এক্সপ্লোর

Krishnanagar Girl Death: উত্তরপ্রদেশে 'লুকিয়ে' অভিযুক্ত! কৃষ্ণনগরকাণ্ডে আতঙ্কে স্থানীয়রা

Nadia News: ক'দিন পরেই নতুন কলেজে ক্লাস শুরু করার কথা ছিল ঈশিতা মল্লিকের। সেই তোড়জোড়ও চলছিল বাড়িতে।

প্রদ্যোৎ সরকার, নদিয়া: নদিয়ার কৃষ্ণনগরে খুনের ঘটনায় এখনও অধরা অভিযুক্ত দেশরাজ সিং। পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশের দেওরিয়ায় লুকিয়ে রয়েছে অভিযুক্ত। হত্যাকাণ্ডের ৪দিন পরেও অভিযুক্ত ধরা না পড়ায় আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারা। 

ক'দিন পরেই নতুন কলেজে ক্লাস শুরু করার কথা ছিল ঈশিতা মল্লিকের। সেই তোড়জোড়ও চলছিল বাড়িতে। কিন্তু নদিয়ার কৃষ্ণনগরের বাসিন্দা ঈশিতার সেই স্বপ্ন অধরাই রয়ে গেল। স্কুলের বন্ধুর গুলিতেই শেষ হয় গেল সবকিছু। সোমবার যে মেয়ের নতুন কলেজে যাওয়ার তোড়জোড়ে ব্যস্ত ছিল পরিবার, শুক্রবার তাঁরই পারলৌকিক ক্রিয়া করতে হল পরিবারের সদস্যদের। কৃষ্ণনগরের মানিকপাড়ায় পুলিশ সুপারের অফিসের অদূরে তরুণী গুলি করে খুনের ঘটনায় ৪ দিন পেরিয়ে গেলেও এখনও অধরা অভিযুক্ত দেশরাজ সিং। পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশের দেওরিয়ায় লুকিয়ে রয়েছে অভিযুক্ত। সেখানে যথেষ্ট প্রভাবশালী তার পরিবার। দেশরাজ সিংয়ের কাকারা বাহুবলী বলে বলে পরিচিত এলাকায়। তাঁদের বিরুদ্ধে একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পরিবারের প্রভাবের কারণে অভিযুক্তকে গ্রেফতার করতে বেগ পেতে হচ্ছে তদন্তকারীদের।

দেশরাজ সিং-কে গ্রেফতার করতে কৃষ্ণনগর জেলা পুলিশের ১৫ জনের টিম রয়েছে উত্তরপ্রদেশে। ৩ ভাগে ভাগ হয়ে তদন্ত চালাচ্ছেন তাঁরা। পুলিশ সূত্রে খবর, সোশাল মিডিয়ায় ঈশিতাকে খুনের হুমকি দিতে অভিযুক্ত। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করার আশ্বাস দিয়েছেন কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার। তিনি জানিয়েছেন, "আমরা উত্তরপ্রদেশের একাধিক জায়গায় রেড করছি, দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করা হবে। আগেও খুনের হুমকি দিয়েছে অভিযুক্ত। একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোশাল মিডিয়ায় মেসেজ করে ভয় দেখানো হত।''                  

নিহত তরুণীর বাড়ির পাশেই পুলিশ সুপার, জেলা শাসকের অফিস। উল্টোদিকে কৃষ্ণনগর উইমেনস কলেজ। এইরকম হাই প্রোফাইল এলাকায় বাড়িতে ঢুকে তরুণীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন ও তাঁর মাকে খুনের চেষ্টার ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। দিনে দুপুরে বান্ধবীকে খুন করে রাজ্য ছেড়ে কী করে পালিয়ে গেল অভিযুক্ত? কবে ধরা পড়বে সে? সেই প্রশ্নই ঘুরছে নিহত তরুণীর পরিবার, প্রতিবেশীদের মনে। নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা। এক বাসিন্দা উৎপল হালদার বলেন, "আমরা ভয়ে আছি, একজনের বাড়ির মধ্যে ঢুকে, দোতলার ঘরে এইভাবে মেরে গেল, তারজন্য প্রশাসন কী করছে আমরা বুঝতে পারছি না।''



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Kalighat TMC:কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ
কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ
21 July: ২১ জুলাইয়ের রিপোর্ট প্রকাশ পেতেই ক্ষুব্ধ নিহতদের পরিবার,
২১ জুলাইয়ের রিপোর্ট প্রকাশ পেতেই ক্ষুব্ধ নিহতদের পরিবার, "দিদিই বা এরকম করবে কেন ?", শহিদদের পরিবারকে কী পরামর্শ মুখ্যমন্ত্রীর ?
Woman Mysterious Death : নিউটাউনে তরুণীর রহস্যমৃত্যু, রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল লিভ-ইন পার্টনারকে
নিউটাউনে তরুণীর রহস্যমৃত্যু, রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল লিভ-ইন পার্টনারকে

ভিডিও

CJP Protest: NEET-র প্রশ্নফাঁস, সিবিএসইর খাতা দেখা নিয়ে গোলমালের প্রতিবাদে CJP-র আন্দোলনে রণক্ষেত্র রাজধানী
Tarakeswar Srabani Mela 2026: তারকেশ্বরে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড়, জমজমাট শ্রাবণী মেলাও
Mamata Banerjee: 'কালীঘাট তৃণমূল'-এর ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখলেন মমতা | 21 July | ABP Ananda
Madan Mitra:
Mahua Moitra:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget