এক্সপ্লোর

Nadia News: বকেয়া দেড় কোটি, পরিষেবা নিয়ে উদ্বেগে হাসপাতাল

Nadia Update: টাকা না পাওয়ায় ধাক্কা লাগছে পরিষেবায়। ওষুধ থেকে শুরু করে চিকিৎসা সরঞ্জাম-সব কিছু কেনার ক্ষেত্রেই অসুবিধা হচ্ছে। দাবি হাসপাতালের।

সুজিত মণ্ডল, ঝিলম করঞ্জাই, ও সনত্‍ ঝা, নদিয়া ও কলকাতা: স্বাস্থ্যসাথীতে চিকিৎসা হয়েছে। কিন্তু প্রাপ্য টাকা মেলেনি হাসপাতালের। সামান্য কিছু টাকা নয়, স্বাস্থ্যসাথীতে রাজ্যের কাছে দেড় কোটি টাকা বকেয়া রয়েছে বলে দাবি নদিয়ার কল্যাণীর ওই হাসপাতালের। কল্যাণীর গান্ধী মেমোরিয়াল হাসপাতাল কর্তৃপক্ষ এমনই দাবি করেছে। টাকা না পাওয়ায় ধাক্কা লাগছে পরিষেবায়। ওষুধ থেকে শুরু করে চিকিৎসা সরঞ্জাম-সব কিছু কেনার ক্ষেত্রেই অসুবিধা হচ্ছে।      

পরিষেবায় ধাক্কা?
স্বাস্থ্য সাথী প্রকল্পে সরকারের থেকে দেড় কোটি টাকা এখনও না পাওয়ায় একটা আশঙ্কা তৈরি হয়েছে কল্যাণীর গান্ধী মেমোরিয়াল হাসপাতালের অন্দরে। এমন দাবি করেছেন খোদ হাসপাতাল কর্তৃপক্ষই। রাজ্যে শুধুমাত্র হার্টের চিকিত্‍সার একমাত্র সরকারি কেন্দ্র হল কল্যাণী স্টেশনের পূর্বদিকে থাকা এই গান্ধী মেমোরিয়াল হাসপাতাল। উত্তর ২৪ পরগনা, নদিয়া, হুগলির মতো আশেপাশের জেলার পাশাপাশি উত্তরবঙ্গ থেকেও বহু রোগী এখানে চিকিত্‍সা করাতে আসেন। কিন্তু স্বাস্থ্য সাথীর টাকা না মেলায় সেই হাসপাতালেরই এখন সঙ্কটজনক অবস্থা। 

কোন টাকা বাকি?
সূত্রের খবর, স্বাস্থ্য সাথী কার্ড দু’রকমের হয়। ইনসিওরেন্স এবং অ্যাসিওরেন্স। ইনসিওরেন্সের ক্ষেত্রে টাকা মেটায় বিমা কোম্পানি। আর অ্যাসিওরেন্সের টাকা দেয় সরকার। গান্ধী  মেমোরিয়াল হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, স্বাস্থ্য সাথী কার্ডে অ্যাসিওরেন্সের দেড় কোটির বেশি টাকা বকেয়া রয়েছে স্বাস্থ্য ভবনের কাছে। ফলে ওষুধ থেকে চিকিত্‍সা সরঞ্জাম কেনার ক্ষেত্রে যেমন অসুবিধা হচ্ছে, তেমনই লক্ষ লক্ষ টাকা বকেয়া পড়ে গেছে ভেন্ডারদের। কল্যাণীর গাঁধী মেমোরিয়াল হাসপাতালের সুপার গোপাল দাস বলেন, 'দেড় কোটির ওপর বেশি টাকা বকেয়া। সমস্ত পরিষেবা চলছে ঠিকই। অনেক ওষুধ দিতে পারছি না। এক মাসের জায়গায় ১৫ দিনের ওষুধ দিচ্ছি।' কোথায় কত বকেয়া, সেটাও জানিয়েছেন তিনি।

রোগীদের দাবি:
স্বাস্থ্য পরিষেবার ওপর প্রভাব যে পড়তে শুরু করেছে, তা হাসপাতালের বহির্বিভাগে আসা রোগীদের কথাতেই স্পষ্ট। রোগী ও মুর্শিদাবাদের বাসিন্দা অলোক চট্টোপাধ্যায় বলেন, 'বেলডাঙা থেকে এসেছি। ব্যবস্থা দিন দিন খারাপ হচ্ছে। আগে সব ওষুধ দিত। লিখছে ৯টা। দিচ্ছে ৫টা।' মুর্শিদাবাদের বাসিন্দা কৈলাস প্রামাণিক বলেন, 'প্রত্যেকবার আসছি। এতদুর থেকে আসছি। দিন দিন খারাপ হচ্ছে পরিষেবা। বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে। ফ্রি বলে কিছুই হচ্ছে না।'

স্বাস্থ্য সাথী প্রকল্পে সরকারের কাছে ‘বকেয়া সরকারি হাসপাতালের’ পরিষেবা ব্যাহতের আশঙ্কা সুপারের যার জেরে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায় এবং গয়েশপুরের তৃণমূল নেতা ও পুরপ্রধান সুকান্ত চট্টোপাধ্যায়। অন্যদিকে স্বাস্থ্য ভবন সূত্রে জানানো হয়েছে, কল্যাণীর গান্ধী মেমোরিয়াল হাসপাতালের বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে দেখা হচ্ছে। 

আরও পড়ুন: ডিজে বাজানোর প্রতিবাদ, হেনস্থা খোদ বিডিওকে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
ISI Linkman Arrested : বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget