এক্সপ্লোর

Teacher Arrest : কেউ পড়াতেন ক্লাস ওয়ানে, কেউ ক্লাস টু, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত চার অযোগ্য শিক্ষকের সহকর্মী থেকে পরিবার, কী বলছেন ?

Recruitment Scam : দেখা যাচ্ছে, ২০০২ সালে মাধ্যমিক পরীক্ষায় সেকেন্ড ডিভিশনে পাস করেন সায়গর। টেনে টুনে পাস উচ্চ মাধ্যমিকে।

পার্থপ্রতিম ঘোষ ও অনির্বাণ বিশ্বাস, মুর্শিদাবাদ : কেউ ক্লাস ওয়ানের বাচ্চাদের পড়াতেন তো কেউ ক্লাস টুয়ের। কী বলছেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত চার অযোগ্য শিক্ষকের স্কুলের প্রধান শিক্ষক থেকে অন্যান্য শিক্ষকরা ? কী বলছে পরিবার ?  

নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় প্রথমবার আদালতের নির্দেশে চার জন অযোগ্য শিক্ষককে গ্রেফতার করেছে CBI। চার্জশিটে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, এরা প্রত্যেকেই ঘুষ দিয়ে প্রাথমিক শিক্ষকের চাকরি কিনেছিলেন। এবিপি আনন্দের অন্তর্তদন্তে উঠে এল আরও চাঞ্চল্যকর তথ্য। ধৃত চারজনের মধ্যে দু নম্বরে নাম রয়েছে, সায়গর হোসেনের। নবগ্রাম থানার শিলগ্রামের বাসিন্দা সায়গর ২০১৮ সালে প্রাথমিক শিক্ষকের চাকরিতে যোগ দেন সিঙ্গার পশ্চিমপাড়া প্রাথমিক স্কুলে। দেখা যাচ্ছে, ২০০২ সালে মাধ্যমিক পরীক্ষায় সেকেন্ড ডিভিশনে পাস করেন সায়গর। 

তবে ২০০৪-এর বদলে ২০০৬ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেন তিনি। ২০০ নম্বরের প্রত্যেক বিষয়ের পরীক্ষায় কোনওটিতেই তিন অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি তিনি। যাকে বলে কোনওরকমে পাস। এর ছ বছর বাদে, ২০১২ সালে নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে স্নাতক হন তিনি। তবে সেবারও সেকেন্ড ডিভিশন। কিন্তু, এরপরই হঠাৎ করে ঘুরতে থাকে কপাল, পাল্টাতে শুরু করে নম্বর! ২০০৬ সালের স্পেশাল প্রাইমারি টিচার্স ট্রেনিংয়ের পরীক্ষা ২০১২ সালের সেপ্টেম্বরে দেন সায়গর। সেখানে ৬০ শতাংশের ওপরে নম্বর পান। এ হেন সায়গর হোসেনই এতদিন ধরে ক্লাস টুয়ের বাচ্চাদের পড়াতেন।

সিঙ্গার পশ্চিমপাড়া প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক অপূর্বকুমার মার্জিত বলেন, 'শনিবার পর্যন্ত ক্লাস করেছে। কাল ছুটি নিয়েছিল কলকাতায় যাবে। ৬ জানুয়ারি ২০১৮-তে জয়েন করে। ক্লাস টুর ক্লাস নিত। তাই আর কী দেখব। অবাক লাগলেও আমার কিছু করার নেই।' সায়গর হোসেনের মা বলেছেন, কী করে, কী করত বলতে পারব না। টাকা কী দিয়েছে, বলতে পারব না। নিজের যোগ্যতায় পেয়েছে।

মুর্শিদাবাদের ইকরোল কুসুমকামিনী প্রাইমারি সকুলে শিক্ষকতা করছিলেন সোমবার গ্রেফতার হওয়া জাহিরুদ্দিন শেখ। শনিবার পর্যন্তও স্কুলে এসেছিলেন জাহিরাদ্দিন। নবগ্রামের পূর্ব তিলিপাড়ার বাড়িতে গিয়ে দেখা গেল, ভিতরে লোক রয়েছে। তবে ডাকলেও সাড়াশব্দ দিচ্ছেন না কেউ।

মুর্শিদাবাদের খোজারডাঙ্গা প্রাইমারি স্কুলের শিক্ষক সীমার হোসেন। মাটির বাড়িতে থাকেন তিনি। ২০১৮-র জানুয়ারিতে, খোজারডাঙ্গা প্রাইমারি স্কুলে যোগ দিয়েছিলেন। প্রায় সাড়ে পাঁচ বছর ধরে চাকরি করছিলেন। শনিবার পর্যন্ত স্কুলে এসেছিলেন। নবগ্রাম থানার সাঙ্কুরিয়া গ্রামের বাসিন্দা সৌগত মণ্ডল শিক্ষকতা করতেন মাধুনিয়া প্রাইমারি স্কুলে।

নিয়োগ দুর্নীতি মামলায় এবার বাঁকুড়ার ৭ জন শিক্ষককে তলব করেছে CBI। সবার কৌতূহল কী হবে এবার।

আরও পড়ুন- খাতায়-কলমে পরাজিত, কিন্তু দলের চোখে জয়ী ! ভোটে হারা ১৬ প্রার্থীকে সম্বর্ধনা সিপিএমের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Baruipur Case : বারুইপুরে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের দাদাকে চাকরির চিঠি দিলেন মুখ্যমন্ত্রী , নিয়োগ সিভিক ভলান্টিয়ার হিসেবে
বারুইপুরে গিয়ে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের দাদাকে চাকরির চিঠি দিলেন মুখ্যমন্ত্রী , নিয়োগ সিভিক ভলান্টিয়ার হিসেবে
News Live Updates: রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা
রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা
Suvendu Adhikari Baruipur Case: 'খুনি-ধর্ষকরা ভয়ে থাকুক, সাধারণ মানুষ নয়', বারুইপুরে এসে কাদের হুঁশিয়ারি দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী?
'খুনি-ধর্ষকরা ভয়ে থাকুক, সাধারণ মানুষ নয়', বারুইপুরে এসে কাদের হুঁশিয়ারি দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী?
Darjeeling : দার্জিলিংয়ে দুর্ঘটনা, রক গার্ডেনে যাওয়ার পথে খাদে ঝুলল গাড়ি , আতঙ্ক চরমে
দার্জিলিংয়ে দুর্ঘটনা, রক গার্ডেনে যাওয়ার পথে খাদে ঝুলল গাড়ি , আতঙ্ক চরমে

ভিডিও

Anubrata Mondal: আজই কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট? জল্পনা বাড়াল ঋতব্রত-তৃণমূল
CM Suvendu Adhikari: 'নারী নির্যাতনের সব কেস আবার খুলবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
TMC News: কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসেছে:ফিরদৌস
Prakash Chik Baraik: 'গোটা রাজ্যেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে', দাবি প্রকাশ চিক বরাইকের
Sushmita Dev: 'তৃণমূলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হয় না আর এগোতে পারবে', আক্রমণে সুস্মিতা দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget