এক্সপ্লোর

Nadia School: স্কুলে দুই শিক্ষকের মারপিট, রিপোর্ট তলব স্কুল শিক্ষা দফতরের, 'লজ্জাজনক', বললেন পবিত্র সরকার

Nadia School:সঙ্গে সঙ্গেই জেলাশাসকের কাছ থেকে ঘটনা সম্পর্কে রিপোর্ট চাওয়া হয়।জানা গেছে, সেই রিপোর্ট এসেছে। জেলা স্কুল পরিদর্শককে আগামী শুক্রবারের মধ্যে বিস্তারিত তদন্ত করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

প্রদ্যোৎ সরকার, কৃষ্ণেন্দু অধিকারী, নদিয়া:  কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে প্রধান শিক্ষক ও ভূগোলের শিক্ষকের তুমুল মারপিট। নদিয়া জেলা স্কুল পরিদর্শককে তদন্তের নির্দেশ দিল স্কুল শিক্ষা দফতর। শুক্রবারের মধ্যে দিতে হবে রিপোর্ট। ঘটনা সামনে আসার পরই বিষয়টি নিয়ে তৎপর হয় রাজ্য সরকার। এই লজ্জাজনক  ঘটনায় রাজ্য উদ্বিগ্ন। সঙ্গে সঙ্গেই জেলাশাসকের কাছ থেকে ঘটনা সম্পর্কে রিপোর্ট চাওয়া হয়। জানা গেছে, সেই রিপোর্ট এসেছে। এরপরই জেলা স্কুল পরিদর্শককে আগামী শুক্রবারের মধ্যে বিস্তারিত তদন্ত করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার খুলবে স্কুল।  তার আগে বুধবার এমনই  নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল, নদিয়ার ঐতিহ্যবাহী কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল। সংবাদমাধ্যমের সামনেই মারপিটে জড়ালেন প্রধান শিক্ষক ও ভূগোলের শিক্ষক। চলল  ধাক্কাধাক্কি... কিল... চড়... ঘুষি। বাদ গেল না কিছুই।  পে স্লিপ না পাওয়া-সহ একাধিক অভিযোগে এদিন প্রধানশিক্ষকের ঘরের সামনে, প্ল্যাকার্ড হাতে অবস্থান বিক্ষোভে বসেছিলেন ভূগোলের শিক্ষক নিমাই মজুমদার।

এরপরই সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান শিক্ষক। সামনেই ছিলেন ভূগোলের শিক্ষক। প্রধান শিক্ষক কথা বলার মাঝেই, তাঁর উপর চড়াও হন বিক্ষোভকারী শিক্ষক। পাল্টা হাত চালান প্রধান শিক্ষকও।

অন্য শিক্ষকরা কোনওরকমে সামলান দু’জনকে। কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল প্রধান শিক্ষক মনোরঞ্জন বিশ্বাস পরে বলেছেন, (ঘটনাটি খুবই বাজে হয়েছে। উনি আমাকে পিছন থেকে মারেন। আমি ডিসব্যালেন্সড হয়ে যাই। এটা না হলেই ভাল হত। সামলাতে না পেরে আমি প্রহার করেছি।

কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের ভূগোলের শিক্ষক নিমাই মজুমদার বলেছেন,  আমি তো কর দিই, ডিসেম্বর থেকে পে স্লিপের জন্য ঘুরছি। দেড় মাস ধরে ঘোরাচ্ছেন, আমি একাই অবস্থান বিক্ষোভে ছিলাম। হেড মাস্টার সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। তখন হঠাৎ বলেন, এই যে মর্যাদার কথা বলছেন, আমার সামনে একজন ওনাকে জুতো মেরেছেন। তখনই আমি ওকে চাটি মারতে যাই।

১৭৫ বছরের কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল। একসময় এই স্কুলেই পড়েছিলেন রামতনু লাহিড়ি,দ্বিজেন্দ্রলাল রায়ের মতো বিশিষ্ট ব্যক্তিরা...পড়াশোনা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর বন্ধু, হেমন্ত কুমার সরকারও।সেই ঐতিহ্যবাহী স্কুলেই দুই শিক্ষকের মারপিট! যা কোনওভাবেই মেনে নিতে পারছেন না স্কুলের প্রাক্তনী থেকে শুরু করে বিদ্বজনেরা।

শিক্ষাবিদ পবিত্র সরকার (Pabitra Sarkar) বলেন, "এটি একটি অস্বাভাবিক ঘটনা। অনুচিত ঘটনা। শিক্ষক হিসেবে তাঁদের ব্যক্তিগতভাবে লজ্জিত হওয়া উচিত এবং ক্ষমাপ্রার্থনা করা উচিত।" এটা খুবই ব্যতিক্রমী ঘটনা। বিচ্ছিন্ন ঘটনা। ধিক্কারযোগ্য ঘটনা।

ইতিমধ্যেই স্কুল শিক্ষা দফতর গোটা বিষয়টির তদন্তের নির্দেশ দিয়েছে নদিয়ার স্কুল পরিদর্শককে। শুক্রবারের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই জেলাশাসকের তরফ থেকে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। তবে জেলা স্কুল পরিদর্শকের রিপোর্ট মেলার পরই রাজ্য সরকারের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে সূত্রের খবর।

 

সেরা শিরোনাম

Earthquake : আবার ভূমিকম্পের ধাক্কা ! কেঁপে উঠল দিল্লিও, রাতবিরেতে আতঙ্ক
আবার ভূমিকম্পের ধাক্কা ! কেঁপে উঠল দিল্লিও, রাতবিরেতে আতঙ্ক
West Bengal News Live : নন্দীগ্রামের ভোটের ফলাফল রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষেই থাকবে, দাবি ফিরোজা বিবির
নন্দীগ্রামের ভোটের ফলাফল রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষেই থাকবে, দাবি ফিরোজা বিবির
By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী
Nandigram-Reginagar By-Polls LIVE: রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget