এক্সপ্লোর

Purba Medinipur News: ডিজে বাজানোর প্রতিবাদ, হেনস্থা খোদ বিডিওকে

Purba Medinipur Update: কাঁথিতে বিডিওকে হেনস্থার ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৪ জনকে

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: ডিজে বাজিয়ে শোভাযাত্রা হচ্ছিল। তার প্রতিবাদ করে পুলিশ ডেকেছিলেন বিডিও (BDO)। সেই কারণেই খোদ বিডিওকে হেনস্থার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) কাঁথিতে। বুধবার সকাল থেকে কর্মবিরতির ডাক দিয়ে বিক্ষোভে বসেছিল পশ্চিমবঙ্গ পঞ্চায়েতিরাজ এমপ্লয়িজ ফেডারেশন। কাঁথিতে বিডিওকে হেনস্থার ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৪ জনকে।

আগেই ঝামেলা:
আগে এই ডিজে বাজানোকে কেন্দ্র করে বিডিও অফিসের সামনেই ঝামেলা হয়। বিডিও ও পুলিশের (Police) সঙ্গে বচসায় জড়ান শোভাযাত্রার উদ্যোক্তারা। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে দেখা গিয়েছিল এই ছবি। পাল্টা প্রতিবাদে, কাঁথির দু’নম্বর ব্লক অফিসে তালা ঝুলিয়ে দেন গ্রামবাসীরা।

পাল্টা বিক্ষোভ:
তারপরেই বিডিওকে হেনস্থার প্রতিবাদে বুধবার সকাল থেকে কর্মবিরতির ডাক দিয়ে বিক্ষোভে বসে পশ্চিমবঙ্গ পঞ্চায়েতিরাজ এমপ্লয়িজ ফেডারেশন। অবিলম্বে দোষীদের গ্রেফতারির দাবি জানায়, তৃণমূল প্রভাবিত সংগঠনটি।  

কী দাবি:
রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি গৌতম পট্টনায়ক বলেন, 'এই ঘটনা অভিপ্রেত নয়। বিডিও সাহেবকে রীতিমতো মারধরের উপক্রম হয়।' ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে যান কাঁথির মহকুমাশাসক। ব্যবস্থা নেওয়ার আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হয়। ধবাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার সমীর দাস বলেছিলেন, 'আমরা চাই অবিলম্বে গ্রেফতার করতে হবে। না হলে আন্দোলন চলবে।'

পুলিশের দাবি:
এদিকে পুলিশ সূত্রে খবর, তল্লাশি চালিয়ে ৪জনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ডিজে বক্স।

ডিজে বাজানোর প্রতিবাদ ঘিরে নানাসময়েই রাজ্যে নানা ধরনের ঘটনা দেখা যায়। বিভিন্ন অনুষ্ঠানে ডিজে বাজানোর প্রতিবাদ করায় অনেকসময়েই দুষ্কৃতীদের হাতে মারধরের বা হামলার ঘটনা ঘটেছে। বিভিন্ন সময় তা নিয়ে যথেষ্ট শোরগোল হয়েছে। কড়া অবস্থান নিয়ে পুলিশও। কিন্তু পরিস্থিতি পাল্টায়নি। নিষেধ থাকা সত্ত্বেও উচ্চস্বরে ডিজে বাজানো হয়ে থাকে অনেক জায়গাতেই। এবার প্রতিবাদ করায় হামলার শিকার হলেন খোদ বিডিও। বিডিও উপর হামলার অভিযোগ ওঠায় বিস্মিত অনেকেই। বিডিও এরকম ঘটনার মুখোমুখি হলে সাধারণ মানুষ কীভাবে প্রতিবাদের সাহস পাবেন সেই প্রশ্নও উঠছে। 

আরও পড়ুন: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজায় থাকবে তীব্র অস্বস্তি, দক্ষিণবঙ্গে বর্ষা অধরাই

সেরা শিরোনাম

Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget