এক্সপ্লোর

Kaliganj By Election: ভোটগ্রহণ কেন্দ্র থেকে বেরিয়ে 'মধ্যমা' দেখিয়ে বিতর্কে বিজেপি প্রার্থী আশিস ঘোষ

Kaliganj By Poll: আজ সকাল থেকে বারবার বিতর্কে জড়িয়েছেন আশিস ঘোষ। বুথে ঢোকার মুখে তাঁকে আটকায় কেন্দ্রীয় বাহিনী। দেবগ্রামের চাঁদঘর আদর্শ বিদ্যাপীঠের ৫৪ নম্বর বুথের ঘটনা।

আবির দত্ত, কালীগঞ্জ : কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে 'আঙুল বিতর্ক'। ভোটগ্রহণ কেন্দ্র থেকে বেরিয়ে মধ্যমা দেখিয়ে বিতর্কে বিজেপি প্রার্থী আশিস ঘোষ। দেবগ্রামের অন্নপূর্ণা প্রাথমিক বিদ্যালয়ের ১৭৩ নম্বর বুথে ভোট দিতে যান বিজেপি প্রার্থী। ভোটদানের পর বেরিয়ে এসে মধ্যমা দেখান বিজেপি প্রার্থী। ফাঁসিয়েছেন নির্বাচনী আধিকারিক, অভিযোগ আশিস ঘোষের। পরিকল্পনামাফিক এই আঙুলে কালি লাগিয়েছেন, দাবি বিজেপি প্রার্থীর। অভিযোগ পেয়ে জেলাশাসকের কাছে রিপোর্ট চাইল মুখ্য নির্বাচনী আধিকারিক। গোটা বিতর্কে বিজেপিকে নিশানা তৃণমূলের। 'নির্বাচনের পরে বিজেপি বরাবরই মানুষকে এই আঙুলটাই দেখিয়ে আসছেন। এই প্রথম নির্বাচন শুরু হতেই তাঁদের আসল প্রবৃত্তি বেরিয়ে এল', সোশাল মিডিয়ায় বিজেপি প্রার্থী ছবি পোস্ট করে খোঁচা দেবাংশু ভট্টাচার্যর। 

আজ সকাল থেকে বারবার বিতর্কে জড়িয়েছেন আশিস ঘোষ। বুথে ঢোকার মুখে তাঁকে আটকায় কেন্দ্রীয় বাহিনী। দেবগ্রামের চাঁদঘর আদর্শ বিদ্যাপীঠের ৫৪ নম্বর বুথের ঘটনা। প্রিসাইডিং অফিসারের সঙ্গে বাদানুবাদে জড়ান আশিস ঘোষ। বিজেপি এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ। প্রিসাইডিং অফিসারকে তৃণমূলের ক্যাডার বলে কটাক্ষ বিজেপি প্রার্থীর। প্রাথমিক ভুল বোঝাবুঝি হয়েছিল, দাবি প্রিসাইডিং অফিসারের। পরে বিজেপি প্রার্থীর এজেন্টকে বসতে দেওয়া হয়েছে, জানান প্রিসাইডিং অফিসার। সুষ্ঠুভাবে ভোট হতে না দেওয়ার জন্য পরিকল্পিতভাবে অশান্তি ছড়াচ্ছে তৃণমূল, অভিযোগ কালীগঞ্জের বিজেপি প্রার্থীর। 

একটিই বিধানসভায় উপনির্বাচন। আর সেখানেই বারবার বিতর্কে জড়াচ্ছেন বিজেপি প্রার্থী আশিস ঘোষ। এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ গুরুতর। ভোটগ্রহণ কেন্দ্র থেকে বেরিয়ে 'মধ্যমা' দেখিয়ে আঙুল বিতর্কে জড়িয়েছেন তিনি। আশিস ঘোষের দাবি, প্রথমে আঙুলে কালি লাগানো হয়নি। এটাও পরিকল্পনা। পরে তিনি আবার গেলে আঙুলে কালি লাগানো হয়েছে। কিন্তু সঠিক আঙুলে কালি লাগানো হয়নি। এটাও পরিকল্পনা। গোটা বিষয়টাই রাজনৈতিক কারণে হয়েছে বলে দাবি করেছেন তিনি। বিজেপি প্রার্থীর কথায়, 'তৃণমূল এটাকে নিয়ে হাইলাইট করবে। পুরোটাই পরিকল্পনা করে করা হয়েছে।' প্রিসাইডিং অফিসারদের দিকেই অভিযোগ তির ছুড়েছেন তিনি। প্রিসাইডিং অফিসাররা দায়িত্ব পালন করেনি বলেও দাবি করেছেন এই বিজেপি প্রার্থী। বিজেপি প্রার্থীর অভিযোগ, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। 

দেবগ্রাম অঞ্চলে ১৭৩ নম্বর বুথে ভোট দেন আশিস ঘোষ। পাশেই ১৮০ নম্বর বুথের কাছে এসে হাত তুলে দেখান যে তিনি ভোট দিয়েছেন। তখনই দেখা যায় তিনি 'মধ্যমা' দেখাচ্ছেন। কিন্তু এর আগে দেখা গিয়েছে, তিনি যখন প্রথমে আঙুল দেখাতে গিয়েছিলেন তখন দেখা যায় আঙুলে কালি ছিল না। ফের তিনি যান এবং পরে যখন হাত দেখান তখন 'মধ্যমা' দেখান যেখানে কালি লাগানো ছিল। নিয়ম অনুসারে ভোট দেওয়ার আগে ভোটদাতার ইনডেক্স ফিঙ্গার বা তর্জনীতে কালি লাগানো হয়। তবে এখানে তা হয়নি এবং সেটা পরিকল্পনা করে করা হয়েছে বলেই অভিযোগ বিজেপি প্রার্থীর। তৃণমূলের তরফে এই ব্যাপারে প্রশ্ন তোলা হয়েছে। দানা বেঁধেছে বিতর্ক। রিপোর্ট তলব করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। তবে ইনডেক্স ফিঙ্গারে কালি না দিয়ে অন্য আঙুলে দিলে যে সাংঘাতিক ভাবে নিয়ম লঙ্ঘন হয় বা অসুবিধা হয় তা কিন্তু নয়, এমন কিছুই জানায়নি নির্বাচন কমিশন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: বড় আপডেট হাওয়া অফিসের, গভীর নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে বানভাসি অবস্থা, আর কতদিন চলবে দুর্যোগ ?
বড় আপডেট হাওয়া অফিসের, গভীর নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে বানভাসি অবস্থা, আর কতদিন চলবে দুর্যোগ ?
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget