এক্সপ্লোর

Nadia News: বাসে চেপে আসছিল সে, আগেই ওৎ পেতে বসেছিল পুলিশ, চালককে দাঁড় করাতেই যুবকের বস্তা থেকে যা বের হল !

Nadia Drug Trafficking Case: ফের বড়সড় সাফল্য কৃষ্ণনগরের কোতোয়ালি থানা পুলিশের

প্রদ্যোৎ সরকার, নদিয়া: গাঁজা-সহ পুলিশের জালে ব্যবসায়ী, ফের বড়সড় সাফল্য কৃষ্ণনগরের কোতোয়ালি থানা পুলিশের। প্রায় ২৫ কেজি গাঁজা সহ এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করল কোতোয়ালি থানার পুলিশ আধিকারিকরা। ধৃতের নাম সুদীপ ঘোষ, তার বাড়ি কৃষ্ণনগরের গো হাটে।

আরও পড়ুন, সোনা পরিষ্কার করাবেন ? কোনও অজ্ঞাত পরিচয়ের এই ডাকে সাড়া দিয়েছেন কী মরেছেন ! মালদায় ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক দীর্ঘদিন ধরেই গাঁজা ব্যবসার সঙ্গে যুক্ত। এদিন কোচবিহার থেকে বস্তায় ভরে বাসে চেপে গাঁজা নিয়ে আসছিল সে। গোপন সূত্রে সে খবর পৌঁছে যায় কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ আধিকারিকদের কাছে। এরপরই কৃষ্ণনগরের তারা মা মোড়ের কাছে ১২ নম্বর জাতীয় সড়কের পাশে ওত পেতে বসে থাকে সাদা পোশাকের পুলিশ। ওই যুবক বাস থেকে বস্তা নিয়ে নামতেই পুলিশ তাকে আটক করে। উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে তার বস্তায় তল্লাশি চালিয়ে ২৫ কেজি গাঁজা উদ্ধার হয় এরপরই তাঁকে গ্রেফতার করা হয়।

গত বছরের শেষের দিকে, আরও একটি অভিনব উপায়ে মাদক পাচারের ঘটনা প্রকাশ্যে এসেছিল। আমের পেটির ভিতরে মদ পাচার (Malda Drug Trafficking )!  পেটি খুলতেই চক্ষু চড়কগাছ হয়েছিল পুলিশের। গোপন সূত্রের খবর, এর মাধ্যমে এক বড়সড় মাদক চোরাচালানকারীর হদিশ পেয়েছিল পুলিশ। যেখানে আমের (Mango Supply) পেটিতে করে পাচার করা হচ্ছিল মদ। গাজোল থেকে সেই মদগুলি পাচার করা হচ্ছিল বিহারের পথে। গ্রেফতার করা হয়েছিল চারজনকে। যার মধ্যে একজন ছিলেন গাজোলের বাসিন্দা। অন্যদিকে তিনজন বিহারের বাসিন্দা। আটক করা হয়েছিল একটি বোলেরো পিকআপ গাড়ি।

গোপন সূত্রের খবরের মাধ্যমে গাজোল থানার পুলিশ গাজোল থানার সাব-ইন্সপেক্টর ওমার ফারুকের নেতৃত্বে অভিযান চালিয়েছিল গাজোলের আনন্দ পল্লী এলাকায় গাজোল- চাঁচোল ৮১ নং জাতীয় সড়কে। গোপন সূত্রে খবরের মাধ্যমে একটি গাড়িকে চিহ্নিত করে সেটিকে আটকেছিল পুলিশ। সেই গাড়ি তল্লাশি চালাতে গিয়ে দেখা গিয়েছিল, থরে থরে সাজানো রয়েছে আমের পেটি। কিন্তু সেই আমের পেটি খুলতেই চক্ষু চড়ক গাছ হয়েছিল পুলিশের। যেখানে আম থাকার কথা ছিল সেখানে থরে থরে সাজানো ছিল মদের বোতল। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, এই মদগুলি আলমপুর এলাকা থেকে নিয়ে আসা হচ্ছিল। পাচার হওয়ার কথা ছিল বিহারে। চাঁচল পেরিয়ে বাংলার সীমান্ত পার করা হতো মদগুলি। ঘটনায় একটি বোলেরো পিকআপ গাড়ি কে আটক করার পাশাপাশি আটক করা হয়েছিল চারজনকে।

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University:“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি

ভিডিও

Jadavpur University Chaos:
Jadavpur University : ।SFI-সহ অন্যান্য ছাত্র সংগঠনের ফেস্টুন-পতাকায় আগুন, বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার
Chaos in Jadavpur University:
Chaos in Jadavpur University | যাদবপুরে তাণ্ডবের ঘটনায় এবার অভিযোগ দায়ের করল ABVP সমর্থক
Chaos in Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget