এক্সপ্লোর

Nadia News: ঘন কুয়াশাই কি কাল হল ? সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা নদিয়ায় ! মৃত ৩

Nadia Accident On Dense Fog: কলকাতা থেকে কৃষ্ণনগরগামী লরির পিছনে ধাক্কা, ঘটনাস্থলেই মৃত্যু হয় পিকআপ ভ্যানের ৩ যাত্রীর

সুজিত মণ্ডল, নদিয়া: নদিয়ার শান্তিপুরে পথ দুর্ঘটনায় মৃত ৩। ১২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। কলকাতা থেকে কৃষ্ণনগরগামী লরির পিছনে ধাক্কা মারে একটি পিকআপ ভ্যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় পিকআপ ভ্যানের ৩ যাত্রীর। শান্তিপুর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। ঘন কুয়াশার কারণেই দুর্ঘটনা বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের। 

স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোর পাঁচটা নাগাদ শান্তিপুর বাবলা বাইপাস ১২ নম্বর জাতীয় সড়কে কলকাতা থেকে কৃষ্ণনগরগামী একটি লরির পেছনে একটি ছোট চারচাকা লরি সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে প্রাণহারাণ ছোট লরিতে থাকা তিন ব্যক্তি। দুটো লরিই কোলকাতা থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে যাচ্ছিল। তবে স্থানীয়দের অনুমান ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। দেহ তিনটি উদ্ধার করে নিয়ে যায় শান্তিপুর থানায়। দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দুটিকে আটক করেছে পুলিশ।

সম্প্রতি তিন  জেলায় তিনটি দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল পাঁচজনের। কোথাও ট্রাকের চাকার পিষ্ঠ  হয়ে মৃত্যু হয়েছিল দুই যুবকের। কোথাও পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয়েছিল তিন ব্যক্তির। কোথাও আবার দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন। যদিও পাল্টা সাফাই দিয়েছিল পুলিশ। মালদার হরিশচন্দ্রপুরে মর্নিং ওয়াকে বেরিয়ে বেপরোয়া পিক আপ ভ্য়ানের ধাক্কায় মৃত্য়ু হয়েছিল তিনজনের।  উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার জয়পুর কালিবাড়ি মোড় এলাকায় । শুক্রবার রাতে ২ যুবক মোটরবাইকে করে যাওয়ার সময় একটি ভ্য়ানের সঙ্গে সংঘর্ষ হয়েছিল তাঁদের। সেই সময় রাস্তা দিয়ে পেট্রাপোলের দিকে যাচ্ছিল একটি ট্রাক। ছিটকে সেই ট্রাকের চাকার নীচে চলে আসেন ২ জন। এরপরই চাকায় পিষ্ট হয়ে মৃত্য়ু হয়েছিল তাঁদের। 

আরও পড়ুন, সফটওয়ার ইনস্টল করছেন ? সাবধান ! বালিগঞ্জে কলকাতা পুলিশের জালে ১৯

 গতমাসেই বেপরোয়া গতির বলি হয়েছিল কলকাতায়। মত্ত অবস্থায় বাইক চালাতে গিয়ে মৃত্যু হয়েছিল বছর ২৮-এর যুবকের। মৃত্যু হয়েছিল বিশাল ঠাকুর নাকতলার বাসিন্দার। তাঁর সঙ্গীও আহত হয়েছিলেন। পুলিশ সূত্রে খবর,  ভোর ৪টে নাগাদ যাদবপুরের দিক থেকে গড়িয়ার দিকে যাওয়ার সময়, বাঘাযতীন মোড়ে রাস্তার ধারে রেলিংয়ে ধাক্কা মেরেছিলেন মত্ত অবস্থায় থাকা বাইক চালক। ওই যুবক ও তাঁর সঙ্গীর মাথায় হেলমেট ছিল না। বাইক চালকের মাথায় গুরুতর আঘাত লেগেছিল। বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে যুবককে মৃত বলে ঘোষণা করা হয়েছিল। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget