোগ জানায় স্বর্ণাভর পরিবার । এরই মধ্য়ে শনিবার ভোরবেলা, বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার হয় বালকের ত্রিপল জড়ানো দেহ...পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে, খুন করা হয়েছে ছোট্ট স্বর্ণাভকে । গলায় কিছু পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে । খুনের পর ডোবায় ফেলে দেওয়া হয় মৃতদেহ । প্রশ্ন হচ্ছে, কী কারণে এমন নৃশংসভাবে খুন? এইটুকু বালকের ওপর এত আক্রোশ কেন? কে বা কারা এমন মারাত্মকভাবে খুন করল তৃতীয় শ্রেণির ছাত্রকে? 

মনোরোগ বিশেষজ্ঞ অমিতকুমার ভট্টাচার্য বলেন, 'এটাকে বলা হয় Mob Psychology। একজনের কথা অনুরণিত হয়ে ধীরে ধীরে তা বহুজনের মনে নেতিবাচকভাবে প্রভাব ফেলছে এমন ঘটনা ঘটছে। এই বিষয়টি এখনই সামাল দিতে না পারলে আগামী দিনে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। একটা সময় হাতের বাইরে চলে যেতে পারে।'  

এদিকে এই খুনের ঘটনায় জড়িত সন্দেহে প্রতিবেশি দম্পতিকে পিটিয়ে খুন করেছে গ্রামবাসীরা । ঘটনাস্থলে এখনও পড়ে রয়েছে বাঁশ, লাঠির টুকরো... উৎপল মণ্ডল নামে ওই ব্য়ক্তির বিরুদ্ধে আগেও শিশু চুরির অভিযোগ রয়েছে । বালকের হত্য়াকারী সন্দেহে শুধু যে দম্পতিকে পিটিয়ে খুন করা হয়েছে, তা-ই নয়... মারধরে গুরুতর অসুস্থ তাঁদের এক আত্মীয়ও । সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি । তাঁদের সার-পাটের গুদামেও আগুন লাগিয়ে দেওয়া হয়... খুনের পর যে ডোবায় বালকের মৃতদেহ ফেলা হয় এবং যেখানে খুনি সন্দেহে দম্পতিকে পিটিয়ে মারা হয়, দুই জায়গাই সিসিটিভিতে মুড়ে দিয়েছে পুলিশ । ঘটনাস্থলে বসানো হয়েছে পুলিশ ক্যাম্প । 

 

সেরা শিরোনাম

Baruipur Case : বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur News: প্রভাসকে লক্ষ্য করে মোট ২ রাউন্ড গুলি পুলিশের, কী ঘটেছিল 'এনকাউন্ডারের' সময় ?
প্রভাসকে লক্ষ্য করে মোট ২ রাউন্ড গুলি পুলিশের, কী ঘটেছিল 'এনকাউন্ডারের' সময় ?
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে

ভিডিও

Samik Bhattacharya:
Abhishek Banerjee: কণ্ঠস্বরের নমুনা দিতে নির্দেশ, নির্ধারিত সময়ে এলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়
Sodepur News: সোদপুরে রোমহর্ষক কাণ্ড, প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুন! | ABP Ananda
Baruipur News: কেন এনকাউন্টার প্রভাস মণ্ডলকে? ঠিক কী ঘটেছিল?
Baruipur News: পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা, বারুইপুরকাণ্ডে এনকাউন্টার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget