এক্সপ্লোর

Kalyani News Update: কল্যাণীর বিস্ফোরণস্থলে গিয়ে বিক্ষোভের মুখে BJP বিধায়ক, উঠল 'গো ব্যাক' স্লোগান; ৬ জনের প্রাণহানির দাবি

Firecracker Factory Incident: বিক্ষোভকারীদের বলতে শোনা যায়, "ভুলভাল কথা বলছেন বিধায়ক। মানুষ মরে গেছে, উনি রাজনীতি করতে এসেছেন।"

সমীরণ পাল, কল্যাণী: কল্যাণীর রথতলায় বিস্ফোরণস্থলে গিয়ে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়। বিজেপি বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান শাসক দলের। বিক্ষোভের মুখে এলাকা ছাড়লেন কল্যাণীর বিজেপি বিধায়ক। বিক্ষোভকারীদের বলতে শোনা যায়, "ভুলভাল কথা বলছেন বিধায়ক। মানুষ মরে গেছে, উনি রাজনীতি করতে এসেছেন।" বিধায়ক ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিধায়ককে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু, পাল্টা বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরব হন বিধায়ক। তিনি বলতে থাকেন, "এরা তৃণমূলের বদমাস। ক্রিমমিনালগুলো। যারা ঘটনা ঘটিয়েছে তারাই এখানে আড়াল করার চেষ্টা করছে। আমাকে ভয় দেখাচ্ছেন ? ক্রিমিনালগুলো। এদের লজ্জা নেই।" 

এর আগে বিজেপি বিধায়ক বলেন, "প্রায় ৬ জনের জীবন চলে গেছে। ভাবতে পারেন ? চারজনের উদ্ধার করা হয়েছে। এখন বাড়ছে সংখ্যা। পুলিশের কাছে সমস্ত রিপোর্ট থাকে। তারা জানে কোথায় কী ঘটনা হচ্ছে। এ ধরনের বাজি তৈরি হয়েছে। তা জানা সত্ত্বেও পুলিশ পুরো জিনিসগুলোকে আড়াল করার চেষ্টা করছে। আড়াল করতে করতেই তো এ ধরনের...।" 

কী ঘটনা ?

রাজ্যে ফের বাজি কারখানায় বিস্ফোরণ। ফের প্রাণহানি। এবার নদিয়ার কল্যাণীতে। জনবসতি এলাকায় বাজি কারখানায় মৃত্যু হল চারজনের। জখম হয়েছেন আরও একজন। শুক্রবার দুপুর পৌনে ২টো নাগাদ ঘটনাটি ঘটে। বিস্ফোরণের তীব্র শব্দে কেঁপে ওঠে কল্যাণীর রথতলা এলাকা। একেবারে জনবহুল এলাকায় এই বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে।  

বিস্ফোরণের পরেই চারদিকে ধোঁয়া, পুড়ে ছাই হয়ে যায় সবকিছু। তার মধ্যে থেকেই বের করা করা হয় একের পর এক ঝলসানো মৃতদেহ। তবে কীভাবে জনবহুল এলাকায় তৈরি হল বাজি কারখানা ? সেই নিয়েই উঠছে প্রশ্ন। এদিকে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, গোটা এলাকা কেঁপে ওঠে। গোটা বাজি কারখানাটিই উড়ে যায় বিস্ফোরণের তীব্রতায়। দমকল আসার আগে স্থানীয়রাই টিউবওয়েল থেকে বালতি বালতি জল এনে আগুন নেভানোর চেষ্টা করে।

স্থানীয় এক মহিলা বলেন, "সারা পাড়াতেই বাজি হয়। ভয় তো লাগেই। কী করব ? আমরা সাধারণ লোক।" অপর এক মহিলা বলেন, "এখানে অনেক কারখানা আছে। এখানে আছে, গঙ্গার ধারে আছে...প্রচুর কারখানা আছে এখানে। যে কোনও সময় বিপদ ঘটতে পারে। কে দেখবে ? কে বলবে ?" 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal LIVE News Updates: হাওড়া থেকে বেহালা বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজি, সিন্ডিকেটরাজের অভিযোগ
হাওড়া থেকে বেহালা বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজি, সিন্ডিকেটরাজের অভিযোগ
বিজেপিতেও 'তোলাবাজির অসুখ' ! এটি রুখতে বিজেপির শীর্ষ স্তরের নেতৃত্বের কী বার্তা ?
বিজেপিতেও 'তোলাবাজির অসুখ' ! এটি রুখতে বিজেপির শীর্ষ স্তরের নেতৃত্বের কী বার্তা ?
Kakoli Ghosh Dastidar : আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget