এক্সপ্লোর

Nadia Municipal Election : ' ছাপ্পা দেখলে ইভিএম ভাঙুন', নিদান দিলেন বিধায়ক !

Nadia Municipal Election 2022 : 'ইভিএম মেশিনের কাছে গিয়ে কাউকে ছাপ্পা মারতে দেখেন, তাহলে ইভিএম তুলে আছাড় মেরে ভেঙে চলে আসবেন। তবু আপনারা অবৈধ ভোট মেনে নেবেন না'

সুজিত মণ্ডল, চাকদা : পুরভোটের প্রচারে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন নদিয়ার চাকদার (Chakda ) বিজেপি বিধায়ক (BJP MLA) বঙ্কিম ঘোষ। গতকাল চাকদায় পুরভোটের প্রচারে গিয়ে তিনি দলের কর্মীদের বলেন, ছাপ্পা ভোট দিতে দেখলে ইভিএম ভেঙে দিয়ে চলে আসবেন। ' যদি ছাপ্পা মারতে দেখেন, তাহলে ইভিএম তুলে আছাড় মেরে ভেঙে চলে আসবেন ' , বলেন বিধায়ক। 

সোমবার বিকেলে নদিয়ার চাকদায় নির্বাচনী প্রচারসভা করেন বিজেপির বিধায়ক বঙ্কিম ঘোষ (Bankim Ghosh) । পদ্মচিহ্নে ভোট দেওয়ার আর্জি জানিয়ে নির্বাচনী সভামঞ্চে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ' আঠেরো সালের পঞ্চায়েত আর পনেরো সালের পৌরসভা নির্বাচনের কথা স্মরণ করে আপনারা ভোট দিতে যাবেন। আপনাদের গণতান্ত্রিক অধিকার আপনারা নিজেরা প্রয়োগ করুন।  আর যদি আপনাদের বাধা দেয়, আপনারা যদি ওই ইভিএম মেশিনের কাছে গিয়ে কাউকে ছাপ্পা মারতে দেখেন, তাহলে ইভিএম তুলে আছাড় মেরে ভেঙে চলে আসবেন। তবু আপনারা অবৈধ ভোট মেনে নেবেন না।' 

আরও পড়ুন :

'বিজেপি প্রার্থীকে মারধর', কাঠগড়ায় তৃণমূল, পুরভোটের আগে অশান্ত বর্ধমা


    এই কথা প্রসঙ্গে রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের (TMC) যুব সভাপতি শুভঙ্কর সিংহ বলেন, ' এটা খুবই দুর্ভাগ্যজনক কথা। নির্বাচিত জনপ্রতিনিধি, একজন বিধায়ক হয়ে এই কথা বলাটা আমার মনে হয় না ঠিক হয়েছে। তিনি বিভিন্ন জায়গায় প্রার্থীদের নিয়ে প্রচার করছেন চাকদায়। কোনও বাধা বিঘ্নের মধ্যে তিনি এখনও পড়েননি। চাকদা শহরের মানুষ অথবা তৃণমূল কংগ্রেস দল কখনোই বিরোধীদের বাধা দেয়নি। মানুষ ওঁদের সঙ্গে নেই।  শালীনতা বজায় রেখে কথা বলুন। ভাষার যাতে অপব্যবহার না হয়, সেটাই কামনা করি।'

 বিধায়কের এই মন্তব্যের সময় মঞ্চে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এইদিনই শুভেন্দু অধকারীর সঙ্গে পুলিশের বচসা শুরু হয়ে যায়। অশান্তি এড়াতে আগে থেকেই মোতায়েন ছিল প্রচুর পুলিশ। কিন্তু বিজেপির অভিযোগ, পুরসভার ভোট হলেও পুর এলাকায় তাদের অনুষ্ঠানের অনুমতি দেয়নি পুলিশ। চাকদা বাসস্ট্যান্ড, তাতলা ২ নম্বর পঞ্চায়েত এলাকার মধ্যে। আর প্রচার শেষে এই নিয়েই চাকদা থানার আইসি-র সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শুভেন্দু অধিকারী। পুলিশ তাঁর গায়ে হাত দিয়েছে বলেও, অভিযোগ করেন বিধানসভার বিরোধী দলনেতা।  বিজেপি যুব মোর্চা সভাপতি (নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা) ভাস্কর ঘোষ বলেন,' আমাদের পুরসভা মিটিংয়ের অনুমতি দেওয়া হয়নি। পঞ্চায়েত এলাকায় দেওয়া হয়েছে। তার জন্য বিরোধী দলনেতা পুলিশের সঙ্গে কথা বলতে গেলে প্রশাসন বাধা দেয় ' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: ৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনায় এই সব ক্ষেত্রে অভিযোগ জানাতে নয়া পোর্টাল, কবে থেকে চালু ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনায় এই সব ক্ষেত্রে অভিযোগ জানাতে নয়া পোর্টাল, কবে থেকে চালু ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Yojana: কারা কারা পাবেন না অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা, আজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
কারা কারা পাবেন না অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা, আজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ

ভিডিও

Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget