এক্সপ্লোর

Nadia News: নিয়ন্ত্রণ হারিয়ে লরিতে ধাক্কা যাত্রীবাহী বাসের, নদিয়ায় আহত ২৫

Nadia Accident: এদিন সকালে কলকাতার দিকে আসছিল যাত্রী বোঝাই বাস। নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিতে সজরে ধাক্কা মারে।

সুজিত মণ্ডল, নদিয়া: দাঁড়িয়ে থাকা মাল বোঝাই লরিতে ধাক্কা যাত্রীবাহী বাসের (Road Accident)। ঘটনায় আহত প্রায় ২৫ জন। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার জেরে যানজট জাতীয় সড়কে। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। 

লরিতে ধাক্কা যাত্রীবাহী বাসের: এদিন সকালে কলকাতার দিকে আসছিল যাত্রী বোঝাই বাস। নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিতে সজোরে ধাক্কা মারে। নদিয়ার (Nadia) হরিণঘাটা থানার ১২নং জাতীয় সড়কের বিরহী ডাকঘরের কাছের ঘটনাটি ঘটে। ঘটনা জেরে প্রায় ২৫ জন বাসের যাত্রী আহত হন। আহতদের মধ্যে বেশিরভাগ কল্যাণী জে এন এম হাসপাতালে চিকিৎসাধীন।  বাকিদের চিকিৎসা চলছে হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে। এদিন ঘটনার জেরে দীর্ঘক্ষণ যানজট হয় জাতীয় সড়কে। ফলে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। পরে হরিণঘাটা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। 

হুগলিতে দুর্ঘটনায় মৃত্যু: এদিকে হুগলির (Hooghly) হরিপালে জাতীয় সড়কে পৃথক দুর্ঘটনায় (Accident) মৃত এক । নাম উত্তম দাস(৫০)। আহত হয়েছেন ২০ জনের বেশি। দুর্ঘটনার পর ঘটনাস্থলে আসেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি আফজাল আবরার সহ আধিকারিকরা। কিন্তু, কীভাবে দু'টি দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।                   

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে , এদিন সকালে SBSTC-র একটি বাস বর্ধমান থেকে করুণাময়ী আসছিল। হরিপাল থানার অন্তর্গত কানগোই এলাকায় জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ির পেছনে ধাক্কা মারে বাসটি। বাসে কমবেশি ৫০ জন যাত্রী ছিলেন বলে দাবি আহত এক বাস যাত্রীর। দুর্ঘটনায় ২০ জনের বেশি যাত্রীর চোট- আঘাত লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে হরিপাল থানার পুলিশ গুরুতর আহত সাত জন যাত্রীকে উদ্ধার করে সিঙ্গুর গ্ৰামীণ হাসপাতাল পাঠায়। বাসের আহত অন্য যাত্রীদের পরিবারের লোকেরা এসে  চিকিৎসার জন্য তাঁদের অন্যত্র নিয়ে যান।এই ঘটনাস্থলের কিছুটা দূরে ডানকুনি-বর্ধমানমুখী রাস্তায় একটি বাইকের সঙ্গে একটি গাড়ির ধাক্কা লাগে। দুর্ঘটনায় বাইকে থাকা দুই আরোহী গুরুতর জখম হন । তাঁদের উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হলে একজনকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসক। মৃতের নাম- উত্তম দাস।

আরও পড়ুন: B.Ed College: পরিকাঠামোয় অনিয়মের অভিযোগ, ভর্তির অনুমোদন বাতিল আড়াইশোর বেশি বিএড কলেজে

সেরা শিরোনাম

Baruipur News: 'প্রাণ বাঁচাতে নাবালিকার আর্তনাদ, তাতেই ঘাড়ে সজোরে আঘাত...', বারুইপুরকাণ্ডে ধৃত আনন্দ সর্দারের ভূমিকা এবার পুলিশের নজরে
Baruipur News: 'প্রাণ বাঁচাতে নাবালিকার আর্তনাদ, তাতেই ঘাড়ে সজোরে আঘাত...', বারুইপুরকাণ্ডে ধৃত আনন্দ সর্দারের ভূমিকা এবার পুলিশের নজরে
Landslide : টানা বৃষ্টিতে জাতীয় সড়কে ধস, এই অংশে যান চলাচল ব্যাহত
টানা বৃষ্টিতে জাতীয় সড়কে ধস, এই অংশে যান চলাচল ব্যাহত
Baruipur Case: ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! তখনও বেঁচে ছিল নির্যাতিতা
ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! তখনও বেঁচে ছিল নির্যাতিতা
Dilip Ghosh: 'পশ্চিমবঙ্গের পুলিশও চাইলে সবকিছু করতে পারে, এটা আমরা ভুলে গিয়েছিলাম', বারুইপুর এনকাউন্টার প্রসঙ্গে বলছেন দিলীপ ঘোষ
'পশ্চিমবঙ্গের পুলিশও চাইলে সবকিছু করতে পারে, এটা আমরা ভুলে গিয়েছিলাম', বারুইপুর এনকাউন্টার প্রসঙ্গে বলছেন দিলীপ ঘোষ

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Baruipur Case: ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
Weather Update: হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
Baruipur Case: 'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget