এক্সপ্লোর

Kaliganj By Election: 'আমাদের সংগঠন শক্তিশালী, কেউ এজেন্ট দিতে না পারলে, সেটা আমাদের দোষ নয়', বলছেন কালীগঞ্জের তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ

Kaliganj By Poll: 'আমাদের কালীগঞ্জে তৃণমূল সংগঠন খুব শক্তিশালী। বিজেপি যদি এজেন্ট না দিতে পারে, আমি ওদেরকে বলব সংগঠনের কাজ করুন, মানুষের পাশে থাকুন'।

অর্ণব মুখোপাধ্যায়, পলাশি : আজ নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে লড়াই ত্রিমুখী। প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদকে প্রার্থী করেছে তৃণমূল। সকাল সকাল পলাশিতে মীরা ১- এ ভোট দিয়েছিলেন আলিফা। সঙ্গে ছিলেন তাঁর ভাই। এদিন সকাল থেকে নদিয়ার কালীগঞ্জ বিধানসভার বেশ কয়েকটি বুথ থেকে সমস্যার অভিযোগ এসেছে। মূলত অভিযোগ এজেন্ট বসানোকে কেন্দ্র করেই। বিরোধীদের অভিযোগ শাসকদল তাদের এজেন্ট দিতে দিচ্ছে না বিভিন্ন বুথে। এই প্রসঙ্গে এদিন আলিফা আহমেদ বলেছেন, 'আমাদের কালীগঞ্জে তৃণমূল সংগঠন খুব শক্তিশালী। বিজেপি যদি এজেন্ট না দিতে পারে, আমি ওদেরকে বলব সংগঠনের কাজ করুন, মানুষের পাশে থাকুন যাতে আগামী দিনে আপনারাও এজেন্ট দিতে পারেন এবং লড়াই সমান সমান হবে। আমাদের সংগঠন শক্তিশালী এটাই তার পরিচয়। মানে কেউ এজেন্ট না দিতে পারলে, সেটা আমাদের দোষ নয়। আমরা সব জায়গায় আছি। সব বুথে বুথে আছি। মানুষের সমর্থন আছে। দোয়া, আশীর্বাদ আছে এবং আমার বিশ্বাস আগামী দিনে মানুষের আশীর্বাদ আমরা পাব।' 

বৃহস্পতিবার সকাল থেকেই দেখা গিয়েছে কালীগঞ্জ বিধানসভার বিভিন্ন বুথের সামনের বেহাল রাস্তার দশা। কাদা জমেছে রাস্তায়। পিছল হয়ে গিয়েছে রাস্তা। গতকাল থেকে টানা বৃষ্টির জেরে অবস্থা আরও খারাপ হয়েছে। প্রসঙ্গত এখানে যে রাস্তার হাল খারাপ তা আগেও দেখা গিয়েছে। কারণ এই আলিফা আহমেদের জন্য যখন প্রচার করতে জুন মালিয়া এবং ফিরহাদ হাকিম গিয়েছিলেন কালীগঞ্জ বিধানসভায়, তখনও সাধারণ মানুষ তাঁদের কাছে ছুটে গিয়েছিলেন বেহাল রাস্তা ভাল করে দেওয়ার আর্জি নিয়ে। আজ সকাল থেকেই কালীগঞ্জ বিধানসভার বিভিন্ন বুথের সামনের যে বেহাল রাস্তার দশা প্রকাশ্যে এসেছে এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে আলিফা বলেন, 'দেখুন রাস্তাঘাটের প্রচুর কাজ হয়েছে। রাস্তা একটা তৈরী করার পর, সেই রাস্তা কখনও কখনও আমরা বর্ষাকালে দেখি যে একটু খারাপ অবস্থা হয়। তার মেরামতও হয়। পুরো কালীগঞ্জ জুড়ে প্রচুর কাজ হচ্ছে। বর্ষার জন্যই অসুবিধাটা হচ্ছে।' আলিফা আহমেদ এও বলেছেন যে মানুষ যাতে সহজে ভোট দিতে আসতে পারেন, তার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এদিন আলিফার সঙ্গে ভোট দিতে এসেছিলেন তাঁর ভাইও। জামেশেদপুর থেকে এমবিএ করেছেন তিনি। এখন আইটি ফার্মে চাকরি করেন। তিনি বলেছেন, 'বাবার প্রতিচ্ছবি বোনের মধ্যে খুঁজে পাই। বাবার মধ্যে যে গুণগুলো ছিল, বোনের মধ্যেও সেগুলো আছে। একজন দায়িত্বশীল ভাই হিসেবে বোনকে সাপোর্ট করতে এসেছি।'

সেরা শিরোনাম

Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
Suvendu Adhikari: 'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget