এক্সপ্লোর

Nadia News: আঙুল ঢুকিয়ে্ নিজেই মাথা থেকে বার করেন গুলি! দাবি হাঁসখালিতে গুলিবিদ্ধ তৃণমূল নেতার পরিবারের

Nadia News: রামপুরহাটের বগটুই গ্রামে প্রথমে তৃণমূল নেতার হত্যা এবং তার পর জীবন্ত অবস্থায় আট জনকে পুড়িয়ে মারার অভিযোগে উত্তাল গোটা রাজ্য। সেই পরিস্থিতিতেই বুধবার নদিয়ার হাঁসখালিতে গুলিবিদ্ধ হন সহদেব।

সুজিত মণ্ডল, নদিয়া:  ডাক্তার-বৈদ্য ডেকে নয়, আঙুল ঢুকিয়ে নিজেই মাথা থেকে গুলি বার করে আনেন সহদেব মণ্ডল। খোলসা করলেন নদিয়ার হাঁসখালিতে গুলিবিদ্ধ তৃণমূল (TMC) নেতার পরিবার। তাঁরা জানিয়েছেন, মাথায় গুলি লাগলে প্রাথমিক ধাক্কা না সামলাতে না পেরে মাটিতে লুটিয়ে পড়েন সহদেব (TMC Leader Shot)। মোটর সাইকেলটি এসে পড়ে তাঁর শরীরে উপর। সেই অবস্থাতেই উঠে বাড়ির দিকে দৌড় লাগান তিনি। আৎ দৌড়তে দৌড়তেই আঙুল ঢুকিয়ে মাথার পিছন থেকে বার করে আনেন গেঁথে থাকা গুলি। সঙ্কটজনক অবস্থায় এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

রামপুরহাটের বগটুই গ্রামে প্রথমে তৃণমূল নেতার হত্যা এবং তার পর জীবন্ত অবস্থায় আট জনকে পুড়িয়ে মারার অভিযোগে উত্তাল গোটা রাজ্য। সেই পরিস্থিতিতেই বুধবার নদিয়ার (Nadia News) হাঁসখালির (Hanskhali News) বগুলায় গুলিবিদ্ধ হন সহদেব। তিনি বগুলা ২নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য অনিমা মণ্ডলের স্বামী। বুধবার রাতে বগুলা বাজার থেকে মোটর সাইকেলে চেপে ফিরছিলেন তিনি। সেই সময় রাস্তায় আগে থেকেই তিন-চার জনের একটি দল ওতপেতে ছিল বলে অভিযোগ। সহদেবের রাস্তা আটকে তারা গুলি চালায় বলে অভিযোগ। সেই গুলি এসে লাগে সহদেবের মাথার পিছনে।

গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন সহদেব। মোটর সাইকেলটি এসে পড়ে তাঁর গায়ের উপর। সেটি ঠেলে সরিয়ে গুলিবিদ্ধ অবস্থাতেই দৌড় লাগান সহদেব। পরিবার সূত্রে জানা গিয়েছে, সেই সময় তাঁকে লক্ষ্য করে ফের গুলি ছোড়ে দুষ্কৃতীর দল। কিন্তু সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে বেরিয়ে যায়। কোনও রকমে সেই অবস্থায় গ্রামের মধ্যে ঢুকে পড়েন সহদেব। সেখানে তাঁকে দেখে ভিড় জমে যায় সাধারণ মানুষের। তড়িঘড়ি বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে সেখান থেকে শক্তিনগর হাসপাতাল এবং শেষ মেশ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আনা হয়। এই মুহূর্তে কলকাতার হাসপাতালেই চিকিৎসাধীন সহদেব। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: Rampurhat Fire: দরজা ভেঙে ঢুকে প্রথমে মারধর, তার পর জীবন্ত পুড়িয়ে মারা হয়, সিলমোহর ময়নাতদন্তের রিপোর্টের

এই গোটা ঘটনায় স্থানীয় বিজেপি নেতা সুব্রত বিশ্বাসের হাত রয়েছে বলে দাবি সহদেবের পরিবারের। তাঁদের দাবি, বিজেপি নেতা বছরখানেক ধরে হুমকি দিচ্ছিলেন। দু’ পক্ষের মারামারিও হয় বলে অভিযোগ। ঘটনার পর থেকেই খোঁজ মিলছে না অভিযুক্ত বিজেপি নেতার। গেরুয়া শিবির অবশ্য হামলা-যোগ অস্বীকার করেছে। রানাঘাট উত্তর-পূর্বের বিজেপি বিধায়ক অসীম বিশ্বাসের দাবি, তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হয়েছিলেন সহদেব। তৃণমূলের লোকেরাই এই ঘটনা ঘটিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: 'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
News Updates Live: অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি

ভিডিও

NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget