এক্সপ্লোর

Nadia: বাম-তৃণমূল সদস্যের সমর্থন! বোর্ড দখল বিজেপির, নদিয়ার উলটপুরাণ

Krishnanagar News: উল্টোদিকে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েও বোর্ড গঠন করতে পারল না তৃণমূল।

প্রদ্যোৎ সরকার, নদিয়া: গেরুয়াকে সমর্থন বাম ও ঘাসফুল শিবিরের। এমনই ঘটনা দেখা গেল নদিয়ার কৃষ্ণনগরে। সিপিএম ও তৃণমূলের চার জয়ী প্রার্থীর সমর্থনে পঞ্চায়েত বোর্ড দখল করল গেরুয়া শিবির। আর উল্টোদিকে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েও বোর্ড গঠন করতে পারল না তৃণমূল। 

পাশাপাশি উড়ছে কাস্তে হাতুড়ি ও পদ্ম আঁকা পতাকা। উল্লাসে মাতোয়ারা সিপিএম-বিজেপির কর্মীরা। মতাদর্শগতভাবে বহু যোজন পার্থক্য থাকলেও পঞ্চায়েত স্তরে অন্য কাহিনি। তৃণমূলকে দূরে রাখতে নদিয়ার কৃষ্ণনগরে রুইপুকুর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনে বিজেপিকে সমর্থন জানাল সিপিএম। আরও চমকের বিষয় হল, বিজেপিকে সমর্থন জানিয়েছেন দুই জয়ী তৃণমূল প্রার্থীও। সব মিলিয়ে অভিনব জোটের সাক্ষী থাকল নদিয়া।              

কৃষ্ণনগর ১ ব্লকের রুইপুকুর গ্রাম পঞ্চায়েতের ২২ আসনের মধ্যে, ১৩টি আসনে জেতে তৃণমূল। বিজেপি জেতে ৭টি আসন। সিপিএম জেতে ২টি আসনে। তৃণমূলের এক সদস্যের মৃত্যু হওয়ায়, তাদের আসন সংখ্যা কমে দাঁড়িয়েছে ১২তে। তারপরও, এই পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠ ছিল রাজ্যের শাসকদলই। স্বাভাবিকভাবে তাদেরই বোর্ড গঠনের কথা ছিল। কিন্তু, মঙ্গলবার বোর্ড গঠনের পর একেবারে উল্টে গেল ছবিটা। ২ জয়ী সিপিএম প্রার্থী ও ২ জয়ী তৃণমূল প্রার্থীর সমর্থনে বোর্ড গঠন করল বিজেপি।           

তাৎপর্যপূর্ণ বিষয় হল, পঞ্চায়েতের প্রধান মনোনীত হয়েছেন বিজেপিকে সমর্থনকারী জয়ী তৃণমূল প্রার্থী। রুইপুকুর গ্রাম পঞ্চায়েতের জয়ী তৃণমূল সদস্য ইনার আলি শেখের অভিযোগ, বিজেপির কাছে বিক্রি হয়েই এই কাজ করেছে তৃণমূলের ২ জয়ী সদস্য। যদিও রুইপুকুর গ্রাম পঞ্চায়েতে বিজেপিকে সমর্থনকারী তৃণমূল সদস্য ও প্রধান অনুপ বিশ্বাস বলেন, 'এটা সম্পূর্ণ মিথ্যা, জনগণ আমার সঙ্গে আছে, জয়ী মেম্বাররা আমার সঙ্গে আছে আর জনগণের কাজ করার জন্য আমি এটা করেছি।'

জাতীয় স্তরে মোদি সরকারকে উৎখাত করা উদ্দেশে, একজোট হয়েছে কংগ্রেস, তৃণমূল ও সিপিএম। কিন্তু, রাজ্য স্তরে তৃণমূলের বিরুদ্ধে লড়ে যাচ্ছে বিজেপি-কংগ্রেস ও সিপিএম। পঞ্চায়েত স্তরে যে অনেক সমীকরণ বদলে যায়, তার উদাহরণ হয়ে থাকল কৃষ্ণনগরের রুইপুকুর পঞ্চায়েত।                   

আরও পড়ুন: কেউ পড়াতেন ক্লাস ওয়ানে, কেউ ক্লাস টু, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত চার অযোগ্য শিক্ষকের সহকর্মী থেকে পরিবার, কী বলছেন ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh on Asish Banerjee: ‘চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্য়োপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতাকে গ্রেফতারের দাবি কুণাল ঘোষের
‘চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্য়োপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতাকে গ্রেফতারের দাবি কুণাল ঘোষের
Nadia News: বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে
বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget