এক্সপ্লোর

Rampurhat Fire: দরজা ভেঙে ঢুকে প্রথমে মারধর, তার পর জীবন্ত পুড়িয়ে মারা হয়, সিলমোহর ময়নাতদন্তের রিপোর্টের

Rampurhat Fire: বাড়ির সদস্যরা দুই ভাগে ভাগ হয়ে যান। দু’টি পৃথক ঘরে নিজেদের ভিতর থেকে বন্ধ করে নেন। সেখানে আতঙ্কে সিঁটিয়ে ছিলেন তাঁরা। কান্নাকাটিও করছিলেন। দরজা ভেঙে তাঁদের উপর চড়াও হয় দুষ্কৃতীর দল।

সন্দীপ সরকার, বীরভূম:  জীবন্ত অবস্থায় সকলকে পুড়িয়ে মারা হয়েছে বলে গোড়া থেকেই অভিযোগ করছিলেন স্থানীয় সকলে। প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টেও এ বার তাতেই সিলমোহর পড়ল। রামপুরহাট (Rampurhat Fire) মেডিক্যাল কলেজ হাসপাতালের তরফে পুলিশের কাছে প্রাথমিক রিপোর্ট জমা Post Mortem Report) দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, জীবন্ত অবস্থাতেই পুড়িয়ে মারা হয়েছে আট জনকে। আগুন লাগানোর আগে সকলকে আঘাত করা হয়েছিল বলেও জানিয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।

নিহতদের পরিবার-পরিজনরা অবশ্য শুরু থেকেই জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ তুলছিলেন। তদন্তে নেমে তেমন আঁচ পেয়েছিল পুলিশও। পুলিশ সূত্রে জানা যায়, একটি বাড়িতেই আট জনকে পুড়িয়ে মারা হয়। দুষ্কৃতীদের হাত থেকে বাঁচতে বাড়ির সামনে এবং পিছনের কোলাপসিবল গেট দু’টি ভিতর থেকে বন্ধ করে দেন পরিবারের সদস্যরা। কিন্তু বাড়ির পিছন দিকে একটি সরু লোহার গেট ছিল। সেটি ভেঙেই বাড়িতে ঢোকে দুষ্কৃতীরা।

আরও পড়ুন: Rampurhat Fire: থমথমে বগটুই, হাইকোর্টের নির্দেশ মেনে বসল সিসি ক্যামেরা

দরজা ভেঙে ঢুকে প্রাণ সংহার

এখনও পর্যন্ত  পুলিশের হাতে যে তথ্য পৌঁছেছে, সেই অনুযায়ী, বাড়ির সদস্যরা দুই ভাগে ভাগ হয়ে যান। দু’টি পৃথক ঘরে নিজেদের ভিতর থেকে বন্ধ করে নেন। সেখানে আতঙ্কে সিঁটিয়ে ছিলেন তাঁরা। কান্নাকাটিও করছিলেন। সেই অবস্থাতেই দরজা ভেঙে তাঁদের উপর চড়াও হয় দুষ্কৃতীর দল। প্রথমে ব্যাপক মারধর করে সকলকে। তার পর পেট্রল জাতীয় দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। জীবন্ত পুড়িয়ে মারা হয় সকলকে।

ওই লোহার গেট এবং ঘরের মধ্যে থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছিলেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। সেগুলি পরীক্ষা করে প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট জমা দিয়েছেন তাঁরা। তাতেই জীবন্ত পুড়িয়ে মারার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। স্বজন হারানো মিহিলাল শেখও জানিয়েছেন, তাঁর পরিবারের প্রথমে মারধর করে দুষ্কৃতীরা। তার পর জীবন্ত পুড়িয়ে মারা হয়।

রামপুরহাটে মমতা বন্দ্যোপাধ্যায়

উল্লেখ্য, এ দিনই রামপুর হাট পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিপ্যাড থেকে ২ কিলোমিটার দূরে সার্কিট হাউসে পৌঁছে প্রথমে পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। এখান থেকে তিন কিলোমিটার দূরে বগটুই গ্রাম। কিন্তু সার্কিট হাউসে না গিয়ে সরাসরি বগটুই যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখানে ঘটনাস্থল ঘুরে দেখবেন। কথা বলবেন স্থানীয়দের সঙ্গে। তার পর যাবেন রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে ৫ জন ভর্তি রয়েছেন। গতকালই তাঁদের আইসিইউ থেকে বার্ন ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে।

সেরা শিরোনাম

Durga Puja 2026: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
Biman Bhattacharya: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Lawyer Attacked: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget